Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বিরিয়ানি খেতে দেওয়া হয়নি, রেগে গিয়ে বাইশ গজে তাণ্ডবলীলা চালালেন শামি

তাঁর তাণ্ডবে তছনছ হয়ে যায় প্রোটিয়া ব্যাটিং। শামি পাঁচটি উইকেট নেন এবং দক্ষিণ আফ্রিকার শেষ সাত ব্যাটার মিলে মাত্র ২২ রান করতে পারেন। ম্যাচ শেষ হওয়ার পর, অরুণ আবার শামির সামনে বিরিয়ানির একটি প্লেট রাখেন এবং তাঁকে যত ইচ্ছা খেতে বলেন।

বিরিয়ানি খেতে দেওয়া হয়নি, রেগে গিয়ে বাইশ গজে তাণ্ডবলীলা চালালেন শামি

মহম্মদ শামি ও রবি শাস্ত্রী

শেষ আপডেট: 18 June 2025 14:32

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটের শাস্ত্রীয় যুগে মহম্মদ শামির (Mohammed Shami) গুরুত্ব ছিল অপিরসীম। জসপ্রীত বুমরাহর সঙ্গে তাঁর জুটি ভারতকে অনেক জয় এনে দিয়েছে। ভারতের প্রাক্তন হেড কোচ (Former head Coach of Team India) রবি শাস্ত্রী (Ravi Shastri) দলের ক্রিকেটারদের সঙ্গে মিশতেন বন্ধুর মতো। চলত ঠাট্টা-ইয়ার্কিও। মহম্মদ শামির সঙ্গেও খুবই ভাল সম্পর্ক ছিল শাস্ত্রীর। সেই সময়কারই একটি মজার ঘটনা (Funny Moments) এবার প্রকাশ্যে এল।

ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী এবং প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ (Bowling Coach Bharat Arun) ফাস্ট বোলার মহম্মদ শামির সঙ্গে সম্পর্কিত একটি মজার ঘটনা শেয়ার করেছেন। শাস্ত্রী এবং অরুণ জানিয়েছেন, কীভাবে শামিকে বিরিয়ানির জন্য তিরস্কার করা হয়েছিল আর যার কারণে ফাস্ট বোলার রেগে গিয়ে ম্যাচজয়ী পারফরম্যান্স দিয়েছিলেন।

এই ঘটনাটি ২০১৮ সালে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সময়কার। তিন ম্যাচের সিরিজের শেষ টেস্ট ম্যাচটি ছিল জোহানেসবার্গে। ম্যাচের চতুর্থ দিন দক্ষিণ আফ্রিকার ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের জন্য ২২৩ রানের প্রয়োজন ছিল এবং তাদের হাতে ছিল আট উইকেট। প্রোটিয়ারা চতুর্থ দিনে মধ্যাহ্নভোজে যায় সাত উইকেট হাতে নিয়ে। জয় থেকে তারা তখনও ১৭১ রান দূরে

মধ্যাহ্নভোজের বিরতির সময় রবি শাস্ত্রী লক্ষ্য করেন, মহম্মদ শামি পুরো এক প্লেট বিরিয়ানি (Biriyani) নিয়ে বসেছেন

নি স্পোর্টসের সঙ্গে কথোপকথনে শাস্ত্রী বলেন, “জোহানেসবার্গে সেদিন খুব গরম ছিল। ম্যাচে শেষ দিন সেটি। শেষ দিনে দক্ষিণ আফ্রিকার ২৪০ রানের প্রয়োজন ছিল। হাতে ছিল আট উইকেট। দুপুরের খাবারের সময় যখন আমি শামির পাশ দিয়ে যাচ্ছিলা, দেখলাম তাঁর প্লেটে বিরিয়ানিতে ভর্তি

শাস্ত্রীর কথার রেশ ধরে তখন ভরত অরুণ বলেনশামিকে এক প্লেট বিরিয়ানি খেতে দেখে রীতিমতো তিরস্কার করা হয়। অরুণ বলেন, “রবি শামির পাশে গিয়ে জিজ্ঞাসা করে, এর পরে কি তোমার খিদে কমবে?” শামি রেগে বিরিয়ানির পুরো প্লেটটিই তুলে দেন।

শাস্ত্রী সেই সময়ের কথা স্মরণ করে বলেন, শামি রেগে বলে, প্লেটটা নাও। আমি বিরিয়ানি চাই না। শামির রাগ দেখে রবি শাস্ত্রী অরুণকে বলেন তাঁকে একা ছেড়ে দিতে।

ভরত অরুণ বলেন, “রবি আমার কাছে এসে বলল, শামি রেগে আছে। ওকে এভাবেই থাকতে দাও। যদি তুমি কিছু বলতে চাও তাহলে বল, আগে উইকেট নিয়ে দেখাও, তারপর কথা হবে। তোমার এই রাগ বোলিংয়ে নিংড়ে দাও।

আর বঙ্গ পেসার শামি সেটাই করলেন বাইশ গজে। তাঁর তাণ্ডবে তছনছ হয়ে যায় প্রোটিয়া ব্যাটিং। শামি পাঁচটি উইকেট নেন এবং দক্ষিণ আফ্রিকার শেষ সাত ব্যাটার মিলে মাত্র ২২ রান করতে পারেন। ম্যাচ শেষ হওয়ার পর, অরুণ আবার শামির সামনে বিরিয়ানির একটি প্লেট রাখেন এবং তাঁকে যত ইচ্ছা খেতে বলেন।

শাস্ত্রী বলেন, “ম্যাচ শেষ হয়ে গেল। শামি এল এবং অরুণ র কাছে গিয়ে বিরিয়ানি দিল। অরুণ বললবিরিয়ানি নাও। এখন যত ইচ্ছা খাও।জবাবে শামি বললেন, “সবসময় আমাকে রাগিয়ে দাও, তাহলে আমি এরকমই জবাব দেবওয়ান্ডারার্স মাঠে এটি ছিল ভারতের দ্বিতীয় জয় এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে সামগ্রিকভাবে তৃতীয় জয়।


```