Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিপদে রোহিতের রেকর্ড, মাত্র ৪০ রান করলেই হিটম্যানকে পিছনে ফেলবেন পন্থ

ঋষভের সামনে সুযোগ রেয়েছে রোহিতকে ছাড়িয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ওঠা। 

বিপদে রোহিতের রেকর্ড, মাত্র ৪০ রান করলেই হিটম্যানকে পিছনে ফেলবেন পন্থ

ঋষভ পন্থ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 19 July 2025 13:14

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের (England vs India Test Series) চতুর্থ ম্যাচটি ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে (Manchester) শুরু হবেএর আগে লিডসে প্রথম টেস্টে পাঁচ উইকেটে হারের পর বার্মিংহামে দ্বিতীয় টেস্টে ৩৩৬ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে সমতায় ফিরেছিল টিম ইন্ডিয়া। কিন্তু লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই করেও ভারত হেরে গিয়েছে মাত্র ২২ রানে।

২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টার শুরু হবে চতুর্থ টেস্ট। ২-১ ব্যবধানে এগিয় থেকেই এই টেস্টে নামবে ইংল্যান্ড। এদিকে, সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে মরিয়া গৌতম গম্ভীরের ছাত্ররা। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে, ম্যাঞ্চেস্টারের ভারতের প্রথম একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। তবে জসপ্রীত বুমরাহ যে চতুর্থ টেস্ট খেলবেন এটা নিশ্চিত। এদিকে, সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারা করুণ নায়ারের পরিবর্তে হয়তো ফিরতে পারেন সাই সুদর্শন। 

তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে উইকেটরক্ষকের ভূমিকা পালনের সময় আঙুলে চোট পেয়েছিলেন সহ-অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। এরপর তিনি উইকেটরক্ষকের গ্লাভস হাতে না তুললেও ব্যাটিং করেছেন। জানা গিয়েছে, চতুর্থ টেস্টে নামতে প্রস্তুত ঋষভ। তাঁর সামনে রয়েছে একটি অনন্য রেকর্ডের হাতছানি। ম্যাঞ্চেস্টারেই হয়তো পন্থ পিছনে ফেলে দিতে পারেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)

ঋষভের সামনে সুযোগ রেয়েছে রোহিতকে ছাড়িয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ইতিহাসে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ওঠা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে পন্থের বর্তমান রান ২৬৭৭। যেখানে রোহিত এই চ্যাম্পিয়নশিপে ২৭১৬ রান করেছেন। অর্থাৎ, রোহিতকে পিছনে ফেলে দেওয়ার জন্য পন্থের প্রয়োজন আরও ৪০ রান। আশা করা যায় চলতি সিরিজের চতুর্থ টেস্টেই এই রান টপকে যাবেন ঋষভ।

ভারতীয় ব্যাটারদের রোহিত ডব্লিউটিসি ইতিহাসে ৬৯ ইনিংসে ২৭১৬ রান করেছেন। দ্বিতীয় স্থানে থাকা পন্থ ৬৭ ইনিংসে করেছেন ২৬৭৭ রান। বিরাট কোহলি ৭৯ ইনিংসে ২৬১৭ রান করে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। টিম ইন্ডিয়ার টেস্ট দলের বর্তমান অধিনায়ক শুভমান গিল ডব্লিউটিসি ইতিহাসে ৬৫ ইনিংসে ২৫০০ রান করেছেন, যেখানে রবীন্দ্র জাদেজা ৬৪ ইনিংসে ২২১২ রান করেছেন এবং শীর্ষ পাঁচ ব্যাটারের মধ্যে রয়েছেন। 

ডব্লিউটিসি-তে ভারতীয় ব্যাটারদের রান

রোহিত শর্মা   ২৭১৬

ঋষভ পন্থ      ২৬৭৭

বিরাট কোহলি ২৬১৭

শুভমান গিল   ২৫০০

রবীন্দ্র জাদেজা ২২১২

সিরিজে টিকে থাকার জন্য ভারতের কাছে চতুর্থ টেস্ট জেতা খুবই গুরুত্বপূর্ণ। যদি ভারত পরের ম্যাচ হেরে যায়, তাহলে তারা সিরিজ হারবে।     


```