Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কোহলিকে দিয়ে ক্যামেরায় সই, আইপিএলের ‘ট্র্যাডিশন’ ভাঙলেন রজত, ভাইরাল ভিডিও

ক্লিপিং সামনে আসতেই স্বাভাবিকভাবেই বিরাট-বন্দনা শুরু হয়েছে। সমাজমাধ্যমে অনেকেই স্মরণ করিয়ে দিয়েছেন এবারের আইপিএল কোহলির ভূমিকা। 

কোহলিকে দিয়ে ক্যামেরায় সই, আইপিএলের ‘ট্র্যাডিশন’ ভাঙলেন রজত, ভাইরাল ভিডিও

বিরাট কোহলি

শেষ আপডেট: 8 June 2025 11:53

দ্য ওয়াল ব্যুরো: সদ্যসমাপ্ত আইপিএলে (IPL 2025) অনেক কিছুর নিয়ম ভেঙেছে, হিসেব উলটে দিয়েছে আরসিবি (RCB)। বেঙ্গালুরু ভাল খেলুক, খারাপ খেলুক, তাদের দৌড় গ্রুপ স্তর পর্যন্ত। প্লে-অফে উঠলেও ফাইনালে জায়গা পাবে না। কিংবা ফাইনালে গেলেও হাতে ট্রফি উঠবে না।

এই ছবিই এতদিন দেখে এসেছে তামাম ক্রিকেট-বিশ্ব। কিন্তু সমস্ত ধারণা ও অনুমান বিগড়ে কাপ ঘরে এনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিজয় উৎসবকে কেন্দ্র করে পদপিষ্ট হওয়ার ঘটনা ও ১১ জনের মৃত্যুকে বাদ দিলে টুর্নামেন্ট আরসিবির জন্য স্মরণীয়। ১৮ বছরে প্রথমবার কাপ জিতেছে বেঙ্গালুরু। খেতাব হাতে তুলেছেন বিরাট কোহলি।

দলের অধিনায়ক তিনি নন, রজত পাটিদার (Rajat Patidar)। কিন্তু মাঠে যে ভূমিকায় দেখা গিয়েছে বিরাটকে (Virat Kohli), তাতে একটা বিষয় খুব পরিষ্কার: টিম গেম ও দলগত সংহতিতেই এসেছে সাফল্য। একদিকে কোহলি। যিনি ব্যক্তিগত ইগোকে দূরে সরিয়ে দলের স্বার্থে জান কবুল করেছেন। নিজের গরিমার চাইতে কয়েক কদম এগিয়ে রেখেছেন টিমের প্রয়োজন; আপদে-বিপদে বারবার পরিত্রাতা হয়ে উঠেছেন।

অন্যদিকে রজত পাটিদার। আরসিবির অধিনায়ক। যিনি কোহলির পর্বতপ্রমাণকে ব্যক্তিত্ব ও চোখেধাঁধানো সাফল্যকে কুর্নিশ জানিয়েও দায়িত্বে অবিচল থেকেছেন।

এই বন্ধুত্ব ও সদ্ভাবের এক বিরল নজির ফুটে উঠেছে ট্রফি উদযাপনের মঞ্চে। ঘটনাটি সত্যি বিরল। কারণ এর আগে ১৭ বার আইপিএলের ফাইনালে এমন দৃশ্য দেখা যায়নি। ট্রফি জেতার পর বিজয়ী দলের অধিনায়ক ম্যাচ কভার করেন যিনি, সেই ক্যামেরাম্যানের ক্যামেরায় সই করেন। সমর্থকদের এতদিন ধরে পাশে থাকার, সমর্থন জানানোর সৌজন্য এই সই। এতবার এত অধিনায়ক আইপিএল জিতেছেন। সবাই চলতি ধারাই মেনে চলেছেন।

কিন্তু ব্যক্তিক্রম ঘটল এবার। ঘটালেন রজত পাটিদার। একটি ভিডিও ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়েছে। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, উৎসব-উদ্দীপনার মধ্যে ভিড়ের জটলা ঠেলে দলের তারকা বিরাট কোহলিকে টেনে নিয়ে যাচ্ছেন দলের অধিনায়ক। তারপর হাতে তুলে দিচ্ছেন পেন। সেই পেন দিয়ে ক্যামেরায় নিজের নাম সই করছেন কোহলি!

এই ক্লিপিং সামনে আসতেই স্বাভাবিকভাবেই বিরাট-বন্দনা শুরু হয়েছে। সমাজমাধ্যমে অনেকেই স্মরণ করিয়ে দিয়েছেন এবারের আইপিএল কোহলির ভূমিকা। শুধু ব্যাট হাতে নয়। বোলার পরিবর্তন থেকে শুরু করে ফিল্ডিং সাজানো—সবেতেই এগিয়ে আসেন বিরাট। না রজত বাধা দিয়েছেন, না কোহলি নিজে অধিনায়ক নন বলে এড়িয়ে গিয়েছেন। পাটিদারের এই কাজ আসলে টিমের হয়ে বিরাটের এতবছরের অবদানের সৌজন্য, মনে করছেন অনেকে।


```