Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জন্মদিনে ভালবাসার মানুষের সঙ্গে ছবি পোস্ট করলেন মান্ধানা, কে তাঁর প্রেমিক?

সোশ্যাল মিডিয়ায় স্মৃতিকে শুভেচ্ছা জানান পলাশ। তিনি মান্ধনাকে উল্লেখ করেছেন নিজের শক্তি এবং সবচেয়ে বড় চিয়ার লিডার হিসাবে। 

জন্মদিনে ভালবাসার মানুষের সঙ্গে ছবি পোস্ট করলেন মান্ধানা, কে তাঁর প্রেমিক?

স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 19 July 2025 17:11

দ্য ওয়াল ব্যুরো: পলাশ মুচ্ছল (Palash Muchhal) ও স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) প্রেম কাহিনী এখন আর কারওরই অজাানা নয়। ভারতীয় ক্রিকেটের পোস্টার গার্ল’ মান্ধানার সঙ্গে বলিউডের সঙ্গীত পরিচালক পলাশের সম্পর্ক শুরু হয় পাঁচ বছর আগে। তবে প্রথমদিকে এই সম্পর্ক অন্তরালেই ছিল। শোনা যায়, পলাশ একটি রোমান্টিক গানের মাধ্যমে স্মৃতিকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, এবং তাও স্মৃতির ছোট বোনের সামনে।

বর্তমানে আইসিসি ওডিআই মহিলা ব্যাটারদের তালিকার শীর্ষে রয়েছেন স্মৃতি মান্ধানা। শুক্রবার ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়কের ২৯তম জন্মদিন (Birthday)। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় স্মৃতিকে শুভেচ্ছা জানান পলাশ। শুভেচ্ছেবার্তায় এই সঙ্গীত পরিচালক মান্ধানাকে উল্লেখ করেছেন নিজের শক্তি এবং সবচেয়ে বড় চিয়ার লিডার হিসাবে। 

পলাশ লিখেছেন, ‘‘প্রথম থেকে তুমিই আমার শান্তি এবং উচ্ছ্বাস। আমার সবচেয়ে বড় চিয়ার লিডার। তুমিই আমায় সবচেয়ে বেশি অনুপ্রাণিত কর। তুমি আমাকে শিখিয়েছ, মাঠের মধ্যে এবং বাইরে চাপের মধ্যেও কীভাবে এগিয়ে যেতে হয় তোমার সঙ্গে থেকেই শান্ত থেকে কতটা শক্তিশালী হওয়া যায় দেখেছি। শুভ জন্মদিন স্মৃতি।’’ লেখার সঙ্গে দিয়েছেন ভালবাসার ইমোজি। উত্তরে ভালবাসার ইমোজি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন স্মৃতিও

গত ২২ মে ছিল পলাশ মুচ্ছলের জন্মদিন। সেদিন স্মৃতি প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়ায় নিজের সঙ্গে পলাশের ছবি পোস্ট করেছিলেন। সঙ্গে প্রেমিককে শুভেচ্ছা জানান। তাঁদের যুগলে ছবি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন ভক্তরা।

পলাশ বিখ্যাত গায়িকা পলক মুচ্ছলের ভাই। এদিকে, স্মৃতি মান্ধানা ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক এবং মহিলা প্রিমিয়ার লিগে (WPL) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের অধিনায়ক। পলাশ স্মৃতির থেকে এক বছরের বড় এবং তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৪১ কোটি টাকা বলে জানা গিয়েছে। বলিউডকে অনেক হিট গান উপহার দিয়েছেন তিনি। তার বোন পলক মুচ্ছল সালমান খান থেকে শুরু করে হৃতিক রোশন পর্যন্ত বিভিন্ন তারকার ছবিতে গান গেয়েছেন।


```