Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

১০ সেকেন্ডে ১৬ লাখ! ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের বিজ্ঞাপনের দর রেকর্ড ভাঙল

মঞ্চের পিছনে স্মৃতির পর্দায় চলেফিরে বেড়াচ্ছে পহলগাম জঙ্গিহানা ও অপারেশন সিঁদুরের মতো মারকাটারি দৃশ্য। আর সবুজ ঘাসের উপর ২২ গজে পেস বোলিংয়ের ব্রহমস কিংবা ব্যাটারের কবজির মোচড়ে বাউন্ডারির উপর দিয়ে নির্দিষ্ট লক্ষ্যভেদে চলে যাওয়া ছক্কা।

১০ সেকেন্ডে ১৬ লাখ! ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের বিজ্ঞাপনের দর রেকর্ড ভাঙল

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 18 August 2025 13:40

দ্য ওয়াল ব্যুরো: ১০ সেকেন্ডে ১৬ লাখ টাকা! কৌন বনেগা ক্রোড়পতির প্রশ্নোত্তর নয়। এক্কেবারে দুবাইয়ের দর। ইভেন্টের নাম ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে সম্মুখ সমর। তাও আবার মঞ্চের পিছনে স্মৃতির পর্দায় চলেফিরে বেড়াচ্ছে পহলগাম জঙ্গিহানা ও অপারেশন সিঁদুরের মতো মারকাটারি দৃশ্য। আর সবুজ ঘাসের উপর ২২ গজে পেস বোলিংয়ের ব্রহমস কিংবা ব্যাটারের কবজির মোচড়ে বাউন্ডারির উপর দিয়ে নির্দিষ্ট লক্ষ্যভেদে চলে যাওয়া ছক্কা।

ফলে দাম তো চড়বেই। এখনও যাঁরা ভাবছেন, এটা কোনও টিকিটের দাম কিংবা বেটিংয়ের দরাদরি, তাঁরা সিন্ধুনদের জলে পড়ে রয়েছেন। আগামী ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)-এ গ্রুপ এ-র ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। পহলগাম জঙ্গিহানা ও অপারেশন সিঁদুর পরবর্তী প্রেক্ষাপটে এই প্রথম ক্রিকেট যুদ্ধে নামতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী টিম। হাইভোল্টেজ সেই খেলা হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সরাসরি সম্প্রচারের স্বত্ব কিনেছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক।

ইকনমিক টাইমসের খবর অনুযায়ী, এশিয়া কাপের ম্যাচ দেখানোর জন্য প্রতি ১০ সেকেন্ডের জন্য বিজ্ঞাপনের দর উঠেছে ১৪-১৬ লক্ষ টাকা। বিজ্ঞাপনের রেট কার্ড সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া প্রকাশিত রেট কার্ডে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য প্রতি ১০ সেকেন্ড স্লটে বিজ্ঞাপন খরচ পড়বে ১৬ লক্ষ টাকা।

টিভির জন্য অ্যাড প্যাকেজ হল এই রকম

  • কো-প্রেজেন্টিং স্পনসরশিপ- ১৮ কোটি টাকা
  • অ্যাসোসিয়েট স্পনসরশিপ- ১৩ কোটি টাকা
  • স্পট-বাই প্যাকেজ- ১৬ লক্ষ/১০ সেকেন্ড অথবা ৪.৪৮ কোটি টাকা

ডিজিটাল ডিলস অন সোনি লিভ

  • কো প্রেজেন্টিং অ্যান্ড হাইলাইটস পার্টনার- ৩০ কোটি প্রতিটি
  • কো পাওয়ার্ড বাই প্যাকেজ- ১৮ কোটি
  • এছাড়াও রয়েছে, প্রি রোল ২৭৫ টাকা/১০ সেকেন্ড (৫০০ টাকা ভারতের খেলায় এবং ৭৫০ টাকা ভারত-পাকিস্তান ম্যাচে)
  • মিড রোল- ২২৫ (৪০০ টাকা ভারতের খেলায় এবং ৬০০ টাকা ভারত-পাকিস্তান ম্যাচে)।

```