Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বার্সেলোনায় মেসির আইকনিক দশ নম্বর জার্সি উঠল ইয়ামালের হাতে!

গত মরশুমে বার্সেলোনার হয়ে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। ঘরোয়া লিগ জেতার মূল চালিকাশক্তি ছিলেন বার্সেলোনার রাইট উইঙ্গার।

বার্সেলোনায় মেসির আইকনিক দশ নম্বর জার্সি উঠল ইয়ামালের হাতে!

লামিন ইয়ামাল

রূপক মিশ্র

শেষ আপডেট: 18 July 2025 12:47

দ্য ওয়াল ব্যুরো: বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সি (Barcelona No. 10 Jersey) পরতে চলেছেন লামিন ইয়ামাল (Lamine Yamal)। লা মাসিয়ার (La Masia) বিস্ময়-প্রতিভা থেকে ক্লাবের স্তম্ভ হয়ে ওঠার গল্প নতুন নয়। লিওনেল মেসির (Lionel Messi) পর আবার এক তরুণ সেই কাহিনি লিখছেন। আঠারোয় পা দেওয়ার ক’দিনের মধ্যেই লামিন ইয়ামালের হাতে তুলে দেওয়া হল ঐতিহাসিক ১০ নম্বর জার্সি। যা হাতে নেওয়ামাত্র স্পেনের উদীয়মান তারকা জানিয়ে দিলেন—মেসির ছায়া নন, তিনি তৈরি করতে চান নিজের আলাদা পরিচয়!

গত মরশুমে বার্সেলোনার হয়ে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। ঘরোয়া লিগ জেতার মূল চালিকাশক্তি ছিলেন বার্সেলোনার রাইট উইঙ্গার। লা লিগায় দল তুলেছিল ৮৮ পয়েন্ট, গোল ১০৭টি। কোপা দেল রে ও সুপারকোপা এসেছে রিয়াল মাদ্রিদকে হারিয়ে—দুই ফাইনালেই গোল ও অ্যাসিস্ট করেছিলেন ইয়ামাল।

এই পারফরম্যান্সের জন্য ক্লাব তাঁর সঙ্গে নতুন চুক্তি করেছে এবং তাতে রাখা হয়েছে ১ বিলিয়ন ইউরো রিলিজ ক্লজ! অর্থাৎ, অন্য দল লামিনকে সই করাতে চাইলে আগে এই বিপুল অর্থ টেবিলে রাখতে হবে। তারপর দর কষাকষি শুরু হতে পারে। প্রসঙ্গত, এই চুক্তির পাশাপাশি স্পেনীয় তারকার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে দশ নম্বর জার্সি—যা একসময় মেসি, রোনাল্ডিনহোর গায়ে উঠেছে!

চুক্তি স্বাক্ষরের সময় পাশে ছিলেন ইয়ামালালের ঠাকুমা। সামনে সারি সারি সাংবাদিকদের ব্যুম। যদিও তাতে অবিচলিত বার্সেলোনার তরুণ। এতটুকু না ভড়কে জানিয়ে দেন তাঁর আগামী লক্ষ্য—‘আমার স্বপ্ন এখন চ্যাম্পিয়ন্স লিগ আর বিশ্বকাপ জেতা। স্পেন ইউরো জিতেছে, বার্সা ঘরোয়া সবকটা ট্রফি ঘরে তুলেছে—এখন এগুলোই পরবর্তী চ্যালেঞ্জ!’

প্রসঙ্গত, লিওনেল মেসি পিএসজি চলে যাওয়ার পর দশ নম্বর জার্সির মালিকানা তুলে দেওয়া হয় আনসু ফাতির হাতে। কিন্তু ধারাবাহিক চোট ও ছন্দে না থাকার জেরে তিনি প্রথম একাদশে সেভাবে জায়গা করে নিতে পারেননি। গিয়েছেন অন্য ক্লাবে। খেলেছেন লোনে। আপাতত মোনাকোয়। যেখানে তাঁর পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছেন।

ফলে আনসুর অনুপস্থিতিতে বার্সেলোনার ভরসা লামিন ইয়ামাল। খেলার ধরন এবং দক্ষতায় মেসির সঙ্গে তুলনা শুরু হলেও চাপের গুঞ্জন আমল দিতে নারাজ। জার্সি উন্মোচনের অনুষ্ঠানে স্পষ্ট সুরে বলেছেন, ‘মেসি নিজের পথ তৈরি করেছে। আমি আমারটা করব। দশ নম্বর জার্সি এসেছে আনসুর হাত থেকে। এখন শুধু চাই মাঠে এবং টিভির সামনে থাকা সমর্থকদের আনন্দ দিতে!’ এরপর যোগ করেন, ‘মেসি, রোনাল্ডিনহো, মারাদোনা—তিনজনই কিংবদন্তি। ওদের প্রত্যেকের থেকে আমি কিছু না কিছু নিতে চাই। ক্লাবের ভরসার জন্য কৃতজ্ঞ, এই উত্তরাধিকার রক্ষা করাই আমার লক্ষ্য!’


```