Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ইংল্যান্ড সফরের আগে ফিটনেস নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন না সামি, জানিয়েছিলেন নির্বাচন কমিটিকেও

অজিত আগারকরের মতে, ফিটনেস নিয়ে নিজের মনেই সন্দেহ ছিল সামির। তাঁই তাঁর ইংল্যান্ডগামী দলে জায়গা হয়নি।

ইংল্যান্ড সফরের আগে ফিটনেস নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন না সামি, জানিয়েছিলেন নির্বাচন কমিটিকেও

মহম্মদ সামি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 11 August 2025 19:43

দ্য ওয়াল ব্যুরো: মহম্মদ সামির (Mohammed Shami) কেরিয়ারকে বারবার বিব্রত করেছে তাঁর চোট। ৩৪ বছর বয়েসেই তাঁর কেরিয়ার এখন প্রশ্নের সম্মুখীন। ভারতের অন্যতম এই পেসার ছিলেন না সদ্যসমাপ্ত ইংল্যান্ড সফরেও। 

ইংল্যান্ড সফরের আগে বিসিসিআই (BCCI) সূত্রে জানা গিয়েছিল. ফিটনেসের কারণে শামিকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য নির্বাচিত করা হয়নি। এবার জানা গেল, ইংল্যান্ড সফরের (England Tour) দল নির্বাচনের আগে অজিত আগারকরের (Ajit Agarkar) নেতৃত্বাধীন বিসিসিআই নির্বাচন কমিটি সামির সঙ্গে পরামর্শও করেছিল। তবে, বাংলার এই পেসার নিজেই তখন তাঁর ফিটনেস নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন না।

বিসিসিআইয়ের একটি সূত্রের উল্লেখ করে দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদনে বলা হয়েছে, "প্রথমত, সামিকে ফর্মের কারণে বাদ দেওয়া হয়নি, ফিটনেস সমস্যাই একমাত্র কারণ। আর এ কারণেই তিনি ইংল্যান্ড সফরে যেতে পারেননি।" এর আগে সামি চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের সিরিজেও জায়গা পাননি। তবে নির্বাচক প্রধান অজিত আগারকরের মতে, ফিটনেস নিয়ে নিজের মনেই সন্দেহ ছিল সামির। তাঁই তাঁর ইংল্যান্ডগামী দলে জায়গা হয়নি।

বিসিসিআইয়ের সূত্রটি জানিয়েছে, "গত অস্ট্রেলিয়া সফরে না খেলার পর ইংল্যান্ড সিরিজের তাঁর উপস্থিতি খুবই প্রয়োজন ছিল। নির্বাচকরা দল চূড়ান্ত করার আগে তাঁর সঙ্গে কথাও বলেছিলেন, কিন্তু তিনি খুব বেশি আত্মবিশ্বাসী ছিলেন না। তাঁর কাছ থেকে অতি প্রয়োজনীয় আশ্বাসের অভাব ছিল। এছাড়াও জানার দরকার ছিল যে, সামি নিজে কি দীর্ঘতম ফরম্যাটে ফিরে আসতে আগ্রহী।

পাশাপাশি বোর্ড সূত্রে জানা গিয়েছে, নির্বাচকদের মাথায় সামির নাম এখনও রয়েছে। ২৮ আগস্ট থেকে শুরু হবে দলীপ ট্রফি। সেখানে তিনি কেমন পারফর্ম করেন, তার উপর সামির জাতীয় দলের ভবিষ্যৎ নির্ভর করছে। দলীপ ট্রফিতে সামি খেলবেন পূর্বাঞ্চলের হয়ে।

বিসিসিআইয়ের সূত্র আরও বলেছে, "আমাদের যা দেখতে হবে তা হল, পূর্বাঞ্চল কোয়ার্টার ফাইনাল পর্ব অতিক্রম করলে এবং অগ্রগতি অব্যাহত রাখলে সামি খেলবেন কি না। তাঁর হাঁটু এবং হ্যামস্ট্রিংয়ের কারণে তাঁর শরীর কি অনুমতি দেবে? রঞ্জিতে সামি এক স্পেলে তিন-চার ওভার বল করে মাঠের বাইরে চলে যেতেন। তাই, তাঁর শরীর দীর্ঘতম ফরম্যাটে খেলার ধকল সহ্য করতে পারবে কি না তা ক্রমশই একটি জটিল প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে।


```