Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

রউফের জরিমানা নিজের পকেট থেকে দেবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি

পাক ক্রিকেটাররা মাঠে অভব্য আচরণ করে আইসিসির জরিমানার মুখে পড়বেন, আর সেই অর্থ পরিশোধ করবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। 

রউফের জরিমানা নিজের পকেট থেকে দেবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি

মহসিন নাকভি ও হ্যারিস রউফ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 27 September 2025 20:35

দ্য ওয়াল ব্যুরো: পাক ক্রিকেটাররা মাঠে অভব্য আচরণ করে আইসিসির জরিমানার মুখে পড়বেন, আর সেই অর্থ পরিশোধ করবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এমনটাই এবার হয়েছে এবং ভবিষ্যতেও এটাই হবে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে। এই সিদ্ধান্ত পরিষ্কার বলে দিচ্ছে ক্রিকেটারদের আচরণ সংযত করার নির্দেশ না দিয়ে উলটে তাঁদের ভারত বিরোধিতার জন্য উস্কানি দিচ্ছে পিসিবি। 

এশিয়া কাপে সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন অভব্য আচরণ করেছিলেন পাকিস্তানের পেসাক হ্যারিস রউফ। তিনি ছটি আঙুল দেখিয়ে ফাইটার ক্র্যাশের ভঙ্গিমা করেন ফিল্ডিং করার সময়। যা পাকিস্তান দাবি করেছিল ভারতের অপারেশন সিঁদুরের পর। পাকিস্তানের দাবি ছিল, তারা ভারতের ছটি ফাইটারকে ধবংস করেছে।

রউফের এই আচরণ ভালভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তারা আইসিসির (ICC) কাছে রউফের শাস্তি চেয়ে আবেদনও জানায়। রউফ নিজের যুক্তি দিলেও জরিমানা বাবদ (Haris Rauf’s Fine) তাঁর ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেওয়া হয়। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও তাঁর অ্যাকাউন্টে যোগ হয়।

  
এদিন জানা গিয়েছে, এশিয়া কাপে আইসিসির আচরণবিধি ভঙ্গের কারণে রউফের ওপর আরোপিত জরিমানা ব্যক্তিগতভাবে পরিশোধ করবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB Chairman) চেয়ারম্যান মহসিন নাকভি (Mohsin Naqvi)। 

জিও নিউজের প্রতিবেদনে সূত্রে জানা গিয়েছে, এরপরও কখনও যদি আইসিসি পাক ক্রিকেটারদের উপর জরিমানা আরোপ করে, সেক্ষেত্রেও নাকভি ব্যক্তিগত ভাবে খরচে মেটানোর প্রতিশ্রুতি দিয়েছেন।


```