Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

Kane Williamson: টি-২০ থেকে অবসর কেন উইলিয়ামসনের! ওয়ানডে, টেস্টের ময়দানে চালিয়ে যাবেন খেলা

‘এই ফরম্যাটকে বিদায় জানালেও নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আমার সম্পর্ক আগের মতোই অটুট থাকবে,’ বললেন উইলিয়ামসন।

Kane Williamson: টি-২০ থেকে অবসর কেন উইলিয়ামসনের! ওয়ানডে, টেস্টের ময়দানে চালিয়ে যাবেন খেলা

কেন উইলিয়ামসন

রূপক মিশ্র

শেষ আপডেট: 2 November 2025 10:40

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক টি–২০ ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের (New Zealand) কিংবদন্তি ব্যাটার ও প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। শনিবার, ২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন ব্ল্যাকক্যাপস তারকা। তবে ওয়ানডে (ODI) ও টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।

মাত্র চার মাস পরেই ভারতের মাটিতে শুরু হচ্ছে টি–২০ বিশ্বকাপ ২০২৬ (T20 World Cup 2026)। তার আগেই সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে সরে দাঁড়ালেন কিউয়ি অধিনায়ক। উইলিয়ামসনের যুক্তি, এখনই এই সিদ্ধান্ত নেওয়া দলের ভবিষ্যৎ পরিকল্পনায় স্পষ্টতা আনবে।

৯৩ ম্যাচে ২,৫৭৫ রান। নিউজিল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে টি–২০ কেরিয়ারের ইতি টানলেন। এর মধ্যে ৭৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলকে। তাঁর অধিনায়কত্বে নিউজিল্যান্ড তিনবার টি–২০ বিশ্বকাপের সেমিফাইনালে (২০১৬, ২০২২) এবং একবার ফাইনালে (২০২১) পৌঁছেছিল। তবে কাপ জেতার স্বপ্ন অধরাই রয়ে গেল।

উইলিয়ামসন বলেন, ‘এই ফরম্যাটে অনেক বছর ধরে খেলেছি। অনেক স্মৃতি আর অভিজ্ঞতা। এখন সময়টা সঠিক মনে হচ্ছে। এটা দলের কাছেও স্বচ্ছতা আনবে—বিশেষ করে আসন্ন সিরিজ ও বিশ্বকাপের আগে।’আরও যোগ করেন, ‘নিউজিল্যান্ডে এখন অনেক তরুণ প্রতিভা তৈরি হচ্ছে। তাদের সুযোগ করে দিতে হবে। মিচ (মিচেল স্যান্টনার) দারুণ নেতৃত্ব দিচ্ছে। এখন ওদের সময় এসেছে ব্ল্যাকক্যাপসকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার।’

উল্লেখ্য, গত বছর টি–২০ বিশ্বকাপ ২০২৪–এর পর থেকেই ধীরে ধীরে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে নিজের অংশগ্রহণ কমাতে শুরু করেছিলেন উইলিয়ামসন। নেতৃত্ব ছেড়ে দিলেও দলের সঙ্গে ছিলেন সিনিয়র ব্যাটার হিসেবে। এবার সম্পূর্ণভাবে সেই অধ্যায়ের ইতি টানলেন তিনি।

৩৪ বছর বয়সি এই ক্রিকেটার যদিও এখনও বিশ্বজুড়ে বিভিন্ন টি–২০ ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে যুক্ত। তবে আইপিএলে (IPL) খেলোয়াড় হিসেবে পর্দা নেমেছে। সম্প্রতি যোগ দিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) কৌশলগত উপদেষ্টা (strategic advisor) হিসেবে—যা প্রায় নিশ্চিত করে দিয়েছে, ভারতের জনপ্রিয় লিগে আর তাঁকে ব্যাট হাতে দেখা যাবে না! ব্যাট হাতে স্থিরতা, নেতৃত্বে দৃঢ়তা—এই দুইয়ের মিশেলে উইলিয়ামসন ছিলেন ব্ল্যাকক্যাপস শিবিরের অন্যতম স্তম্ভ। টি–২০ থেকে সরে গিয়ে এখন তাঁর লক্ষ্য আরও দীর্ঘমেয়াদি—টেস্ট আর ওয়ানডে ক্রিকেটে সাফল্য অর্জন!

‘এই ফরম্যাটকে বিদায় জানালেও নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আমার সম্পর্ক আগের মতোই অটুট থাকবে,’ বললেন উইলিয়ামসন। ‘এখন সময় এসেছে নতুনদের জায়গা করে দেওয়ার। আমি পাশে থাকব, ঠিক যেমন এতদিন ওরা ছিল আমার পাশে!’ শেষবেলায় গলায় আবেগকে ঢেকে রাখতে পারলেন কই?


```