Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

‘হুমকি দিচ্ছেন নকভি!’ ইমরান খানের অসুস্থতা ঘিরে বিরাট চক্রান্তের অভিযোগ দুই বোনের

প্রশ্ন উঠছে—পাকিস্তান ক্রিকেট ও রাজনীতির সংঘাত কতদূর গড়াবে? অভিযোগ গুরুতর। সরকারি প্রতিক্রিয়াও স্পষ্ট নয়। তবে ঘটনাপ্রবাহ দ্রুত বদলাচ্ছে। নজর এখন ইসলামাবাদের দিকে।

‘হুমকি দিচ্ছেন নকভি!’ ইমরান খানের অসুস্থতা ঘিরে বিরাট চক্রান্তের অভিযোগ দুই বোনের

নকভি ও ইমরান

রূপক মিশ্র

শেষ আপডেট: 18 February 2026 11:43

দ্য ওয়াল ব্যুরো: জেলে অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী ও ক্রিকেট কিংবদন্তি ইমরান খানকে (Imran Khan) ঘিরে উদ্বেগ আরও ঘনীভূত। এবার সরাসরি অভিযোগ তুললেন তাঁর দুই বোন—উজমা খান (Uzma Khan) ও আলিমা খান (Aleema Khan)। দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি (Mohsin Naqvi) তাঁদের ‘হুমকি’ দিচ্ছেন। এমনকি ইমরানের প্রাণনাশের চক্রান্তের কথাও প্রকাশ্যে আনা হয়েছে।

ইতিমধ্যে একদল প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক—সুনীল গাভাসকর (Sunil Gavaskar), কপিল দেব (Kapil Dev), গ্রেগ চ্যাপেল (Greg Chappell), স্যার ক্লাইভ লয়েড-সহ (Clive Lloyd) পাক সরকারকে ‘মানবিক ও ন্যায্য আচরণে’র আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন। সেই প্রেক্ষাপটে নতুন করে বিতর্কের আগুন।

‘আমাকে মেরে ফেলবে'

গতকাল এক সাংবাদিক বৈঠকে ডা. উজমা খান (Uzma Khan) দাবি করেন, জেলে দেখা করার সময় ইমরান খান (Imran Khan) নিজেই তাঁকে বলেছেন—‘ওরা আমাকে মেরে ফেলবে। পরিকল্পনা তৈরি হয়ে গেছে।’উজমার অভিযোগ, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির-সহ (Asim Munir) উচ্চপর্যায়ের অনেকেই চক্রান্তে লিপ্ত।

আরেক বোন আলিমা খান (Aleema Khan) একধাপ এগিয়ে বলেন, ‘নকভি আমাদের হুমকি দিচ্ছেন। ওরা রক্তের স্বাদ পেয়েছে। ইমরান বা আমাদের কিছু হলে আমরা কাউকে ছেড়ে কথা বলব না!’ এই বক্তব্য ঘিরে পাকিস্তানের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য।

চিকিৎসা নিয়ে টানাপড়েন

এতকিছুর মধ্যে ইমরান খানের চোখের অবস্থার অবনতি হয়েছে বলে পরিবার সূত্রে দাবি। আলিমার বক্তব্য, ডা. আসিম (Dr. Asim) ও ডা. ফয়জলকে (Dr. Faisal) এই দুই বিশ্বাসযোগ্য ব্যক্তিগত চিকিৎসককে আবেদন জানানো সত্ত্বেও তা নাকচ করা হয়েছে। পরে পরিবারের তরফে নওশেরওয়ান বুরকির (Nausherwan Burki) নাম প্রস্তাব করা হলেও তা মানা হয়নি। দুই বোনের মিলিত বক্তব্য, ‘সরকার আমাদের সুপারিশ করা বিশেষজ্ঞদের নাম খারিজ করেছে। বিকল্প নাম দেওয়া হলেও গৃহীত হয়নি। এটা মানা যায় না!’

আন্তর্জাতিক মহলের চাপ

ইমরান খানের (Imran Khan) শারীরিক অবস্থার খবর সামনে আসতেই আন্তর্জাতিক ক্রিকেটমহল সরব। সুনীল গাভাসকর (Sunil Gavaskar), কপিল দেব-দের (Kapil Dev) পাশাপাশি ওয়াসিম আক্রম (Wasim Akram) ও ওয়াকার ইউনুসও (Waqar Younis) সরকারকে যথাযথ চিকিৎসা ও মানবিক ব্যবহারের আহ্বান জানিয়েছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—পাকিস্তান ক্রিকেট ও রাজনীতির সংঘাত কতদূর গড়াবে? অভিযোগ গুরুতর। সরকারি প্রতিক্রিয়াও স্পষ্ট নয়। তবে ঘটনাপ্রবাহ দ্রুত বদলাচ্ছে। নজর এখন ইসলামাবাদের দিকে।


```