Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মমতার সঙ্গে দেখা করবেন মেসি, উত্তরবঙ্গের দুর্গতদের জন্য তুলে দেবেন দশ লক্ষ টাকা

জানা গিয়েছে, মেসি বাংলার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন দশ লক্ষ টাকা। সম্প্রতি ভয়ঙ্কর বন্যায় প্লাবিত হয়েছে উত্তরবঙ্গ। 

মমতার সঙ্গে দেখা করবেন মেসি, উত্তরবঙ্গের দুর্গতদের জন্য তুলে দেবেন দশ লক্ষ টাকা

গ্রাফিক্স- দিব্যেন্দু দাস

সৌম্য বাগচী

শেষ আপডেট: 16 October 2025 19:26

দ্য ওয়াল ব্যুরো: ২০১১ সালের পর ফের কলকাতায় আসছেন ফুটবলের যুবরাজ লিওনেল মেসি (Lionel Messi)। মেসির কলকাতা সফরে বেশকিছু সূচি রয়েছে। যার মধ্যে অন্যতম হল আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (North Bengal Flood) সঙ্গে।

জানা গিয়েছে, মেসি বাংলার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন দশ লক্ষ টাকা। সম্প্রতি ভয়ঙ্কর বন্যায় প্লাবিত হয়েছে উত্তরবঙ্গ। প্রাণহানির পাশাপাশি পাহাড়-সহ জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ অংশ বানভাসী হয়েছে। সহায়-সম্বল হারিয়ে গৃহহীন হয়েছেন প্রচুর মানুষ। তাঁদের সাহায্যকল্পেই এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন মেসি।

গোট ট্যুরের (GOAT Tour) আয়োজক শতদ্রু দত্ত জানিয়েছেন, গোট ট্যুরের অংশ হিসাবে একজন স্পনসর কথা দিয়েছেন, উত্তরবঙ্গের বিপর্যয়ের জন্য দশ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেবেন। লিওনেল মেসি এই টাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন জনহিতকর প্রকল্পের অংশ হিসাবে।” 


```