Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

‘আমি শান্ত? তাহলে মাঝেসাঝে ডাগ আউটে দেখে যেও!’ মালকিন প্রীতির প্রশ্নে ‘হুক’ মারলেন পন্টিং

ময়দানের রিকি পন্টিং বরাবর আগ্রাসী। অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে তো বটেই, ইদানীং কোচ হিসেবেও তিনি কতটা আবেগপ্রবণ, পাঞ্জাবের ড্রেসিং রুমের ভিডিওতে তার ছাপ ফুটে উঠেছে।

‘আমি শান্ত? তাহলে মাঝেসাঝে ডাগ আউটে দেখে যেও!’ মালকিন প্রীতির প্রশ্নে ‘হুক’ মারলেন পন্টিং

রিকি পন্টিং ও প্রীতি জিন্টা

শেষ আপডেট: 8 June 2025 15:01

দ্য ওয়াল ব্যুরো: যারাই জিতুক না কেন, শেষমেশ টুর্নামেন্ট পাবে নতুন এক চ্যাম্পিয়ন!

আঠারোতম আইপিএলের (IPL) ফাইনালে তৈরি হয়েছিল এমনই চিত্রনাট্য। রঙ্গমঞ্চের দুই যুযুধান কুশীলব। একদিকে রজত পাটিদারের আরসিবি (RCB)। অন্যদিকে শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস (PBKS)।

লড়াইয়ের শেষ হাসি হেসেছেন রজত (Rajat Partidar)। হাতে তুলেছেন আইপিএল। প্রথমবারের জন্য। কিন্তু অনুরাগীদের হৃদয় জিতেছে পাঞ্জাব, মন কেড়েছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্ব, নজর টেনেছেন আরও একজন… তিনি দলের ‘হেডস্যার’… হেড কোচ রিকি পন্টিং (Ricky Ponting)।

আইপিএল কিংবা টি-২০ প্রাক্তন অজি অধিনায়কের কাছে নতুন কিছু নয়। শ্রেয়সের সঙ্গে গাঁটছড়ার বিষয়টিও এই প্রথম হল না। এর আগে দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে, ট্রেনিং গ্রাউন্ডে দেখা গিয়েছে তাঁদের। টিমকে সেবারও ট্রফি জেতাতে না পারলেও আন্ডারডগ দিল্লি উঠেছিল ফাইনালে। খেলেছিল দুর্দান্ত ক্রিকেট।

এবারও সবার মুখে মুখে ঘুরছে পাঞ্জাব কিংসের নজরকাড়া সাফল্য, চমকপ্রদ উন্নতি। প্রতিযোগিতা শুরুর আগে কেউ তাদের হয়ে বাজি ধরেনি, গ্রুপের বাধা পেরোতে পারবে কি না, সেই নিয়েই সংশয় ছিল।

কিন্তু সমালোচকদের ভুল প্রমাণ করে নামজাদা হেভিওয়েটদের কড়া টক্কর দিয়েছে শ্রেয়স বাহিনী। ট্রফি না জিতলেও কোচ পন্টিং খুশি এতদিনের আগল ভাঙতে পেরে—প্রায় ১১ বছর বাদে ফাইনালে উঠেছে পাঞ্জাব!

টুর্নামেন্ট আপাতত শেষ। সবাই ঘরে ফিরেছেন। তারই মধ্যে সামনে এসেছে রিকি পন্টিংয়ের একটি সাক্ষাৎকার। মজাদার সেই কথোপকথন। নিয়েছেন অভিনেত্রী ও পাঞ্জাব দলের মালকিন প্রীতি জিন্টা। ভিডিও ক্লিপটি রিলের আকারে সমাজমাধ্যমে আপলোড করেছে পাঞ্জাব কিংস। যেখানে প্রীতি দলের কোচকে খানিক লঘুভাবেই প্রশ্ন করেন, ‘কী করে একজন, যিনি মাঠে এতটা তেতে থাকেন, মানুষ হিসেবে ততটাই শান্ত ও নিশ্চিন্ত?’

ময়দানের রিকি পন্টিং বরাবর আগ্রাসী। অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে তো বটেই, ইদানীং কোচ হিসেবেও তিনি কতটা আবেগপ্রবণ, পাঞ্জাবের ড্রেসিং রুমের ভিডিওতে তার ছাপ ফুটে উঠেছে।

যদিও প্রীতির প্রশ্নের জবাব রিকি হাসিমুখেই দেন। বলেন, ‘কখনও কখনও তোমার উচিত ডাগ আউটে আমার পাশে এসে বসা। তাহলেই বুঝে যাবে সব সময় মোটেও শান্ত থাকি না। আমি স্বভাবে বরাবর আগ্রাসী। ক্রিকেটের বিষয়ে তো বটেই।‘

এই শান্ত ও আগ্রাসন—দুইয়েরই ছাপ দেখেছে আইপিএল। একদিকে শ্রেয়স আইয়ারের উপর আস্থা রেখেছেন। নিলামে দলে কিনে অধিনায়ক করেছেন। অন্যদিকে প্রভসিমরন সিংয়ের মতো টিমের তরুণ ক্রিকেটারদের সামনে বেঁধে দিয়েছেন টার্গেট। যার সুফল চোখধাঁধানো পারফরম্যান্স।


```