Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

হঠাৎ করেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন কেকেআর ক্যাপ্টেন রাহানে

নতুন ঘরোয়া মরশুমের আগে, আমার মনে হয় একজন নতুন তরুণকে তৈরি করার এটাই সঠিক সময়, তাই আমি অধিনায়কত্বের ভূমিকায় না থাকার সিদ্ধান্ত নিয়েছি।

হঠাৎ করেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন কেকেআর ক্যাপ্টেন রাহানে

অজিঙ্কা রাহানে

সৌম্য বাগচী

শেষ আপডেট: 21 August 2025 15:38

দ্য ওয়াল ব্যুরো: আবেগঘন বার্তা পোস্ট করে মুম্বই ক্রিকেট দলের অধিনায়কত্ব (Mumbai Captain) থেক সরে দাঁড়ালেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। টিম ইন্ডিয়া স্কোয়াডে বহুদিন ধরে ব্রাত্য থাকলেও এই ব্যাটারের উপর ভরসা রেখে তাঁকে অধিনায়ক করেছিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে তিনি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন গত মরশুমে। 

রাহানে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করে জানিয়েছেন, তাঁর বিশ্বাস, এখন সময় এসেছে দলে একজন নতুন প্রজন্মের নেতা তৈরি করার এবং তাঁর হাতে দায়িত্ব হস্তান্তর করার।

৩৭ বছর বয়সি অজিঙ্ক রাহানের নেতৃত্বে দীর্ঘ সাত বছর পর ২০২৩-২৪ মরশুমে রঞ্জি জিতেছিল মুম্বই। সেই সঙ্গে তাঁর নেতৃত্বেই গত মরশুমে সৈয়দ মুস্তাক আলি ও ইরানি ট্রফি মুম্বইয়ের ঘরে ওঠে। ৪৬৯ রান করে তিনিই ছিলেন সৌয়দ মুস্তাক আলি ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক। গত মরশুমে মুম্বইকে রঞ্জি ট্রফির সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন অধিনায়ক রাহানে, কিন্তু বিদর্ভের কাছে হারতে হয় ৯০ রানে। মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ৭৬ ম্যাচে তিনি ১৯টি শতক-সহ সংগ্রহ করেছেন ৫৯৩২ রান, গড় ৫২। মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণিক ক্রিকেটে রাহানের থেকে বেশি রান ও শতক রয়েছে কেবলমাত্র ওয়াসিম জাফরের। 

দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে রাহানে এক্স হ্যান্ডেলে লিখেছেন, "মুম্বই দলের অধিনায়কত্ব করা এবং এর মাধ্যমে চ্যাম্পিয়নশিপ জেতা আমার জন্য অনেক সম্মানের। নতুন ঘরোয়া মরশুমের আগে, আমার মনে হয় একজন নতুন তরুণকে তৈরি করার এটাই সঠিক সময়, তাই আমি অধিনায়কত্বের ভূমিকায় না থাকার সিদ্ধান্ত নিয়েছি।"

এর সঙ্গে রাহানে লিখেছেন, "একজন খেলোয়াড় হিসাবে আমি আমার সেরাটা দিতে সম্পূর্ণ প্রস্তুত এবং আমি মুম্বইয়ের সঙ্গে আমার যাত্রা চালিয়ে যাব এবং দলকে আরও ট্রফি জিততে সাহায্য করব।"


```