Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

T20 World Cup: আফগানদের হারিয়ে অভিযান শুরু করল নিউজিল্যান্ড, গড়ল বিশেষ নজিরও

 টি-২০ বিশ্বকাপের শুরুতেই জয়। পকেটে দু'পয়েন্ট। উপরি পাওনা বিশেষ নজিরও। 

T20 World Cup: আফগানদের হারিয়ে অভিযান শুরু করল নিউজিল্যান্ড, গড়ল বিশেষ নজিরও

গ্লেন ফিলিপস

রূপক মিশ্র

শেষ আপডেট: 8 February 2026 15:53

দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপের শুরুতেই জয়। পকেটে দু'পয়েন্ট। উপরি পাওনা বিশেষ নজিরও। নিউজিল্যান্ড (New Zealand) আজ চেন্নাইয়ে গ্রুপ ডি-র ম্যাচে আফগানিস্তানকে (Afghanistan) পাঁচ উইকেটে হারিয়ে শুধু খাতা খুলল না, টি-২০ বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে লড়াই জেতার রেকর্ডও গড়ল।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই মুজিব উর রহমানের (Mujeeb Ur Rahman) ঘূর্ণিতে আউট হন ফিন অ্যালেন (Finn Allen) ও রাচিন রবীন্দ্র (Rachin Ravindra)। স্কোর তখন ১৪/২। কিন্তু সেখান থেকেই ম্যাচ ঘুরিয়ে দেন টিম সাইফার্ট (Tim Seifert) ও গ্লেন ফিলিপস (Glenn Phillips)। প্রথম জন ৪২ বলে ৬৫ রান করেন—৭টি চার ও ৩টি ছক্কায় সাজানো ইনিংস। ফিলিপসের ব্যাট থেকে আসে ২৫ বলে ৪২। তৃতীয় উইকেটে দু’জনে মিলে ৪৭ বলে যোগ করেন ৭৪ রান। এই জুটিই ম্যাচের নিয়ন্ত্রণ কিউইদের হাতে তুলে দেয়। সাইফার্ট ৩৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন মহম্মদ নবীর (Mohammad Nabi) ওভারে ছক্কা হাঁকিয়ে।

এই পরিস্থিতিতে রশিদ খান (Rashid Khan) সাইফার্টের ক্যাচ ফেলে দেন ৪৮ রানের মাথায়, সুযোগ কাজে লাগান কিউই ওপেনার। পরে নবী সাইফার্টকে এবং রশিদ ফিলিপসকে আউট করে কিছুটা লড়াইয়ে ফেরান আফগানিস্তান। কিন্তু ততক্ষণে কাজ প্রায় সারা। ড্যারিল মিচেল (Daryl Mitchell) ও মিচেল স্যান্টনার (Mitchell Santner) শেষ ২৮ রান তুলে খেলা শেষ করেন। ৩০.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

এর আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৬ উইকেটে তোলে ১৮২ রান। গুলবাদিন নইব (Gulbadin Naib) করেন ৩৫ বলে ৬৩। সেদিকুল্লার (Sediqullah Atal) সঙ্গে তৃতীয় উইকেটে আসে ৭৯ রান। তবে উইকেট মন্থর থাকায় ইনিংসে গতি আসেনি। পাওয়ারপ্লেতে ৪৪/২, ১০ ওভারে ৭৭/২, ১৫ ওভারে ১৩০/৩—এই গ্রাফেই আটকে থাকে আফগানরা।

শেষদিকে দরবিশ রসুলি (Darwish Rasooli) ১৩ বলে ২০ করেন। আজমতুল্লাহ ওমরজাই (Azmatullah Omarzai) দু’টি ছক্কা মেরে দলকে ১৮০ পার করান। নিউজিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন (Lockie Ferguson) ও জ্যাকব ডাফি (Jacob Duffy) গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেন।


```