Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?'হিম্মত থাকলে সামনে আসুন, বার্নল নয় আপনাদের আইসক্রিম দেব', কমিশন ও বিরোধীদের তুলোধনা মমতার!

বুমরাহ বড় হুমকি, ইংল্যান্ডকে সতর্ক করে দিলেন বাটলার

“আমার মনে হয় না এই ভারতীয় দলে জসপ্রীত বুমরাহর চেয়ে বড় তারকা আর কেউ আছে। বুমরাহর রান-আপ, অ্যাকশন অনন্য। আমি সাইড-অন বোলার দেখেছি, কিন্তু বুমরাহ গড় বোলারের তুলনায় ব্যাটারদের পায়ের আরও কাছে বল করে, তাই বলটি তার আসল গতির চেয়েও দ্রুত বলে মনে হয়।” 

বুমরাহ বড় হুমকি, ইংল্যান্ডকে সতর্ক করে দিলেন বাটলার

জস বাটলার ও জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 18 June 2025 13:10

দ্য ওয়াল ব্যুরো: মাঝে আর মাত্র একদিন। তারপরই শুরু হয়ে যাবে বহু প্রতীক্ষিত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ (India-England Test Series)। শুক্রবার থেকে হেডিংলেতে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে এই দুই দল। বহুদিন পর ভারতীয় টেস্ট দলে এবার দেখা যাবে না বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন ও মহম্মদ শামির মতো তারকাদের। শুভমান গিলের নেতৃত্বে এক কথায় নতুন দল নিয়েই ইংল্যান্ড সফরে গিয়েছে টিম ইন্ডিয়া।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে নানা মুনি নানা মত প্রকাশ করে চলেছেন। অনেকেই বলেছেন, বিরাট-রোহিতদের অবর্তমানে এই সফর ভারীতয় দলের কাছে কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে। অনেক প্রাক্তন ক্রিকেটার বলছেন, নতুন অধিনাক শুভমান গিলের কাছে নিজেকে প্রমাণ করার এটি একটি বড় প্ল্যাটফর্ম।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে নিজের মতামত জানিয়েছেন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকপা জেতানো অধিনায়ক জস বাটলারও (Jos Buttler)। এই অভিজ্ঞ ইংলিশ ব্যাটার বিশ্বাস করেনজসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ভারতীয় ক্রিকেটের একজন সুপারস্টার খেলোয়াড়। তাঁর ক্ষমতা রয়েছে একার হাতেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার। স্টুয়ার্ট ব্রডের সঙ্গে একটি পডকাস্টে কথা বলার সময় বাটলার বলেছেনবুমরাহ যেকোনও সফরে প্রতিপক্ষ দলের জন্য একটি বড় হুমকি। 

চলিত বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফর চলাকালীন শেষ টেস্টে চোট পেয়েছিলেন বুমরাহ। ওই টেস্টের অধিনায়কও ছিলেন তিনি। এরপর অনেক দিন মাঠের বাইরে থাকার পর চোট সারিয়ে আইপিএলে প্রত্যাবর্তন করেন। ইংল্যান্ড সফরে তিনি পাঁচটি টেস্টই খেলতে পারবেন কি না, সেই নিয়ে প্রশ্ন উঠছে।

ব্রডের সঙ্গে কথা বলতে গিয়ে বাটলার বুমরাহের প্রশংসা করে বলেআমার মনে হয় না এই ভারতীয় দলে জসপ্রীত বুমরাহর চেয়ে বড় তারকা আর কেউ আছে। বুমরাহর রান-আপ অনন্য, অ্যাকশন অনন্য। আমি সাইড-অন বোলার দেখেছি, কিন্তু বুমরাহ গড় বোলারের তুলনায় ব্যাটারদের পায়ের আরও কাছে বল করে, তাই বলটি তার আসল গতির চেয়েও দ্রুত বলে মনে হয়।” 

বাটলার সেই সঙ্গে বলেন, ডানহাতি খেলোয়াড় হিসাবে আমার সবসময় মনে হতো বল ভেতরে আসছে, কিন্তু আদতে সেটা ঘটত না। বুমরাহ প্রতিপক্ষকে কঠিন পরিস্থিতিতে এমন ভাবে ফেলে দেবে যে পরিত্রাণের উপায় থাকে না। বুমরাহ একজন সুপারস্টার বোলার

বুমরাহ কি পাঁচটি টেস্ট খেলবেন?

ইংল্যান্ডে যাওয়ার আগে প্রধান নির্বাচক অজিত আগরকর নিশ্চিত করেছিলেন যে, ভারত বুমরাহর যত্ন নেবে, যাতে এই ফাস্ট বোলার চোট না পান। ভারতীয় দলের সম্পদ তিনি। প্রতিটি ম্যাচেই তাঁকে খেলানো মানে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যাওয়া।

এদিকে ব্রড বলেছে, ইংল্যান্ড কখনও বুমরাহকে পাঁচটি টেস্টেই খেলতে চাইবে না। ইংল্যান্ড জাতীয় দলের এই প্রাক্তন পেসার বলেন, বুমরাহ এমন একজন খেলোয়াড় যার উপর নজর রাখা হবে। ইংল্যান্ড তাকে পাঁচটি টেস্ট ম্যাচই খেলতে চাইবে না। কারণ বুমরাহ যদি সব ম্যাচই খেলে, তাহলে তার নামে অনেক উইকেট থাকবে।


```