Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

এবার থেকে সিরিজের প্রতিটি ম্যাচ খেলতে পারলে তবেই সুযোগ! ফিটনেস নিয়ে কড়া বার্তা বোর্ডের

ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের লড়াই (Eng vs Ind) এখনও শেষ হয়নি। এরই মধ্যে ভারতীয় পেসারদের উদ্দেশে কড়া বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। জোর দেওয়া হল ফিটনেসে।

এবার থেকে সিরিজের প্রতিটি ম্যাচ খেলতে পারলে তবেই সুযোগ! ফিটনেস নিয়ে কড়া বার্তা বোর্ডের

টিম ইন্ডিয়া

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 August 2025 18:32

দ্য ওয়াল ব্যুরো: নিজেদের ফিটনেসের (Fitness) ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের (Workload Management) দায়িত্ব ক্রিকেটারদের নিজেদেরই নিতে হবে। যাঁরা সিরিজের প্রতিটি ম্যাচ খেলতে পারবেন, একমাত্র তাঁরাই টিমে জায়গা পাবেন। এর জন্য প্রয়োজন পড়লে নির্বাচকরা খেলোয়াড়দের সঙ্গে আলাদা করে কথা পর্যন্ত বলবেন!

ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের লড়াই (Eng vs Ind) এখনও শেষ হয়নি। এরই মধ্যে ভারতীয় পেসারদের উদ্দেশে কড়া বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। জোর দেওয়া হল ফিটনেসে। স্পষ্ট বার্তা: শরীর সামলাতে হবে নিজেদেরই। নইলে ভবিষ্যতের সিরিজে দলে সুযোগ পাওয়া কঠিন হতে পারে!

বোর্ডের একটি সূত্রের বক্তব্য, ‘আসছে সফরগুলোতে শুধুমাত্র সেই বোলারদেরই বেছে নেওয়া হবে, যাঁরা সমস্ত ম্যাচ খেলতে পারবেন। প্রত্যেক বোলারের সঙ্গে আলাদা করে কথা বলা হবে—তাদের শরীর কেমন সাড়া দিচ্ছে, সেটা বোঝার পরই দল বাছাই।’ এর সঙ্গে সংযোজন: বোর্ড সফরের আগে ও পরে পর্যাপ্ত ‘রিকভারি’-র সুযোগ দেবে। কিন্তু শেষ কথা খেলোয়াড়দের। ওই কর্তার কথায়, ‘আমরা চাই, ক্রিকেটাররা নিজেরাই দায়িত্ব নিক। নিজের শরীরকে বাঁচিয়ে রাখার পরিকল্পনা করুক বড় সিরিজের জন্য!’

এই বার্তার পেছনে রয়েছে ইংল্যান্ড সফরের কঠিন শিক্ষা! সিরিজ-জুড়েই ভারতের বোলিং আক্রমণ চোট আর ক্লান্তিতে ভুগেছে। ওল্ড ট্র্যাফোর্ডের চতুর্থ টেস্টে জোরে বল করলেও বুমরাহ একশোর বেশি রান দিয়ে ফেলেন। এজবাস্টনের নায়ক অকাশ দীপ চোটের কবলে পড়ে তিন নম্বর টেস্ট মিস করেন। আর্শদীপ সিংহের হাতের চোটের জেরে টিম ম্যানেজমেন্টের হাতে বিকল্পও যায় কমে। শেষমেশ পুরোপুরি প্রস্তুত না থাকা সত্ত্বেও অংশুল কাম্বোজকে নামাতে হয়, যিনি দলের ভোগান্তি আরও বাড়ান।

ফলত, দল দেশে ফিরলে বোলারদের পারফরম্যান্স দিয়েই যে সিরিজের পর্যালোচনা শুরু হবে, তা এতদিনে স্পষ্ট। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এবং ফিজিওর কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাইতে পারে বোর্ড।


```