Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ করুণ নায়ার, এজবাস্টনে খেলানো উচিত? সমাজমাধ্যম দ্বিধাবিভক্ত

কেউ কেউ আরও খড়্গহস্ত। তাঁদের বক্তব্য, ‘করুণ নায়ারের গল্পটা শুরু থেকেই ভুয়ো। হেডিংলে টেস্ট প্রমাণ করেছে ও এই স্তরের ক্রিকেটের লায়েকই নয়!’

সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ করুণ নায়ার, এজবাস্টনে খেলানো উচিত? সমাজমাধ্যম দ্বিধাবিভক্ত

করুণ নায়ার

শেষ আপডেট: 27 June 2025 18:44

দ্য ওয়াল ব্যুরো: সফর শুরুর আগে তাঁকে ঘিরে যে সহানুভূতি ও আবেগের হাওয়া বইছিল, দুটো খারাপ পারফরম্যান্সের পর তা আপাতত উধাও! করুণ নায়ার কামব্যাক করেছেন সরবে। সাত বছর বাদে জাতীয় দলে প্রত্যাবর্তন। কিন্তু হেডিংলে টেস্টে ছ’নম্বরে ব্যাট করতে নেমে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে খাতা না খুলেই আউট। দ্বিতীয় ইনিংসে কুড়ির কোঠাও পেরতে পারেননি!

আর এরপরই তাঁকে এজবাস্টন টেস্টে না খেলানোর পক্ষে জোর সওয়াল উঠেছে সমাজমাধ্যমে। একজন এক্স-হ্যান্ডেলে লিখেছেন, ‘করুণ নায়ার, তুমি একটা সুযোগের প্রার্থনা করেছিলে। গৌতম গম্ভীর দুটো দিয়েছেন। আর তারপরেও তুমি দুটোই হেলায় হারিয়েছ!’

কেউ কেউ আরও খড়্গহস্ত। তাঁদের বক্তব্য, ‘করুণ নায়ারের গল্পটা শুরু থেকেই ভুয়ো। হেডিংলে টেস্ট প্রমাণ করেছে ও এই স্তরের ক্রিকেটের লায়েকই নয়!’

ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডির হয়ে অনেকে সওয়াল করেছেন। নীতীশকে সামনে টেনে দাবি, বছর বাইশের বোলার-অলরাউন্ডারকে নির্বাচকরা এত সহজে ভুলে গেলেন? অথচ এই খেলোয়াড়ই কিনা অস্ট্রেলিয়ায় আট নম্বরে ব্যাট করতে নেমে হাঁকিয়েছিলেন শতরান। গোটা দল যখন ব্যর্থ, তখন নীতীশের রানের পরিসংখ্যান: ৪১, ৩৮, ৪২, ৪২, ১১৪ এবং ৮। তাহলে অগ্নিপরীক্ষায় সফল নীতীশকে কেন খেলানো হবে না?

যদিও সমালোচকদের বক্তব্যে সায় নেই করুণের কোচ আর মুরলীর। তিনি বলেন, ‘করুণ নায়ার প্রথম একাদশে জায়গা পাওয়ার যোগ্য। এ নিয়ে কোনও সন্দেহ নেই। দু’খানা খারাপ ইনিংসে ও এতদিন ধরে যা করে এসেছে, তা ভুলে যাওয়া যায় না। ও প্রাণপণ খেটে রান তুলেছে।’

উল্লেখ্য, ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ত্রিশতরানের পর দল থেকে বাদ পড়েন করুণ নায়ার। বঞ্চনার বিরুদ্ধে মুখ না খুলে সোশ্যাল মিডিয়ায় প্রার্থনার সুরে লেখেন, ‘প্রিয় ক্রিকেট, আমায় আরও একটা সুযোগ দাও।’ যদিও এরপরও শিকে ছেঁড়েনি। রঞ্জিতে নামেন। একের পর এক দুরন্ত পারফরম্যান্স উপহার দেন। গত রঞ্জি ট্রফিতে ৮৬৩ রান তোলেন, চারটি সেঞ্চুরি সমেত। পাশাপাশি বিজয় হাজারে ট্রফিতে আসে ৭৭৯ রান। শতরান পাঁচটি।

প্রথম শ্রেণির ক্রিকেট আর আন্তর্জাতিক ম্যাচ যে আলাদা—মেনে নিয়েছেন মুরলী। পাশপাশি মনে করিয়ে দিয়েছেন—সুযোগ পাওয়া মানেই প্রথম ইনিংসে মাঠে নেমে সেঞ্চুরি হাঁকাবেন করুণ—বিষয়টা এত সরল নয়!

তাঁর সুরে সুর মিলিয়েছেন পৃথ্বী শ-র কোচ প্রশান্ত শেট্টি। বলেন, ‘করুণ জানে কীভাবে রান করতে হয়। সেই অভিজ্ঞতা ওর আছে। টিম ম্যানেজমেন্টের কিছু ম্যাচের জন্য করুণকে সমর্থন জোগানো উচিত। হয়তো গোটা সিরিজও পাশে দাঁড়াতে হতে পারে। অন্তত সাত থেকে আটটি ইন ইনিংস সুযোগের দাবি রাখে নায়ার। তারপরেও খেলতে না পারলে লোকে যা খুশি তাই বলুক, ম্যানেজমেন্ট বসিয়ে দিক।’


```