Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ইমরানের পাশে কপিল-গাভাসকর! ‘মানবিক আচরণ’ চেয়ে পাক সরকারের দরবারে জোরালো আবেদন

ক্রিকেটের ময়দানে যাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন, তাঁরা আজ একসঙ্গে দাঁড়িয়ে একজন প্রাক্তন অধিনায়কের জন্য ন্যায়বিচারের দাবি তুলেছেন—এই বার্তাই আপাতত বিশ্ব ক্রিকেটে সবচেয়ে আলোচিত ইস্যু।

ইমরানের পাশে কপিল-গাভাসকর! ‘মানবিক আচরণ’ চেয়ে পাক সরকারের দরবারে জোরালো আবেদন

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 17 February 2026 13:59

দ্য ওয়াল ব্যুরো: সীমান্তের রাজনীতি নয়, নিখাদ মানবিক বার্তা। জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) জন্য ‘ন্যায্য ও মানবিক আচরণে’র দাবি তুললেন বিশ্বের একঝাঁক প্রাক্তন অধিনায়ক। সেই তালিকায় রয়েছেন ভারতের সুনীল গাভাসকর (Sunil Gavaskar) ও কপিল দেব (Kapil Dev)। মোট ১৪ জন কিংবদন্তি ক্রিকেটার যৌথ বিবৃতিতে পাকিস্তান সরকারের কাছে আবেদন জানিয়েছেনইমরানের স্বাস্থ্য ও আইনি অধিকার যে কোনও মূল্যে নিশ্চিত করা হোক।

এই আর্জি সরাসরি পাঠানো হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Sharif) দফতরে। সহ-স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল (Greg Chappell), অ্যালান বর্ডার (Allan Border), ইংল্যান্ডের নাসের হুসেন (Nasser Hussain), স্যার ক্লাইভ লয়েড (Clive Lloyd) প্রমুখ।

‘প্রতিদ্বন্দ্বিতা শেষ হয় মাঠেই’

সম্মিলিত বিবৃতিতে প্রাক্তন অধিনায়করা লিখেছেন, ‘আমরা গভীর উদ্বেগ নিয়ে ইমরান খানের বন্দিদশার খবর দেখছি। ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে তাঁর অবদান বিশ্বক্রিকেটে অতুলনীয়।মোদ্দা বক্তব্য, রাজনৈতিক মতভেদ যাই থাকুক, ইমরান একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ময়দানের আইকন। ফলে তাঁর সঙ্গে যে কোনও আচরণ হওয়া উচিত সম্মানজনক ও মানবিক।

সবশেষে বিবৃতির ইতি টানা হয়েছে এই বলে, ‘ক্রিকেট আমাদের শিখিয়েছে ফেয়ার প্লে ও সম্মান। ইমরান সেই মূল্যবোধের প্রতীক। তাই তাঁকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চিকিৎসা ও আইনি সুযোগ দেওয়া হোক।

স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, কারাবন্দি ইমরানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিশেষ করে দৃষ্টিশক্তি নিয়ে সমস্যা গুরুতর বলে বিভিন্ন সূত্রের খবর। বিগত প্রায় আড়াই বছর ধরে তিনি আটক রয়েছেন।

এই পরিস্থিতিতে আবেদনকারীদের তিনটি স্পষ্ট দাবি

১) পছন্দের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নিয়মিত ও পর্যাপ্ত চিকিৎসা। 

২) পরিবার-সাক্ষাতের সুযোগ-সহ আন্তর্জাতিক মানদণ্ডে সম্মানজনক বন্দিত্ব। 

৩) আইনি প্রক্রিয়ায় স্বচ্ছ ও দ্রুত প্রবেশাধিকার।

প্রসঙ্গত, এর আগে ওয়াসিম আক্রম (Wasim Akram) ও শোয়েব আখতার-সহ (Shoaib Akhtar) ইমরানের প্রাক্তন সতীর্থরাও তাঁর চিকিৎসার দাবি তুলেছিলেন।

রাজনীতির বাইরে ‘সৌজন্যে’র বার্তা

গাভাসকর ও কপিলের এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ। ভারত-পাক রাজনৈতিক উত্তেজনার মধ্যেও ক্রিকেটের সম্পর্ক যে মানবিক জায়গায় দাঁড়িয়ে থাকে, সেটাই তুলে ধরতে চেয়েছেন মাত্র। বিবৃতিতে স্পষ্টএই আবেদন কোনও রাজনৈতিক পক্ষপাত নয়, কেবল ‘স্পোর্টসম্যানশিপ ও মানবিকতার পরিসর’ থেকে করা। ক্রিকেটের ময়দানে যাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন, তাঁরা আজ একসঙ্গে দাঁড়িয়ে একজন প্রাক্তন অধিনায়কের জন্য ন্যায়বিচারের দাবি তুলেছেনএই বার্তাই আপাতত বিশ্ব ক্রিকেটে সবচেয়ে আলোচিত ইস্যু।


```