Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

NZ vs SA: ঘরের মাঠে রেকর্ড জয়! প্রোটিয়াদের গুঁড়িয়ে সিরিজের রাশ ছিনিয়ে নিল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এর আগের সেরা জয় ২০১২ সালে। সেবার ওয়েলিংটনে ৬ উইকেটে ও ৪ বল বাকি থাকতে ম্যাচ হাতে এসেছিল। 

NZ vs SA: ঘরের মাঠে রেকর্ড জয়! প্রোটিয়াদের গুঁড়িয়ে সিরিজের রাশ ছিনিয়ে নিল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড টিম

রূপক মিশ্র

শেষ আপডেট: 20 March 2026 17:55

দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই পরাজয়ের মাত্র কয়েক দিনের মাথায় আবার মুখোমুখি দুই দল। এবার নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় খেলায়। কিন্তু ফলাফল? সেটা বদলাল না। আরেকবার শেষ হাসি হাসল কিউয়িরা… এবার রেকর্ড সমেত!

অকল্যান্ডের ইডেন পার্কে (Eden Park Auckland) শুক্রবার নিউজিল্যান্ড (New Zealand) দক্ষিণ আফ্রিকাকে (South Africa) ৮ উইকেটে হারাল—২২ বল বাকি থাকতে। নিজেদের মাটিতে টি-২০ ফরম্যাটে প্রোটিয়াদের বিরুদ্ধে এটাই ব্ল্যাক ক্যাপসদের সেরা পারফরম্যান্স। যার সুবাদে ২-১-এ এগিয়ে থেকে ৫ ম্যাচের সিরিজে রাশ চলে এল হাতের মুঠোয়।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ব্যর্থতা

প্রোটিয়াদের হাত থেকে ম্যাচের রাশ চলে গেল ছন্দহীনতার জেরে। দ্বিতীয় ওভারে ওয়িয়ান মুলডার খাতা না খুলেই ফিরলেন। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। কিউয়িদের হয়ে লকি ফার্গুসন (Lockie Ferguson) শুরু থেকে দুরন্ত—চার ওভারে মাত্র ৯ রান দিয়ে ১ উইকেট। ১৭টি ডট বল। মিচেল স্যান্টনার (Mitchell Santner) ছিনিয়ে নিলেন ২ উইকেট, সমসংখ্যক শিকার বেন সিয়ার্সের (Ben Sears)। অষ্টম ওভারের শেষে স্কোর ৪৬/৫—খেলা কার্যত সেখানেই শেষ। নকোবানি মোকোয়েনা অপরাজিত ২৬ ও জর্জ লিন্ডে ২৩ রান করলেন। কাইল জেমিসন শেষ দিকে দুটো উইকেট নিলেন। ২০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৩৬/৯।

লাথামের নেতৃত্বে জয়

১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড বরাবর নিয়ন্ত্রণে। ডেভন কনওয়ে (Devon Conway) ২৬ বলে ৩৯ রান করে আক্রমণের সুর বেঁধে দিলেন। লাথামের সঙ্গে ওপেনিং জুটিতে এল ৯৬ রান। টম লাথাম (Tom Latham) ৪৫ বলে অর্ধশতরান হাঁকান। কনওয়ে বিদায় নিলেও তিনি থামলেন কই! ৫৫ বলে ৬৩ রানে অপরাজিত—সাতটি চার ও দুটো ছক্কা। যার সুবাদে ১৬.২ ওভারে খেলা শেষ।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এর আগের সেরা জয় ২০১২ সালে। সেবার ওয়েলিংটনে ৬ উইকেটে ও ৪ বল বাকি থাকতে ম্যাচ হাতে এসেছিল। এবার সে রেকর্ড ভাঙল। যদিও সামগ্রিকভাবে প্রোটিয়াদের বিপক্ষে কিউয়িদের সবচেয়ে ভাল টি-২০ পারফরম্যান্স এখনও বিশ্বকাপ সেমিফাইনাল। ৪৩ বল বাকি থাকতে দ্বৈরথ জিতে নেয় নিউজিল্যান্ড।


```