Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

পাঞ্জাব কিংসের পাল্টা দিল পিএসএলের টিম, প্রচারের ছবিতে সলমনের উল্টো দিকে ‘কায়াহীন ছায়া’

করাচি কিংস শুক্রবার ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তাদের সোশ্যাল মিডিয়ায় একটি কার্ড শেয়ার করেছে, যেখানে প্রতিপক্ষ হিসাবে ভারতের নাম উহ্য রয়েছে।

পাঞ্জাব কিংসের পাল্টা দিল পিএসএলের টিম, প্রচারের ছবিতে সলমনের উল্টো দিকে ‘কায়াহীন ছায়া’

ভারত বনাম পাকিস্তান

সৌম্য বাগচী

শেষ আপডেট: 13 September 2025 17:13

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ নিয়ে দুই দেশেই উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। এই দুই প্রতিবেশী দেশ থেকেই ম্যাচ বয়কটের আওয়াজ উঠেছিল। এই ম্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন দুই দেশের মানুষ। ভারত ও পাকিস্তানের বেশ কিছুও প্রাক্তন ক্রিকেটারই চাননি এই ম্যাচ হোক।

তবে এই ম্যাচ হচ্ছে। রবিবাসরীয় দুবাইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। যদিও ম্যাচ বাতিল নিয়ে বিক্ষোভের আঁচ এখনও কিন্তু নেভেনি। বৃহস্পতিবার আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস তাদের এক্স হ্যান্ডেলে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে একটি কার্ড পোস্ট করেছিল। সেখানে ভারতের নাম থাকলেও প্রতিপক্ষ হিসাবে পাকিস্তানের নাম বা পতাকা ছিল না। প্রতিপক্ষের নাম লেখার জায়গাটি ফাঁকা ছিল। কার্ডে ছিল টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব ও তাঁর ডেপুটি শুভমন গিলের ছবি। কিন্তু সেখানে পাক অধিনায়ক সলমন আগার ছবি ছিল না।

এই বিষয়ে পাঞ্জাব কিংসকে এবার পাল্টা দিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একটি ফ্র্যাঞ্চাইজি (PSL teams seek 'revenge' by not leaving India behind)। পিএসএল ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস শুক্রবার ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তাদের সোশ্যাল মিডিয়ায় একটি কার্ড শেয়ার করেছে, যেখানে প্রতিপক্ষ হিসাবে ভারতের নাম উহ্য রয়েছে।

করাচি কিংসের এই কার্ডে দেখা গিয়েছে, পাক অধিনায়ক সলমন আগা দাবার চালে মগ্ন। কিন্তু তাঁর প্রতিপক্ষের আসনটিতে বসে রয়েছে কায়াহীন ছায়া। ক্যাপশনে লেখা রয়েছে, গেম টু ফর মেন ইন গ্রিন। লেটস গো।’ যার বাংলা তর্জমা করলে দাঁডায়, পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ। চল এগিয়ে যাই।’ 

করাচি কিংসের কার্ডটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরই মধ্যে ফেসবুকে কার্ডটিতে ৪০ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন। মন্তব্য এসেছে তিন হাজারের বেশি। এক্সে কার্ডটি দেখেছেন প্রায় সাড়ে চার লক্ষ মানুষ। যদিও পাঞ্জাব কিংসের কার্ডটি নিয়েই আলোচনা বেশি হচ্ছে। এখনও পর্যন্ত এক্সে পিবিকেএসের কার্ডটি দেখেছেন ২৩ লক্ষ নেটিজেন।


```