Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

খুশিতে ডগমগ সাকলিন, শোয়েবের নিশানায় মিডল অর্ডার! ভারতের কাটা ঘায়ে নুনের ছিটে পাকিস্তানের

আমদাবাদের হার শুধু স্কোরবোর্ডে সীমাবদ্ধ নেই। দক্ষিণ আফ্রিকার সাফল্যের পাশাপাশি ভারতের কৌশল, ভারসাম্য ও মানসিক দৃঢ়তা নিয়েও প্রশ্ন উঠছে। 

খুশিতে ডগমগ সাকলিন, শোয়েবের নিশানায় মিডল অর্ডার! ভারতের কাটা ঘায়ে নুনের ছিটে পাকিস্তানের

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 February 2026 14:51

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ৭৬ রানের বড় হারের পর সমালোচনার ঝড় উঠেছে। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সুপার এইট ম্যাচে ভারতের ব্যর্থতা নিয়ে সরব দেশের তামাম প্রাক্তন খেলোয়াড়। এবার কাটা ঘায়ে নুনের ছিটে দিল পাকিস্তানও। সাকলিন মুস্তাক (Saqlain Mushtaq), শোয়েব আখতার (Shoaib Akhtar) কিংবা উমর গুল (Umar Gul)—কেউ খুশিতে ডগমগ, কেউ দুয়ো দিতে অধীর!

কাল রাতে ১৮৮ রান তাড়া করতে নেমে ১১১-তেই গুটিয়ে যায় সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল। টি-২০ বিশ্বকাপে রানের ব্যবধানে এটিই ভারতের সবচেয়ে বড় হার। ম্যাচের কোনও পর্যায়ে টিম ইন্ডিয়াকে ছন্দে দেখা যায়নি।

‘মাটিতে নামিয়ে দিল’—সাকলিনের তির

একটি পাক টিভি শো-তে প্রাক্তন স্পিনার সাকলিন মুস্তাক বলেন, ‘দক্ষিণ আফ্রিকার পরিকল্পনা নিখুঁত ছিল। তারা ভারতকে মাটিতে নামিয়ে এনেছে। সত্যি বলতে অপমান করেছে।’মুস্তাকের মতে, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই প্রোটিয়ারা এগিয়ে ছিল। বিশেষ করে করবিন বশের (Corbin Bosch) নেওয়া অভিষেক শর্মার (Abhishek Sharma) ক্যাচের উদাহরণ টেনে তিনি বলেন, ‘ওদের সমন্বয় দেখুন। পরিকল্পনা মাঠে মেলে ধরেছে নিখুঁতভাবে।’১২ ম্যাচের জয়রথের চাকা এভাবে পিছলে পড়ায় ভারতের সাম্প্রতিক আত্মবিশ্বাসে ধাক্কা লেগেছে বলেই মনে করছেন সাকলিন।

আখতারের প্রশ্ন: কেন চাপ সামলাতে ব্যর্থ ভারতের ব্যাটিং?

প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার আরও আগ্রাসী। তাঁর মন্তব্য, ‘চাপ আসতেই ভারতের ব্যাটিং ভেঙে পড়ল।’এই প্রসঙ্গে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), শিবম দুবেদের (Shivam Dube) পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ‘মাঝের ওভারে চরিত্র দেখানোর দিন ছিল। কিন্তু আক্রমণাত্মক ধরন কাজে দেয়নি!’ মন্তব্য শোয়েবের। শেষ ওভারে হার্দিক সঠিক পছন্দ কিনা, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

গুলের বিশ্লেষণ: মাঝের ওভারই টার্নিং পয়েন্ট

২০০৯ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের সদস্য উমর গুল ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন মিডল ওভারকে। তাঁর মতে, ‘পাওয়ারপ্লে-র পর ম্যাচ গড়ে ওঠে মাঝের ওভারে। সেখানেই ভারত পিছিয়ে পড়েছে।’টিম ইন্ডিয়ার স্পিনার বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার পরিকল্পনার কথা টেনে গুলের মন্তব্য, ‘ওদের চার ওভার টার্গেট করা হয়েছিল। ভারত পঞ্চম বোলার নিয়ে দ্বিধায় ছিল!’

সব মিলিয়ে, আমদাবাদের হার শুধু স্কোরবোর্ডে সীমাবদ্ধ নেই। দক্ষিণ আফ্রিকার সাফল্যের পাশাপাশি ভারতের কৌশল, ভারসাম্য ও মানসিক দৃঢ়তা নিয়েও প্রশ্ন উঠছে। সমালোচনা স্বাভাবিক। আর ভারতকে এর জবাব দিতে হবে মাঠে নেমে।


```