Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

চেনা ‘শিবের গীত’ নয়! ইসলামোফোবিয়া আর না বলা লড়াইয়ের মঞ্চ হয়ে উঠল খোয়াজার বিদায়ী কনফারেন্স

নিষ্ক্রমণের মুহূর্তে যেন ব্যাটের চেয়েও বড় একটা প্রশ্ন তুলে দিলেন উসমান—এই খেলা, আর এই সমাজ… সত্যিই কি সবার জন্য সমান?

চেনা ‘শিবের গীত’ নয়! ইসলামোফোবিয়া আর না বলা লড়াইয়ের মঞ্চ হয়ে উঠল খোয়াজার বিদায়ী কনফারেন্স

উসমান খোয়াজা

রূপক মিশ্র

শেষ আপডেট: 2 January 2026 13:47

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটাররা সাধারণত প্রেস কনফারেন্সে স্ক্রিপ্ট মেনে কথা বলেন। রান, ফর্ম, দলএই তিনে ঘোরে আলোচনা। কিন্তু উসমান খোয়াজা (Usman Khawaja) কখনওই সেই ছাঁচে গড়া মানুষ নন। অস্ট্রেলিয়ার হয়ে নিজের শেষ টেস্টের আগে, চলতি অ্যাশেজের ফাইনাল ম্যাচের প্রাক্কালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তিনি জানালেন অবসরের সিদ্ধান্ত। কিন্তু এই বিদায়ী সাংবাদিক বৈঠকে ক্রিকেট গৌণ। আলোচনার কেন্দ্রে উঠে এল বর্ণবিদ্বেষ, ইসলামোফোবিয়া, রাজনীতিআর এক জীবনের জমে থাকা ক্ষত।

স্কোরবোর্ডের বাইরের গল্প

উজির কথায় স্পষ্ট ছিল ক্ষোভ আর ক্লান্তি। অ্যাশেজ শুরুর পর থেকেই যে ‘ডাবল স্ট্যান্ডার্ডে’র মুখোমুখি হয়েছেন, তাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে নারাজ। তাঁর মতে, এটা আজকের নয়সারা কেরিয়ার জুড়েই চলেছে। মিডিয়ার একাংশের আচরণ, সমাজের গোপন পক্ষপাতসব মিলিয়ে যেন বারবার প্রমাণ করতে হয়েছে, তিনি ‘অন্যদের মতোই’। প্রান্তিক কিংবা সমাজের বাইরে আলাদা কেউ নন।

এই খোলাখুলি কথা বলার খেসারতও কি কম চোকাতে হয়েছে? খোয়াজা জানেন, ক্রিকেটের বাইরে কথা বললে সমালোচনা আসবেই। তবু তিনি চুপ থাকেননি। যাঁর কাছে ন্যায়বোধ আলাদা করে মাঠের ভেতর-বাইরের বস্তু নয়, তাঁর পক্ষে এমন পরিস্থিতিতে মুখে কুলুপ এঁটে থাকাটা হয়তো অসম্ভবও!

প্যালেস্তাইন থেকে পার্লামেন্ট: অনড় অবস্থান

প্রেস কনফারেন্সে উসমান সরাসরি জানালেন, প্যালেস্তাইন প্রসঙ্গে কথা বলায় অনেকেই অস্বস্তি বোধ করেন। কিন্তু তাঁর প্রশ্ন সহজস্বাধীনতা আর সমান অধিকারের কথা বললে কেন বিতর্ক হবে? উজির কথায়, ‘জানি, ক্রিকেটের বাইরে কিছু বিষয়ে কথা বলেছি বলে আমি নিজেকে খোলা মাঠে রেখে দিই। অনেকেই এটা পছন্দ করেন না। কিন্তু এখনও বুঝতে পারি নাসব মানুষ স্বাধীনতা পাবে, প্যালেস্তাইনবাসীরাও সমান অধিকার পাবেএকথা বলাটাই বা এত বড় সমস্যা কেন?’

পাশাপাশি তিনি স্বীকার করেছেন, এভাবে কথা বললে তাঁকে টার্গেট বানানো সহজ। বিশেষ করে ডানপন্থী রাজনীতির সমালোচনা করলে আক্রমণ আরও জোরালো হয়। খোয়াজার স্পষ্ট অভিযোগ, অস্ট্রেলিয়ার কিছু ডানপন্থী রাজনীতিক (right-wing politicians) ইচ্ছাকৃতভাবে অভিবাসন-বিরোধী মনোভাব আর ইসলামোফোবিয়াকে উসকে দেন। বলেন, ‘ওরা যখন বিভাজন আর ঘৃণা তৈরি করতে চায়, আমি তখন ঠিক উল্টোটা করার চেষ্টা করি। তাই জানি, সবাই আমাকে ভালোবাসবে না!’

‘গ্যাসলাইট করবেন না’: বিদায়ের আগে শেষ বার্তা

সমালোচনার ধরন সম্পর্কেও তিনি সচেতন। খোয়াজা জানেন, অনেকেই বলবেন: ‘উজি আবার রেস কার্ড খেলছে।তাই আগেভাগেই সতর্ক করে দেন, ‘ডোন্ট গ্যাসলাইট মি।তাঁর মতে, এই ঘটনাগুলো নতুন নয়ঘটে চলেছে প্রতিদিন। শুধু আমরা কথা বলি না।

শেষ যুদ্ধে নামার আগে, অস্ট্রেলিয়ার জার্সিতে ৮৮ টেস্ট খেলা অভিজ্ঞ ব্যাটার স্পষ্ট করে দিলেনএই কথাগুলো বলার পেছনে ব্যক্তিগত ক্ষোভের চেয়েও বড় উদ্দেশ্য রয়েছে। তিনি চান, ভবিষ্যতের ‘পরের উসমান খোয়াজা’-র পথটা সহজ হোক। ‘আমি চাই না পরের উসমানকে আমার মতো লড়াই করতে হোক। আমি চাই সেহোক ছেলে বা মেয়েসবার মতোই আচরণ পাক। কে কেমন দেখতে, কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেএই স্টেরিওটাইপ যেন আর না থাকে।বিদায়ী বার্তায় ক্রিকেটের বাইরে অনেক গভীর সত্যকে যেন ছুঁতে চান খোয়াজা। ময়দানে তাঁর অবদান নিয়ে ইতিহাস বিচার করবে। কিন্তু নিষ্ক্রমণের মুহূর্তে যেন ব্যাটের চেয়েও বড় একটা প্রশ্ন তুলে দিলেন উসমানএই খেলা, আর এই সমাজ… সত্যিই কি সবার জন্য সমান?


```