কোহলি ছবির ক্যাপশনে লিখেছেন: "এক মিনিট হয়ে গেল।" ছবিতে বিরাটকে লম্বা নীল কোট পরে বেশ স্টাইলিশ দেখাচ্ছে।
.png.webp)
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা
শেষ আপডেট: 28 September 2025 12:12
দ্য ওয়াল ব্যুরো: আজ এশিয়া কাপ ২০২৫-এর ফাইনাল (Asia cup Final)। প্রতিপক্ষ দুই দল হল ভারত ও পাকিস্তান (Asia cup Final)। চলতি এশিয়া কাপে ভারত ইতিমধ্যেই পাকিস্তানকে হারিয়েছে। সেই অনুযায়ী স্বাভাবিক ভাবেই ফাইনালে ফেভারিট টিম ইন্ডিয়া। তবে ফাইনালের চাপ সবসময়ই অন্যান্য ম্যাচের থেকে বেশি। আজকের ম্যাচ নিয়ে টগবগ করে ফুটছে আসমুদ্র হিমাচল। বিভিন্ন জায়গা থেকে ম্যাচ নিয়ে নানা প্রতিক্রিয়া আসছে।
এদিকে, এশিয়া কাপ ২০২৫ ফাইনালের আগে, টিম ইন্ডিয়ার কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। ভারত-পাকিস্তান ম্যাচের আগে করা এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিছুদিন ধরে ক্রিকেট থেকে দূরে থাকা কোহলি শনিবার ইনস্টাগ্রামে তাংর স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন (Virat Kohli and Anushka Sharma's recent post)। কোহলির পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং এখন পর্যন্ত প্রায় ৯০ লক্ষ লাইক পেয়েছে।
কোহলি ছবির ক্যাপশনে লিখেছেন: "এক মিনিট হয়ে গেল।" ছবিতে বিরাটকে লম্বা নীল কোট পরে বেশ স্টাইলিশ দেখাচ্ছে, আর অনুষ্কাকে তাঁর সঙ্গে সাদা টপের উপরে ধূসর সোয়েটার পরে রয়েছেন। ইনস্টাগ্রামে কোহলির ২৭৩ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। তিনি বিশ্বব্যাপী সর্বাধিক অনুসরণ করা ক্রীড়াবিদদের একজন। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টগুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন।
বিরাট কোহলি বর্তমানে তাঁর পরিবারের সঙ্গে লন্ডনে আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর তিনি কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। এই বছরের শুরুতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তিনি এই ফরম্যাট থেকে অবসর ঘোষণাও করেছিলেন। কোহলি এখন কেবল ওয়ানডে ফরম্যাট খেলেন। ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজে তিনি আবার মাঠে ফিরতে পারেন।