Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ভাত-রুটি পুরোপুরি বন্ধ, খাবারের লিস্টি ভরা স্যালাডে! কীভাবে দু’মাসে ভোল বদলালেন সরফরাজ?

যদিও ওজন কমানোর সাধনায় সরফরাজ নিজেই ডুবে নেই, পাশে পেয়েছেন গোটা পরিবারকে। নওশাদ নিজেও ছেলের মতো কড়া ডায়েট চার্ট মেনে চলছেন। 

ভাত-রুটি পুরোপুরি বন্ধ, খাবারের লিস্টি ভরা স্যালাডে! কীভাবে দু’মাসে ভোল বদলালেন সরফরাজ?

সরফরাজ খান

রূপক মিশ্র

শেষ আপডেট: 22 July 2025 10:50

দ্য ওয়াল ব্যুরো: ঝরালেন ১৭ কেজি। তাও স্রেফ দু’মাসে।

খবরটা সামনে এসেছিল কাল। এনেছিলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটার সরফরাজ খান (Sarfaraz Khan) নিজে। গোলগাল চেহারা উবে গিয়ে এখন তিনি নিপাট, নির্মেদ, ঝরঝরে (Sarfaraz Khan Transformation)। দলে জায়গা পাননি ঠিকই। কিন্তু তাই বলে থমকে থাকার পাত্র নন। তাই টিম ইন্ডিয়া যখন ইংল্যান্ডে চতুর্থ টেস্টে নামার প্রস্তুতি নিচ্ছে (Eng vs Ind), তখন দলের এই ব্রাত্য সৈনিক গভীর অনুধ্যানে মজে রয়েছেন কঠোর জিম সেশন আর কড়া ট্রেনিংয়ে।

কিন্তু শুধুমাত্র কায়িক পরিশ্রমেই মেদ গলেনি। খানাপিনাতেও লাগাম টানতে হয়েছে। ছেড়েছেন ভাজাভুজি—এ তো অনেক আগেই চাউর হয়েছিল। চলতি বছর মে মাসে, সরফরাজ যখন ইন্ডিয়া এ টিমের হয়ে ইংল্যান্ড সফরে, তখন তাঁর বাবা নওশাদ খান ফাঁস করেন ছেলের কঠোর ডায়েটের (Sarfaraz Khan’s Diet) রহস্য!

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা খাবারের উপরে কড়া নিয়ন্ত্রণ এনেছি। গত এক-দেড় মাস ধরে বাড়িতে রুটি-ভাত খাওয়া বন্ধ। খাচ্ছি ব্রকোলি, গাজর, শসা, নানা রকমের সবুজ সালাড। তার সঙ্গে গ্রিল করা মাছ, চিকেন, সেদ্ধ ডিম ইত্যাদি। পানীয়ের তালিকায় আছে গ্রিন টি আর গ্রিন কফি।’

শুধু তাই নয়, সরফরাজ খাবারের লিস্টিতে চিনি, ময়দা ও সমস্ত রকমের বেকারিজাত খাবারের পাশেও ঢ্যাঁড়া পড়েছে। নওশাদের কথায়, ‘আমরা অ্যাভোকাডো, অঙ্কুরিত ছোলা এসবও খাই। কিন্তু আসল জিনিসটা হল—রুটি, ভাত, চিনি, ময়দা আর পেস্ট্রিজ একদম বন্ধ করে দেওয়া!’ একটা সময়ে অন্যতম প্রিয় খাবার ছিল বিরিয়ানি, ফিটনেস ঠিক করতে তাকেও চিরতরে বিসর্জন দিয়েছেন সরফরাজ।

যদিও ওজন কমানোর সাধনায় সরফরাজ নিজেই ডুবে নেই, পাশে পেয়েছেন গোটা পরিবারকে। নওশাদ নিজেও ছেলের মতো কড়া ডায়েট চার্ট মেনে চলছেন। জানাচ্ছেন, ‘আমার ছেলে দেড় মাসে ১০ কেজির বেশি ওজন কমিয়েছে। আরও কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি নিজেও ১২ কেজি কমিয়েছি। হাঁটুর সমস্যার কারণে ডাক্তার বলেছিলেন অস্ত্রোপচার করতে হবে। কিন্তু আমি জানাই, সময় নেব। ডাক্তার বলেন, আগে ওজন কমাও। তারপর আমি সেটা করেই উপকার পেয়েছি!’

২৭ বছরের এই ব্যাটার চলতি ইংল্যান্ড সফরের দলে সুযোগ পাননি। তবে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির আগে অনুষ্ঠিত ইন্ডিয়া এ দলের সঙ্গে সফরে ছিলেন। সেই সিরিজে একটি শতরানও করেন। গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। এখনও পর্যন্ত ছয়টি টেস্টে ৩৭১ রান করেছেন। তারপরেও নিজের জায়গা এখনও পাকা করতে পারেননি। জাতীয় দলে নিয়মিত হতে হলে শুধুমাত্র ব্যাট নয়, ফিটনেসেও নজর দিতে হবে—পরামর্শ দেন সুনীল গাভাসকার। সরফরাজ নিজেও এ কথা বুঝেছিলেন। তাই ব্যাটিংয়ের পাশাপাশি জোর দেন শরীরচর্চা ও ডায়েট কন্ট্রোলে।

একুশ শতকের পেশাদার ক্রিকেটে ফিটনেস কতটা গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। তাই এবার যে তিনি আরও প্রস্তুত, আরও দায়বদ্ধ—সরফরাজ তা বুঝিয়ে দিল তাঁর নতুন লুক। শরীরচর্চা, কড়া ডায়েট, নিজেকে নতুনভাবে তৈরি করা—সব মিলিয়ে বোঝা যাচ্ছে, দলে ফেরার জন্য নিজেকে সম্পূর্ণ পালটে ফেলেছেন তিনি। ব্যাটে রান থাকলে রান আসলে, ফিটনেসও যদি তুঙ্গে থাকে—তবে টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তন এবং ধারাবাহিকতা দেখিয়ে জায়গা পাকা করা কেবল সময়ের অপেক্ষা।


```