Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

জাতীয় দলে ব্রাত্য, তবুও টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল কৃতিত্ব সাকিবের

সাকিব আল হাসান বিশ্বের প্রথম খেলোয়াড় হিসাবে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট এবং ৭০০০-এরও বেশি রান করেছেন।

জাতীয় দলে ব্রাত্য, তবুও টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল কৃতিত্ব সাকিবের

সাকিব আল হাসান

সৌম্য বাগচী

শেষ আপডেট: 25 August 2025 13:42

দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। বাংলাদেশের জাতীয় দলেও তিনি ২০২৪ সালের জুলাই থেকে ব্রাত্য। কিন্তু বিশ্ব-জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে দাপিয়ে খেলে বেড়াচ্ছেন তিনি। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan) এবার একটি বিরল রেকর্ডের ভাগীদার হলেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে ঐতিহাসিক কীর্তি গড়েছেন বাংলাদেশের ক্রিকেট কিংবদন্তি সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এর ১১তম ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খেলে তিনি ৩ উইকেট নিয়েছিলেন। আর এর ফলে সাকিব হয়ে উঠেছেন ৫০০ টি-টোয়েন্টি উইকেটের (500 T20 wickets) মালিক।

মাত্র ১১ রানের বিনিময়ে তিনি মহম্মদ রিজওয়ান, কাইল মেয়ার্স এবং নবীন বিদেশির উইকেট নেন। এর পাশাপাশি তিনি একটি বিশ্ব রেকর্ডও নিজের নামে করেছেন। সাকিব আল হাসান বিশ্বের প্রথম খেলোয়াড় হিসাবে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট এবং ৭০০০-এরও বেশি রান (7000 Runs) করেছেন।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ৩ উইকেট নেওয়ার পর টি-টোয়েন্টিতে সাকিবের মোট উইকেট সংখ্যা ৫০২। রিজওয়ানকে তাঁর শিকার বানানোর সঙ্গে সঙ্গেই শাকিব তার ৫০০তম টি-টোয়েন্টি উইকেটটি ঝুলিতে ভরেন। তিনি বাংলাদেশের প্রথম এবং বিশ্বের পঞ্চম বোলার হিসাবে ৫০০ টি-টোয়েন্টি উইকেটের মালিক হলেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়া বোলারদের তালিকা

রশিদ খান (আফগানিস্তান) – ৬৬০

ডোয়েন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ) - ৬৩১

সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ) - ৫৯০

ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) - ৫৫৪

সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৫০২

সাকিব আল হাসান হলেন বিশ্বের একমাত্র ক্রিকেটার, যাঁর ঝুলিতে রয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০-এরও বেশি উইকেট ও সাত হাজারেরও বেশি রান। বাংলাদেশের এই অলরাউন্ডার ৪৫৭ টি-টোয়েন্টি ম্যাচে ৭৫৭৪ রান করেছেন, যার মধ্যে রয়েছে ৩৩টি অর্ধশতক।


```