Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বারবার বাদ পড়েন আর বলে ওঠেন ‘মেরা নসিব হ্যায়!’ শ্রেয়সের যন্ত্রণা মেলে ধরলেন তাঁর বাবা

এশিয়া কাপে সুযোগ না জুটলেও শোনা যাচ্ছে, বিসিসিআই নাকি একদিনের ক্রিকেটে রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে শ্রেয়স আইয়ারের নাম পর্যালোচনা করছে। 

বারবার বাদ পড়েন আর বলে ওঠেন ‘মেরা নসিব হ্যায়!’ শ্রেয়সের যন্ত্রণা মেলে ধরলেন তাঁর বাবা

বাবার সঙ্গে শ্রেয়স

রূপক মিশ্র

শেষ আপডেট: 21 August 2025 15:07

দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়নস ট্রফিতে (Champions Trophy) দলের সর্বোচ্চ রান সংগ্রাহক, আইপিএলে (IPL) পাঞ্জাব কিংসকে (PBKS) দীর্ঘ ষোলো বছরের আগল ভেঙে ফাইনালে তুলেছেন, তারপরেও এশিয়া কাপের (Asia Cup) দলে জায়গা পাননি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ঘোষিত পনেরো জনের তালিকা এমনকি রিভার্ভ লিস্টেও তাঁর নাম নেই।

মঙ্গলবার নির্বাচক প্রধান অজিত আগারকর (Ajit Agarkar) যখন টিম লিস্ট পড়ে শোনালেন, সেখানে শ্রেয়সের অনুপস্থিতি দেখে অনেকেই বিস্মিত। এবারের আইপিএলে ১৭৫-এর বেশি স্ট্রাইক রেটে ছ’শোর বেশি রান করে পঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছিলেন যিনি, তার আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন, তিনি এবারের এশিয়া কাপে জায়গা পেলেন না কোন যুক্তিতে?—উত্তরে ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি ছাপিয়ে প্রাধান্য পাচ্ছে ‘ষড়যন্ত্র’ ও ‘বৈষম্যে’র তত্ত্ব।

খোলাখুলি না বললেও শ্রেয়সের বাবা সন্তোষ আইয়রের (Santosh Iyer) প্রতিক্রিয়াতেও কি হতাশার সুরে এর স্পষ্ট ইঙ্গিত? একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি বুঝতে পারছি না, টি-টোয়েন্টি দলে ঢোকার জন্য শ্রেয়সকে আর কী করতে হবে। প্রতি বছর আইপিএলে অসাধারণ খেলছে। দিল্লি ক্যাপিটালস থেকে কলকাতা নাইট রাইডার্স, তারপর পঞ্জাব কিংস—তিনটি দলেই অধিনায়ক হিসেবে পারফর্ম করেছে। ২০২৪-এ কেকেআরকে শিরোপা জিতিয়েছে। এ বছর আবার পঞ্জাবকে ফাইনালে নিয়ে গেছে। আমি তো বলছি না ওকে ভারতীয় দলের অধিনায়ক বানাতে হবে, কিন্তু অন্তত স্কোয়াডে তো থাকা উচিত ছিল!’

কিন্তু এভাবে বারবার প্রত্যাখ্যাত হওয়ায়, দলে জায়গা না পাওয়ায় ছেলে ঠিক কী জানিয়েছেন? সন্তোষের সংযোজন, ‘শ্রেয়স নিজের হতাশা প্রকাশ করে না। বাইরে থেকে সবসময় শান্ত। ভারতীয় দলে জায়গা না হলেও ও কারও বিরুদ্ধে অভিযোগ তোলে না। শুধু বলে, ‘মেরা নসিব হ্যায়!’ (এটাই আমার ভাগ্য)। কিছু করার নেই। ভিতরে ভিতরে অবশ্যই কষ্ট পায়, কিন্তু মুখে সেটা কখনও প্রকাশ পায় না!’

এদিকে এশিয়া কাপে সুযোগ না জুটলেও শোনা যাচ্ছে, বিসিসিআই নাকি একদিনের ক্রিকেটে রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে শ্রেয়স আইয়ারের নাম পর্যালোচনা করছে। রোহিতের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার লগ্নে সবাই যখন শুভমান গিলকে নিয়ে চর্চায়, তখন আজকেই সামনে আসা রিপোর্টে জানা গিয়েছে, ‘ব্রাত্য’ শ্রেয়সের হাতেই নাকি ওয়ান ডে জাতীয় দলের দায়িত্ব তুলে দিতে চাইছে বোর্ড।


```