Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

Ranji Trophy: গুজরাতকে হারাল বাংলা, আর 'মুখে' নয়, ৫ উইকেট তুলে আগরকরকে 'বলে' জবাব সামির

এই ফর্ম যদি চলতে থাকে, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে নতুন করে ভাবতে হবে অজিত আগরকরদের।

Ranji Trophy: গুজরাতকে হারাল বাংলা, আর 'মুখে' নয়, ৫ উইকেট তুলে আগরকরকে 'বলে' জবাব সামির

মহম্মদ সামি

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 October 2025 17:29

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) আপাতত দলের বাইরে। কিন্তু ঘরোয়া ময়দানে লাল বলে নিজের ছন্দ দেখাচ্ছেন মহম্মদ সামি (Mohammed Shami)। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচে গুজরাতের (Gujarat) বিরুদ্ধে ৫ উইকেট তুলে বাংলাকে (Bengal) ১৪১ রানের জয় এনে দিলেন তিনি।

প্রথম ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট। অর্থাৎ, ম্যাচে মোট ৮ উইকেট টিম ইন্ডিয়ার ব্রাত্য পেসারের। যাঁকে ফিটনেসের দোহাই দিয়ে দলের বাইরে রেখেই চলেছে অজিত আগরকর নিয়ন্ত্রিত নির্বাচক কমিটি। প্রধান নির্বাচকের সঙ্গে চাপা বাকযুদ্ধেও জড়িয়েছেন বাংলার পেসার। আজ অবশ্য মুখ নয়, জবাব দিলেন বলে!

৩৫ বছর বয়সি সাম পরপর দুই ম্যাচে আগুন-ঝরানো স্পেল। উত্তরাখণ্ডের (Uttarakhand) বিরুদ্ধে আগের লড়াইয়ে নিয়েছিলেন ৭ উইকেট। দু’ম্যাচে তাঁর ঝুলিতে আপাতত ১৫ উইকেট। সামির ধারাবাহিক পারফরম্যান্সে বিলক্ষণ চাপে নির্বাচক কমিটি (Selection Committee), বিশেষ করে চেয়ারম্যান অজিত আগরকর (Ajit Agarkar)। ১৪ নভেম্বর কলকাতায় শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজ। দেখা যাচ্ছে, বাংলার হয়ে মাঠে নেমে শুধু নিজের ফিটনেসই প্রমাণ করছেন না, বরং নির্বাচকদের প্রত্যক্ষ বার্তা ছুড়ে বুঝিয়ে দিচ্ছেন—তিনি প্রস্তুত!

সম্প্রতি সামি ও আগরকরের সম্পর্ক বেশ তিক্ত। নির্বাচকরা তাঁকে ভারতীয় ‘এ’ দলের (India A) দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াডেও রাখেননি। আগরকর জানিয়েছিলেন, শামি নাকি পর্যাপ্ত ম্যাচ খেলছেন না। আর ঠিক তখনই শুরু হয় বিতর্ক। শামি পাল্টা বলেন, ‘ফিটনেস নিয়ে রিপোর্ট দেওয়া আমার কাজ নয়। সেটা এনসিএ (NCA)-র দায়িত্ব। আমি মাঠে নামব, পারফর্ম করব, সেটাই আমার কাজ!’

এই মন্তব্যের পর বোর্ডের সঙ্গে তাঁর দূরত্ব নিয়ে জল্পনা বাড়ে। আগরকর পরে বলেন, ‘ও ফিট ছিল না, তাই সুযোগ দেওয়া যায়নি।’কিন্তু হজম করতে না পেরে সাফ সামি জবাব দেন, ‘ওরা যা বলছে বলুক। আমি মাঠে কীভাবে বল করছি, সেটা চোখের সামনে আছে।’চলতি বাগযুদ্ধের মধ্যেই রঞ্জিতে ফের নিজের অস্তিত্ব জানান দিলেন। মঙ্গলবার গুজরাতের ৫ উইকেট তুলে কার্যত ম্যাচটা একা হাতে গুটিয়ে দেন সামি। বল হাতে স্পেল ছিল নিখুঁত। লাইন ও লেংথে অবিচল।

ম্যাচ শেষে রাজ্য দলের এক সদস্য বলেন, ‘ওর ফিটনেস নিয়ে কোনও প্রশ্ন নেই। সামি এখন পুরোপুরি ছন্দে!’ বোর্ড বা নির্বাচক কমিটি এখনও তাঁর ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেনি। তবে এই ফর্ম যদি চলতে থাকে, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে নতুন করে ভাবতে হবে অজিত আগরকরদের।


```