Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

আইপিএলে ফিরছেন কেন উইলিয়ামসন, তবে ক্রিকেটার হিসাবে নয়, কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?

লখনউ সুপারজায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেছেন, নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন আইপিএল ২০২৬-এর আগে ফ্র্যাঞ্চাইজির নতুন কৌশলগত উপদেষ্টা হিসাবে যোগদান করেছেন।

আইপিএলে ফিরছেন কেন উইলিয়ামসন, তবে ক্রিকেটার হিসাবে নয়, কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?

কেন উইলিয়ামসন

সৌম্য বাগচী

শেষ আপডেট: 16 October 2025 16:30

দ্য ওয়াল ব্যুরো: ফের আইপিএলে ফিরছেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন (Ken Williamson)। এবার তাঁকে দেখা যাবে লখনউ সুপার জায়ান্টস (LSG) শিবিরে। দলটির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) সঙ্গে কথাবার্তাও সম্পূর্ণ হয়ে গিয়েছে। তবে, এবার এই তারকা ব্যাটারকে ক্রিকেটার হিসাবে ফিরছেন না, নতুন ভূমিকায় দেখা যাবে।

লখনউ সুপারজায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেছেন, নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন আইপিএল ২০২৬-এর আগে ফ্র্যাঞ্চাইজির নতুন কৌশলগত উপদেষ্টা (Strategic Advisor) হিসাবে যোগদান করেছেন।

গত আইপিএলে সপ্তম স্থানে থেকে শেষ করেছিল নবাবদের শহর। বিশ্ব ক্রিকেটের কিছু বড় নাম থাকা সত্ত্বেওগত মরশুমে ফ্র্যাঞ্চাইজির পারফরম্যান্স হতাশাজনক ছিল। এই দলে আছেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় ঋষভ পন্থযাঁকে এলএসজি কিনেছিল ২৭ কোটি টাকায়। এবার অতীত ভুলে এলএসজি দলে ব্যাপক রদবদল আনতে চলেছে। আগেই তারা ছাটাই করেছিল দলের মেন্টর জাহির খানকে।

সঞ্জীব গোয়েঙ্কা  এদিন টুইট করেছেন, "কেনকে তাঁর নতুন ভূমিকায় সুপারজায়ান্টস পরিবারে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তাঁর নেতৃত্বঅভ্যন্তরীণ কৌশলখেলার গভীর বোধগম্যতা এবং খেলোয়াড়দের অনুপ্রাণিত করার ক্ষমতা তাঁকে দলে একজন মূল্যবান সংযোজন করে তুলবে।" সংবাদমাধ্যমের খবর অনুযায়ীলখনউ সুপারজায়ান্টসে জহির খানের স্থলাভিষিক্ত হবেন কেন উইলিয়ামসন। 

উল্লেখ্য৩৫ বছর বয়সি উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় থাকলেও ফ্র্যাঞ্চাইজি সুযোগের তাগিদে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। তিনি ১০৫ টেস্টে ৯,২৭৬ রান এবং ১৭৩ ওয়ানডেতে ৭,২৩৬ রান করেছেন। উইলিয়ামসনকে আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করা হয়।

উইলিয়ামসন বেশ কয়েক বছর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালেতিনি অরেঞ্জ আর্মিকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন। এরপর তিনি গুজরাত টাইটান্সের সঙ্গে কিছু সময় কাটিয়েছিলেন। এখন লখনউয়ে তিনি কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কাজ করে দলকে সাফল্যের দিকে নিয়ে যাবেন।


```