যদি ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে হারায় এবং ভারত জিম্বাবোয়েকে (India vs Zimbabwe) হারায়, তাহলে আগামী ম্যাচে ভারতকে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারাতে হবে নিজেদের রানরেট বাড়ানোর জন্য।

কোন অঙ্কে সেমিফাইনালে ভারত
শেষ আপডেট: 26 February 2026 13:39
দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারতের শুরুটা ভাল হলেও ব্যাটিং অর্ডার নিয়ে যে তারা ভুগছে তা প্রায় বেশিরভাগ ম্যাচেই দেখা গেছে। সুপার ৮ পর্বে (Super 8 points table) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তা যেন আরও স্পষ্ট হয়েছে। পরপর উইকেট পতন, ৭৬ রানে হেরেছে সূর্য (Suryakumar Yadav) বাহিনী। এরপর এখন তাঁরা কার্যত 'ডু অর ডাই' পরিস্থিতির মধ্যে রয়েছে।
বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নামবে 'মেন ইন ব্ল্যু' (India vs Zimbabwe 2026)। তার আগে এদিন দুপুরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের (South Africa vs West Indies) খেলা। ভারত সেমিফাইনালে পৌঁছাতে পারবে কিনা তার অনেকটাই নির্ভর করছে এই ম্যাচের ফলাফলের উপর।
সুপার ৮ গ্রুপ ১-এর বর্তমান পয়েন্ট টেবিল
কোন অঙ্কে সেমিফাইনালে ভারত?
প্রথম, আজ দক্ষিণ আফ্রিকা (South Africa) যদি ওয়েস্ট ইন্ডিজকে হারায় এবং ভারত জিম্বাবোয়েকে হারায়, তাহলে পয়েন্ট টেবিল হবে-
এই ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা তো সেমি-ফাইনালে যাচ্ছেই। ভারতের পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের বিজয়ীও সেমি-ফাইনালে উঠবে। সেক্ষেত্রে তাদের নেট রান রেটের কথা ভাবতে হবে না।
দ্বিতীয়, যদি ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে হারায় এবং ভারত জিম্বাবোয়েকে (India vs Zimbabwe) হারায়, তাহলে আগামী ম্যাচে ভারতকে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারাতে হবে নিজেদের রানরেট বাড়ানোর জন্য। তারপরও তাদের ভাগ্য নির্ভর করবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের (South Africa vs Zimbabwe) ফলাফলের উপর।
তৃতীয়, ভারত জিম্বাবোয়ের কাছে হারলে সেমি-ফাইনালে ওঠা প্রায় অসম্ভব হয়ে যাবে। তবে খানিক সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়েকে হারাতে হবে। এরপর ভারতকে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারাতে হবে। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ৬। ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের পয়েন্ট হবে সমান- প্রত্যেকের ২। এই অবস্থায় যে দলের নেট রান রেট বেশি থাকবে, সেই দলই সেমি-ফাইনালে উঠবে।
শুধুমাত্র শুক্রবারের ম্যাচে ভারতের পারফরম্যান্সই নয়, দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্সেও তাদের সেমি-ফাইনালের ভবিষ্যৎ নির্ভর করবে। প্রতিটি রান, প্রতিটি উইকেটের ফলাফলের উপর নজর রাখবে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।