Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

গুকেশ নন, বুমরাহর ‘মহিমা’ বোঝাতে কেন কার্লসেনের তুলনা টানলেন বরুণ চক্রবর্তী?

টিম ইন্ডিয়ার রহস্যস্পিনারের কথায় যেমন বিনয় আছে, তেমনই রয়েছে স্পষ্ট আত্মোপলব্ধি! বোলার হিসেবে বুমরাহর নাগাল পাওয়া যে সহজ নয়, পরিসংখ্যানও তার সাক্ষী—এটাই সহজ তুলনায় বুঝিয়ে দিয়েছেন বরুণ। 

গুকেশ নন, বুমরাহর ‘মহিমা’ বোঝাতে কেন কার্লসেনের তুলনা টানলেন বরুণ চক্রবর্তী?

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 17 October 2025 16:54

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটারদের মুখে সচরাচর এমন তুলনা শোনা যায় না। কিন্তু বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) বোধহয় শুধু বল ঘোরানোর কৌশলেই নয়, ভাবনার ভুবনেও আলাদা পথের পথিক!

ভারতের (India) এই স্পিনার সম্প্রতি এক সাক্ষাৎকারে (Breakfast with Champions) যেভাবে জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) প্রশংসা করলেন, তা এক লহমায় যেন ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে দার্শনিক রূপ নিল। অকপট স্বীকারোক্তির ঢঙে বরুণ বলেছেন, ‘আমি হয়তো এই মুহূর্তে টি–২০ বোলিং র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে, কিন্তু আসল নম্বর ওয়ান তো সবসময় বুমরাহ!’

আর এই বক্তব্য স্পষ্ট করতেই বরুণ টেনেছেন এক আশ্চর্য উদাহরণ—চেস চ্যাম্পিয়নশিপের! এনেছেন ভারতের দোম্মারাজু গুকেশ (D Gukesh) ও নরওয়ের ম্যাগনাস কার্লসেনের (Magnus Carlsen) তুলনা। তাঁর যুক্তি, ‘গুকেশ যখন বিশ্বচ্যাম্পিয়ন হল, ও নিজেই বলেছিল—আমি হয়তো এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, কিন্তু সবাই জানে, ম্যাগনাস কার্লসেনই আসল নম্বর ওয়ান। বুমরাহও তেমনই। আমি বা অন্যরা হয়তো উপরে আছি, কিন্তু সত্যিকারের সেরা একমাত্র ও!’

টিম ইন্ডিয়ার রহস্যস্পিনারের কথায় যেমন বিনয় আছে, তেমনই রয়েছে স্পষ্ট আত্মোপলব্ধি! বোলার হিসেবে বুমরাহর নাগাল পাওয়া যে সহজ নয়, পরিসংখ্যানও তার সাক্ষী—এটাই সহজ তুলনায় বুঝিয়ে দিয়েছেন বরুণ। টি–২০-তে প্রত্যাবর্তনের পর ১৮ ইনিংসে নিয়েছেন ৩৮ উইকেট। গড় ১২.৯৪। এশিয়া কাপেও (Asia Cup 2025) দাপট অব্যাহত। ছয় ইনিংসে সাত উইকেট, গড় ২০.৪২। তার আগেও চ্যাম্পিয়নস ট্রফিতে (Champions Trophy 2025) ভারতের খেতাবজয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। মাত্র তিন ম্যাচে তুলে নেন নয় উইকেট, ইকনমি ৪.৫৩! তবু নিজেকে ‘নম্বর ওয়ান’ মানতে রাজি নন বরুণ। তাঁর চোখে সুনীল নারিন (Sunil Narine) রশিদ খান (Rashid Khan) কিংবা বুমরাহর স্তরে পৌঁছতে এখনও অনেকটা পথ যেতে হবে! 


```