Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পুড়বে না বাজি, জ্বলবে না আগুন! ফাইনালের ময়দানে আর কী কী বিধিনিষেধ জারি করেছে দুবাই পুলিশ?

রিপোর্ট বলছে, নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ফাইনালের মঞ্চ প্রস্তুত। ব্যাট–বলের লড়াইয়ের পাশাপাশি এবার চোখ থাকবে সুরক্ষা বন্দোবস্তের দিকেও। আবেগ আর উন্মাদনার ভিড়ে দুবাই দিতে চাইছে একটাই বার্তা—ক্রিকেট হোক ক্রিকেটের ছন্দে। আবেগ জমুক। কিন্তু বিশৃঙ্খলা নৈব নৈব চ!

পুড়বে না বাজি, জ্বলবে না আগুন! ফাইনালের ময়দানে আর কী কী বিধিনিষেধ জারি করেছে দুবাই পুলিশ?

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 September 2025 13:51

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের (Asia Cup 2025) বহুপ্রতীক্ষিত ফাইনাল আজ, রোববার। ভেন্যু: দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়াম। ভারত–পাকিস্তানের (India vs Pakistan) মহারণ ঘিরে উত্তেজনা তুঙ্গে। আর কয়েক ঘণ্টা বাদেই স্টেডিয়ামে দর্শকের ঢল নামতে চলেছে। আর এরই মধ্যে দুবাই পুলিশ স্পষ্ট জানিয়ে দিল—নিরাপত্তা নিয়ে কোনও রকম শিথিলতা হবে না। বাজি ফাটানো, আগুন জ্বালানো কিংবা ফ্লেয়ার–লেজার পয়েন্টার—সব কিছু নিষিদ্ধ!

কারণটাও স্পষ্ট। পহেলগামের সন্ত্রাসবাদী হামলা আর ‘অপারেশন সিঁদুরে’র (Operation Sindoor) পর ভারত–পাক ম্যাচে আবেগ আর বিতর্ক যেন পাল্লা দিয়ে চড়ছে। আগের দু’টি ম্যাচেই দেখা গিয়েছে মাঠে ও মাঠের বাইরে বিতর্কিত ইঙ্গিত, হাত মেলানো নিয়ে টানাপড়েন। এমন আবহে ফাইনালে নিরাপত্তা আঁটসাঁট হওয়াটাই স্বাভাবিক। যে কারণে দুবাই ইভেন্টস সিকিউরিটি কমিটির সাফ বক্তব্য, কোনওরকম উসকানি বা ঝুঁকি এতটুকু বরদাস্ত করা হবে না।

নির্দেশ বলছে—

  • দর্শকদের অন্তত তিন ঘণ্টা আগে স্টেডিয়ামে পৌঁছতে হবে।
  • এক টিকিটে একবারই ঢোকা যাবে, পুনঃপ্রবেশ নেই।
  • ভেন্যুর অন্দরে কর্তৃপক্ষের নির্দেশই চূড়ান্ত।
  • নির্দিষ্ট পার্কিংয়ের বাইরে গাড়ি থামানো নিষিদ্ধ।

কোন কোন জিনিস একেবারেই নয়?

  • আতসবাজি, ফ্লেয়ার, লেজার পয়েন্টার, জ্বলনশীল বা বিপজ্জনক কিছু পোড়ানো।
  • ধারালো অস্ত্র, বিষাক্ত পদার্থ, রিমোট কন্ট্রোল ডিভাইস।
  • বড় ছাতা, সেলফি স্টিক, ট্রাইপড-জাতীয় জিনিস।
  • অনুমতি ছাড়া পতাকা, ব্যানার বা পোস্টার।
  • পোষ্য প্রাণী, সাইকেল, স্কেটবোর্ড, স্কুটার, কাচের বোতল।
  • ঘৃণা-বিদ্বেষ ছড়ানো মন্তব্য বা জননিরাপত্তার পরিপন্থী কাজ।

আয়োজকদের স্পষ্ট সতর্কবার্তা—এই বিধিনিষেধ অমান্য করলে সরাসরি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দর্শকদের অনুরোধ, খেলা উপভোগ করুন, কিন্তু নিয়ম মেনে!

সব মিলিয়ে, রিপোর্ট বলছে, নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ফাইনালের মঞ্চ প্রস্তুত। ব্যাট–বলের লড়াইয়ের পাশাপাশি এবার চোখ থাকবে সুরক্ষা বন্দোবস্তের দিকেও। আবেগ আর উন্মাদনার ভিড়ে দুবাই দিতে চাইছে একটাই বার্তা—ক্রিকেট হোক ক্রিকেটের ছন্দে। আবেগ জমুক। কিন্তু বিশৃঙ্খলা নৈব নৈব চ!


```