Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভেঙে গেল হার্দিক ও জেসমিনের সম্পর্ক! ইনস্টাগ্রামে একে অপরকে করলেন আনফলো

হার্দিক পান্ডিয়া এবং জেসমিন ওয়ালিয়া একে অপরকে আনফলো করেছেন? কী হল?

ভেঙে গেল হার্দিক ও জেসমিনের সম্পর্ক! ইনস্টাগ্রামে একে অপরকে করলেন আনফলো

হার্দিক পান্ডিয়া ও জেসমিন ওয়ালিয়া

সৌম্য বাগচী

শেষ আপডেট: 19 July 2025 14:11

দ্য ওয়াল ব্যুরো: প্রেমেরও ফাঁদ পাতা ভূবনে, কো কোথা ধরা পড়ে কে জানে... সত্যিই তাই। মদন দেবতার শরে বিদ্ধ হয়ে কে, কাকে, কখন যে মন দিয়ে বসে, তার কোনও ঠিকঠিকানা নেই। আর সেই মন দেওয়া-নেওয়া যদি সেলিব্রিটিদের মধ্যে হয়, তখন তা হয়ে ওঠে খবর। অবশ্য অনেক সময়ই দেখা যায়, হয়তো এই খবরের সারবত্তা নেই বা অচিরেই বিনাশ হয়েছে সম্পর্কের।

ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) তাঁর ফ্ল্যামবয়েন্ট ইমেজের জন্য বরাবরই বিখ্যাত। তাঁর জীবনের প্রেমকাহিনীও বেশ মুচমুচে মুখরোচক বিষয়। এর আগেও তাঁর জীবনের প্রেম নিয়ে খবর হয়েছে। সার্বিয়ার ডান্সার-মডেল নাতাশা স্ট্যাঙ্কোভিচের সঙ্গে পান্ডিয়ার প্রেম বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। তাঁদের ছেলের নাম অগস্ত। তবে গত বছর সেই সম্পর্ক শেষ হয়ে যায়।

সম্প্রতি হার্দিকের সঙ্গে জেসমিন ওয়ালিয়ার (Jasmin Walia) সম্পর্ক নিয়ে বেশ আলোচনা চলছিল। তবে এবার জানা গেল, হার্দিক পান্ডিয়া এবং জেসমিন ওয়ালিয়া ইনস্টাগ্রামে (Unfollow) একে অপরকে আফলো (Instagram) করছেন। এই খবর প্রকাশ্যে আসার পরই তাঁদের ব্রেকআপের গুঞ্জন ছড়িয়ে পড়ে। 

হার্দিক পান্ডিয়ার এবং নাতাশা স্ট্যাঙ্কোভিচের বিবাহবিচ্ছেদের পর এই জুটির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। জেসমিনকে প্রায়শই হার্দিকদের ম্যাচে দেখা যেত এবং এমনকি মুম্বই ইন্ডিয়ান্সের টিম বাসেও দেখা যেত। যদিও দুজনেই কখনও তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি।

এবার হঠাৎ করেই জল্পনা শুরু হল যে, এই সম্পর্ক ভেঙে গিয়েছে। রেডিটে হার্দিকের একজন পরমভক্ত লিখেছেন, "হার্দিক পান্ডিয়া এবং জেসমিন ওয়ালিয়া একে অপরকে আনফলো করেছেন? আমি সম্প্রতি দেখেছি যে, তাঁরা ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন। কী হল?"

এই দুই তারকা ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেও  হার্দিক বা জেসমিন কেউই প্রকাশ্যে বিচ্ছেদের বিষয়ে মুখ খোলেননি।

হার্দিক পান্ডিয়া এবং জেসমিন ওয়ালিয়ার প্রেম নজরে আসে নাতাশার সঙ্গে হার্দিকের বিবাহবিচ্ছেদের পর। গতবছর হার্দিক ও নাতাশা তাঁদের চার বছরের বিয়ের সম্পর্ক ভেঙে দেন। এই দম্পতি সে সময় ইনস্টাগ্রামে ঘোষণা করে জানান, তাঁরা পারস্পরিকভাবে আলাদা হয়ে গেলেও সন্তান অগস্ত্য তাঁদের শীর্ষ অগ্রাধিকারে থাকবে। তাঁরা তাঁদের তিন বছর বয়সি সন্তানের সুস্থতা নিশ্চিত করার জন্য দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ।

গ্রিসে একটি রোমান্টিক ভ্রমণের ছবি শেয়ার করার পর হার্দিক এবং জেসমিনের সম্পর্ক প্রকাশ্যে আসে। এক সঙ্গে সময় কাটানোর পর তাঁরা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেন। জেসমিন প্রায়শই হার্দিকের খেলা দেখতে মাঠে উপস্থিত হতেন। তিনি দুবাইয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ দেখতেও উপস্থিত ছিলেন। সেই সময় তাঁকে হার্দিকের প্রশংসা করতেও দেখা যায়।

ব্রিটিশ গায়িকা এবং টিভি ব্যক্তিত্ব জেসমিন কেবল সঙ্গীত জগতেই নয়, সোশ্যাল মিডিয়াতেও সাড়া ফেলেছিলেন। ইংল্যান্ডের এসেক্সে ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণকারী জেসমিন তাঁর প্রথম ব্রিটিশ রিয়েলিটি টিভি সিরিজ দ্য ওনলি ওয়ে ইজ এসেক্স (TOWIE) জড়িত হওয়ার পর জনসাধারণের কাছে পরিচিতি পান। ২০১০ সালে তিনি এই শোতে অতিরিক্ত হিসাবে কাজ শুরু করেন। এই শো শুরুর পর দ্রুতই তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে। 


```