Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিরাটের সেঞ্চুরি নয়, ম্যাচ জিতে হর্ষিত রানার বন্দনা গাইলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ!

‘শুরুর উইকেটগুলো না এলে এত ডিউ-তে ৩৫০ রক্ষা করা যেত না!’ বারবার মনে করিয়ে দিচ্ছেন কোটাক। 

বিরাটের সেঞ্চুরি নয়, ম্যাচ জিতে হর্ষিত রানার বন্দনা গাইলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ!

টিম ইন্ডিয়া

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 December 2025 11:52

দ্য ওয়াল ব্যুরো: একদিকে মহম্মদ কাইফের মতো প্রাক্তন ক্রিকেটাররা বলছেন, বিরাটের সেঞ্চুরি আর রোহিতের হাফ সেঞ্চুরি না থাকলে রাঁচির মাঠে ভারতের জেতা অসম্ভব ছিল। অন্যদিকে বিলকুল অন্য নজরে জয় বিশ্লেষণে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সিতাংশু কোটাক (Sitanshu Kotak)। আলাদা নজরে তুলে ধর‍তে চাইলেন বোলার-কাম-অলরাউন্ডার হর্ষিত রানার (Harshit Rana) পারফরম্যান্স, বিশেষ করে, তাঁর ওপেনিং স্পেল! সিতাংশুর বক্তব্য: গোড়ায় যদি হর্ষিত ঝটকা না দিতেন, তাহলে নাকি দক্ষিণ আফ্রিকা সহজেই সাড়ে তিনশোর টার্গেট চেজ করে ফেলতে পারত। যে কারণে তাঁকেই আসল গেমচেঞ্জার বলা উচিত!

রাঁচিতে ৩৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুতেই আঘাত হানেন হর্ষিত (Harshit Rana)। নতুন বলে প্রথম ওভারেই দুই ওপেনাররায়ান রিকেলটন (Ryan Rickelton) এবং কুইন্টন ডি’ কক-কে (Quinton de Kock) শূন্য রানে সাজঘরে ফেরান। মাত্র তিন বলের ব্যবধানে দুজন ব্যাটার আউট হওয়ায় ভারত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়। কোটাকের মতে, ওই স্পেলই আসতে ম্যাচের মোড়বদলের বীজ।

যদিও নতুন বল হাতে এখানেই থেমে থাকেননি হর্ষিত। পরে দুর্ধর্ষ ডেওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) উইকেটটিও তুলে নেন। ব্রেভিস যখন গতি বাড়াচ্ছেন, সেই সময় ৩৭ রান করা ব্যাটারের সাজঘরে ফেরা ভারতকে আরও মজবুত ভিতের উপর দাঁড় করায়। শেষ পর্যন্ত ১০ ওভারে ৩/৬৫এই দাঁড়ায় হর্ষিতের বোলিং ফিগার।

কোটাক বিশ্লেষণে বলেছেন, ‘এত শিশিরের মধ্যে বোলার বলটাই ঠিকমতো ধরতে পারে না। উইকেট স্কিড করছে। ব্যাটসম্যানের জন্য রান তোলা সহজ। এমন অবস্থায় হর্ষিতের ওই গোড়ার উইকেটগুলোই ম্যাচ বাঁচিয়েছে!’ এরপর জানিয়ে দেন, নতুন বলে দ্রুত উইকেট নেওয়ার পিছনে হর্ষিতের সুইং করানোই প্রধান কারণ। কুকাবুরা বল যে খুব বেশি ওভার সুইং করে নাসেটাও মনে করিয়েছেন ভারতের ব্যাটিং কোচ। ‘দুই, চার, সর্বোচ্চ পাঁচ ওভার সুইং করে। তার মধ্যেই সে ঠিক জায়গায় বল ফেলেছে!’ মন্তব্য সিতাংশুর।

তবে শুধু হর্ষিতই নন, মিডল ওভারে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) চার উইকেটও ম্যাচে বড় ভূমিকা নেয়। ব্রেভিস, মার্করাম-সহ গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে তিনি আফ্রিকার রানের গতি বারবার থামিয়ে দেন। শেষ পর্যন্ত ১৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত ১-০ লিড নেয় সিরিজে।

এদিন ব্যাট হাতে দিনের নায়ক ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ৫২তম ওয়ানডে সেঞ্চুরি১৩৫ রানের ইনিংসতাঁকে এনে দেয় ম্যাচসেরার পুরস্কার। ১১টি চার, সাতটি ছয়দর্শকদের জন্য চোখ জুড়ানো ব্যাটিং, ভরপুর বিনোদন। কিন্তু ম্যাচশেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে যাঁকে রাখতে চাইলেন ব্যাটিং কোচ, তিনি হর্ষিতই। ‘শুরুর উইকেটগুলো না এলে এত ডিউ-তে ৩৫০ রক্ষা করা যেত না!’ বারবার মনে করিয়ে দিচ্ছেন কোটাক। 


```