Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

Eng vs Ind: স্মিথ, দ্রাবিড়কে টপকে পঞ্চমে রুট, লর্ডসে টানা তৃতীয় শতক প্রাক্তন ইংলিশ অধিনায়কের

এই শতকের ফলে তিনি স্মিথ ও দ্রাবিড়কে টপকে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন। 

Eng vs Ind: স্মিথ, দ্রাবিড়কে টপকে পঞ্চমে রুট, লর্ডসে টানা তৃতীয় শতক প্রাক্তন ইংলিশ অধিনায়কের

জো রুট

শেষ আপডেট: 11 July 2025 17:30

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের (England vs India Third Test) দ্বিতীয় দিন শুরু থেকেই লর্ডসে (Lords) শুরু হয়ে গিয়েছে জসপ্রীত বুমরাহর দাপট। প্রথম দিন ৯৯ রান করে অপরাজিত ছিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুট (Joe Root)। এদিন তিনি শতকের দেখা পেলেও ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি। ১০৪ রান করে বুমরাহর বলে বোল্ড হন তিনি।

পঞ্চমে রুট

এদিন সেঞ্চুরি করার পাশাপাশি বেশ কিছু নজির গড়েছেন রুট। এটি রুটের টেস্ট কেরিয়ারের ৩৭তম সেঞ্চুরি। এই শতকের ফলে তিনি অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ভারতের রাহুল দ্রাবিড়কে (Steven Smith, Rahul Dravid) টপকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন। তাঁর সামনে এখন রয়েছেন শচীন তেন্ডুলকর (৫১), জ্যাক ক্যালিস (৪৫), রিকি পন্টিং (৪১) ও কুমার সাঙ্গাকার (৩৮)।

লর্ডসে টানা তৃতীয় সেঞ্চুরি 

লর্ডসের চলতি টেস্টে রুটের সেঞ্চুরি এসেছে ১৯২ বলে। প্রাক্তন এই ইংলিশ অধিনায়ক হলেন তিনি তৃতীয় ব্যাটার যিনি লর্ডসে টানা তিনটি সেঞ্চুরি করেছেন। তাঁর আগে জ্যাক হবস এবং মাইকেল ভন এই কৃতিত্ব দেখিয়েছেন। লর্ডসে শেষ দুই ইনিংসে রুট ১৪৩ এবং ১০৩ রান করেছিলেন। তারপর এল এই সেঞ্চুরি। লর্ডসের মাঠে রুট এখন পর্যন্ত মোট আটটি সেঞ্চুরি করেছেন।

ভারতের বিপক্ষে ৩০০০ টেস্ট রান করা প্রথম ব্যাটার রুট

এদিন একক দলের বিপক্ষে টেস্টে ৩০০০ রান করা খেলোয়াড়দের তালিকায় যোগ দিয়েছেন রুট। ভারতের বিরুদ্ধে রুটই প্রথম ক্রিকেটার যিনি টেস্টে তিন হাজার রান করলেন। এর সঙ্গে সঙ্গে রুট ডন ব্র্যাডম্যান এবং শচীন তেন্ডুলকরের মতো কিংবদন্তি ব্যাটারদের তালিকাতেও যোগ দিলেন। ইংল্যান্ডের বিপক্ষে ব্র্যাডম্যান ৫০২৮ রান করেছেন। ব্র্যাডম্যান, জ্যাক হবস, শচীন, অ্যালান বর্ডার, স্টিভ স্মিথ, ডেভিড গাওয়ার, গ্যারি সোবার্স এবং স্টিভ ওয়া হলেন এমন ব্যাটার, যাঁরা একক দলের বিপক্ষে টেস্টে ৩০০০ বা তার বেশি রান করেছেন।


```