Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

‘কেউ সংস্থার ঊর্ধ্বে নয়!’ 'বয়কটবাজি' নিয়ে পাকিস্তান-বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি জয় শাহের

বিসিসিআইয়ে থাকাকালীন ২০২৮ অলিম্পিক্স পর্যন্ত পরিকল্পনা করেছিলেন শাহ। এখন আইসিসিতে থেকে ২০৩০, ২০৩১, এমনকি ২০৩৬ পর্যন্ত ভারতকে লক্ষ্য স্থির করতে বললেন। 

‘কেউ সংস্থার ঊর্ধ্বে নয়!’ 'বয়কটবাজি' নিয়ে পাকিস্তান-বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি জয় শাহের

জয় শাহ

রূপক মিশ্র

শেষ আপডেট: 15 March 2026 11:08

দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপ শুরুর আগে হইচই পড়ে গিয়েছিল। নিরাপত্তার অজুহাতে ভারতে আসতে রাজি হয়নি বাংলাদেশ। আইসিসির আশ্বাসেও একচুল নড়েনি তারা। শেষমেশ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলেছে।

নাটক সেখানেই শেষ নয়। এরপর বাংলাদেশের সঙ্গে সংহতি জানাতে ভারতের বিরুদ্ধে গ্রুপ ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তানও—যদিও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে পিসিবি। গোটা ইস্যু নিয়ে এতদিন চুপ ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ (Jay Shah)। এবার মুখ খুললেন। বার্তা দিলেন কড়া ভাষায়।

'কোনও দলই সংস্থার ঊর্ধ্বে নয়'

মুম্বইয়ে ‘ইন্ডিয়ান বিজনেস লিডার অ্যাওয়ার্ড’স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ। কথাপ্রসঙ্গে উঠে এল বয়কট। বললেন, 'এই বিশ্বকাপের আগে অনেক কথা উঠেছিল—কোনও দল আসবে কি না, টুর্নামেন্ট কীভাবে এগোবে। আইসিসি চেয়ারম্যান হিসেবে স্পষ্ট বলতে চাই, কোনো টিম সংস্থার ঊর্ধ্বে নয়। একটি দল দিয়ে সংস্থা তৈরি হয় না। সংস্থা গড়ে ওঠে সব দলকে নিয়ে।' বাংলাদেশ বা পাকিস্তানের নাম সরাসরি নেননি, কিন্তু হুঁশিয়ারি কাদের উদ্দেশে, তা বুঝতে কারও অসুবিধা হয়নি।

রেকর্ড দর্শক, সহযোগী দলের প্রশংসা

বিতর্কের মধ্যেও বিশ্বকাপ যে সফল, বক্তব্যে সেই কথাটিও তুলে ধরলেন শাহ। জানালেন, এবারের টুর্নামেন্টে একসঙ্গে ৭২ লক্ষ দর্শক লাইভ দেখেছেন—যা ক্রিকেট ইতিহাসে প্রথম। দর্শকসংখ্যার সব রেকর্ড এতে ভেঙে গিয়েছে!

সহযোগী দলগুলোর পারফরম্যান্সেও উচ্ছ্বসিত শাহ। বললেন, 'আমেরিকা ভারতকে কঠিন লড়াই দিয়েছে, নেদারল্যান্ডস পাকিস্তানকে চাপে ফেলেছে, জিম্বাবোয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, নেপাল ইংল্যান্ডকে নাকানিচোবানি খাইয়েছে। সহযোগী দলগুলোকে অভিনন্দন।'

সূর্য-গম্ভীরকে সতর্কবার্তা

বিজয়ী ভারতীয় দলের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন আইসিসি চেয়ারম্যান। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) উদ্দেশ করে তিনি বলেন, 'উপর থেকে নিচে নামতে মাত্র কয়েক মাস লাগে, আর নিচ থেকে উপরে উঠতে লাগে বছরের পর বছর। পরিশ্রম চালিয়ে যাও, জিততে থাকো।'

উল্লেখ্য, বিসিসিআইয়ে থাকাকালীন ২০২৮ অলিম্পিক্স পর্যন্ত পরিকল্পনা করেছিলেন শাহ। এখন আইসিসিতে থেকে ২০৩০, ২০৩১, এমনকি ২০৩৬ পর্যন্ত ভারতকে লক্ষ্য স্থির করতে বললেন। 


```