Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পরের বছর ইংল্যান্ডে রোহিত-বিরাট! জুলাইয়ে সাদা বলের সিরিজ, একনজরে দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

সরকারিভাবে জানানো হয়েছে, ১ জুলাই ডারহ্যামে সিরিজ শুরু। চলবে ১৯ জুলাই পর্যন্ত। শেষ ম্যাচ লর্ডসে।

পরের বছর ইংল্যান্ডে রোহিত-বিরাট! জুলাইয়ে সাদা বলের সিরিজ, একনজরে দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

বিরাট ও রোহিত

রূপক মিশ্র

শেষ আপডেট: 24 July 2025 16:35

দ্য ওয়াল ব্যুরো: পাঁচখানা টেস্টেই পালা চুকে যাচ্ছে না। পরের বছর টিম ইন্ডিয়া (Team India) আবার যাচ্ছে ইংল্যান্ডে (India Tour of England 2026)। ২০২৬-এর জুলাই মাসে। সেই সফরে ওয়ান ডে টিমে থাকতে পারেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma)। সাকুল্যে আটটি সাদা বলের ম্যাচ। তার মধ্যে পাঁচটি টি-২০। তিনটি ওয়ান ডে। বিস্তারিত সূচি আজ ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB)।

সরকারিভাবে জানানো হয়েছে, ১ জুলাই ডারহ্যামে সিরিজ শুরু। চলবে ১৯ জুলাই পর্যন্ত। শেষ ম্যাচ লর্ডসে।

ভারতীয় দলের সফরের মাঝপথে লর্ডসে প্রথমবার আয়োজিত হবে মহিলাদের টেস্ট ম্যাচ। মুখোমুখি ইংল্যান্ড-ভারত। খেলা ১০ জুলাই। ঠিক বিশ্বকাপ ফাইনালের পাঁচ দিন পর।

স্রেফ একটা সিরিজ নয়। গোটা গ্রীষ্মজুড়ে ইংল্যান্ডে চলবে ক্রিকেট মহোৎসব। পুরুষ ও মহিলা—দুই দলেরই ঠাসা সূচি।

ভারতের সফরসূচি (টি-২০ ও ওয়ান ডে)

টি-২০ সিরিজ:

১ জুলাই: ডারহ্যাম (রিভারসাইড)
৪ জুলাই: ম্যাঞ্চেস্টার (ওল্ড ট্র্যাফোর্ড)
৭ জুলাই: নটিংহ্যাম (ট্রেন্ট ব্রিজ)
৯ জুলাই: ব্রিস্টল (সিট ইউনিক স্টেডিয়াম)
১১ জুলাই: সাউদাম্পটন (ইউটিলিটা বোল)

ওয়ান ডে সিরিজ:

১৪ জুলাই: বার্মিংহ্যাম (এজবাস্টন)
১৬ জুলাই: কার্ডিফ (সোফিয়া গার্ডেনস)
১৯ জুলাই: লন্ডন (লর্ডস)

ইংল্যান্ডের পুরুষ টিমের ঘরোয়া সিজন:

জুনে তিন টেস্ট নিউজিল্যান্ডের বিরুদ্ধে
জুলাইয়ে ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ
আগস্টে পাকিস্তানের সঙ্গে তিনটি টেস্ট
সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ও ওয়ান ডে

নিউজিল্যান্ড টেস্ট: ৪–২৯ জুন (লর্ডস, ওভাল, ট্রেন্ট ব্রিজ)
ভারতের সিরিজ: ১–১৯ জুলাই
পাকিস্তান টেস্ট: ১৯ অগস্ট–১৩ সেপ্টেম্বর
শ্রীলঙ্কার সফর: ১৫–২৭ সেপ্টেম্বর

এর পাশপাশি মহিলা ক্রিকেটেও নজিরবিহীন সূচি। মে মাসে আসছে নিউজিল্যান্ড। খেলবে তিনটি টি-২০ ও তিনটি ওয়ান ডে। তারপর ভারত। তিন ম্যাচের টি-২০ সিরিজ। ৫ জুলাই লর্ডসে হবে মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনাল। আর ১০ জুলাই—লর্ডসের ইতিহাসে প্রথম মহিলা টেস্ট। সব শেষে সেপ্টেম্বর মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ।


```