Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

‘আমার দেশ, আমার পরিচয়, জয় হিন্দ’, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা

শচিন তেন্ডুলকর একটি ছবি পোস্ট করে লিখেছেন, “স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, জয় হিন্দ।” 

‘আমার দেশ, আমার পরিচয়, জয় হিন্দ’, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা

শচিন তেন্ডুলকর ও হার্দিক পান্ডিয়া

সৌম্য বাগচী

শেষ আপডেট: 15 August 2025 12:17

দ্য ওয়াল ব্যুরো: গোটা দেশ জুড়ে আজ পালিত হচ্ছে ৭৯তম স্বাধীনতা দিবস (79th Independence Day)। ১৯৪৭ সালের ১৫ অগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। এরপর থেকে প্রতিবছর এই বিশেষ দিনটি স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। ভারতীয় ক্রিকেটাররাও (Indian Cricketers) স্বাধীনতা দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের শুভেচ্ছা জানিয়েছেন। 

বিসিসিআই (BCCI) এই বিশেষ দিন উপলক্ষে একটি পোস্ট শেয়ার করেছে, যেখানে লেখা রয়েছে, প্রত্যেক ভারতীয়কে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। জয় হিন্দ। ভারতীয় ক্রিকেটের ঈশ্বর শচিন তেন্ডুলকর, প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ ও ইরফান পাঠান, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া-সহ অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

শচিন তেন্ডুলকর একটি ছবি পোস্ট করে লিখেছেন, “স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, জয় হিন্দ। রোহিত শর্মা তেরঙার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন। লক্ষ্মণ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এই বিশেষ দিনে আমাদের সেই সব বরণীয়দের কথা মনে করতে হবে, যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করে স্বাধীনতা এনে দিয়েছিলেন। আসুন আমরা প্রতিদিন এমন একটা উজ্জ্বল ভারত গড়ে তোলার চেষ্টা করি যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গর্বিত করবে। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। জয় হিন্দ।

টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর পাঁচ নম্বর জার্সি পরা একটি ছবি শেয়ার করে লিখেছেনআমার দেশ, আমার পরিচয়, আমার জীবন, জয় হিন্দ। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে লিখেছেনসকল ভারতীয়কে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। এটিকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য- চেতনা, কর্ম এবং ঐক্যের সঙ্গে, জয় হিন্দ।

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ভারতীয় পতাকা হাতে নিজের ছবি পোস্ট করে লিখেছেন, স্বাধীনতার শুভেচ্ছে। জয় হিন্দ। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজও।


```