Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

টোপলা গাল ভ্যানিশ, উধাও থলথলে চর্বি! ‘নির্মেদ’ অবতারে টিম ইন্ডিয়ার ব্রাত্য ক্রিকেটার

ছেড়েছেন ভাজাভুজি, প্রিয়তম বিরিয়ানি… শুধু ব্যাটিং স্কিল ঘষামাজা নয়, নিয়মিত ফিটনেস আর জিম সেশনে মজে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যান—এই খবর কিছুদিন আগেই চাউর হয়েছিল। 

টোপলা গাল ভ্যানিশ, উধাও থলথলে চর্বি! ‘নির্মেদ’ অবতারে টিম ইন্ডিয়ার ব্রাত্য ক্রিকেটার

সরফরাজ খান

রূপক মিশ্র

শেষ আপডেট: 21 July 2025 17:18

দ্য ওয়াল ব্যুরো: কোথায় গেল সেই টোপলা গাল? মেদজর্জর শরীর? নির্মেদ, ঝরঝরে শরীরে নয়া অবতার… যেন পুনর্জন্ম ঘটেছে সরফরাজ খানের (Transformation of Sarfaraz Khan)। ছেড়েছেন ভাজাভুজি, প্রিয়তম বিরিয়ানি… শুধু ব্যাটিং স্কিল ঘষামাজা নয়, নিয়মিত ফিটনেস আর জিম সেশনে মজে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যান—এই খবর কিছুদিন আগেই চাউর হয়েছিল। ওজন কমাচ্ছিলেন, জানত অনেকে। কিন্তু সেটা যে এভাবে হুড়হুড়িয়ে আর এতটা তাড়াতাড়ি নামবে—ঘুণাক্ষরে আন্দাজ মেলেনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নির্মেদ সরফরাজের ছবি ভাইরাল হয়েছে। জিমের আয়নায় নিজের ছবি তুলছেন, যার সঙ্গে আগের সংস্করণের কোনও মিলই নেই! জাতীয় দলে সুযোগ পাননি। ইংল্যান্ড সিরিজে জায়গা জোটেনি। টিম ইন্ডিয়ার রাস্তা পুরোপুরি বন্ধ—বলাটা ভুল। কিন্তু গত ফেব্রুয়ারিতে লাল বলের ক্রিকেটে ব্যাগি ব্লু টুপিতে অভিষেকের পর সরফরাজ নিজের পায়ের তলায় মাটি পাকা করতে পারবেন বলে মনে করছিলেন অনেকে, সেটা হয়নি।

আর তাঁর ব্রাত্য থাকার আড়ালে যে কারণ সামনে এসেছিল, সেটা মূলত ফিটনেস সংক্রান্ত। প্রতিভাবান ক্রিকেটার হলেও শরীর নমনীয় নয়, ফিল্ডিংয়ে দড় নন, দীর্ঘ সময় উইকেটে থাকার সামর্থ্য নেই—এমন হাজারো অভিযোগ শুনে যেতে হয়েছে সরফরাজকে। এবার যেন তার জবাব দিতেই এক ঝটকায় কমিয়ে ফেলেছেন ১৭ কেজি ওজন! বদল এসেছে এত বেশি যে, দুজন আলাদা মানুষ বলে মনে হচ্ছে।

প্রসঙ্গত, ইংল্যান্ড সিরিজে দলে জায়গা না পাওয়ায় অনেক ক্রিকেট বিশেষজ্ঞ, প্রাক্তন ক্রিকেটার বোর্ডের সিদ্ধান্ত মানতে পারেননি। সমালোচনা ধেয়ে আসে। তাঁদেরই একজন হরভজন সিং। সরফরাজের বাদ পড়াকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘সরফরাজকে দলে দেখতে না পেয়ে খুব ধাক্কা পেয়েছি। আমি নিশ্চিত, ও ফিরে আসবে। প্রত্যাবর্তনের জেদ ওর মধ্যে রয়েছে। শুধু একটাই কথা বলার: কখনও আহত হবে না, নিজের প্রাপ্য ঠিক জুটে যাবে। আজ, নয়তো কাল। করুণ নায়ারকেই দেখো! ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০০ করার পর সেভাবে সুযোগই পায়নি। এখ জাতীয় দলে জায়গা ফিরে পেল!’


```