Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

IPL Auction: কেকেআর ছাড়লেন, ৭০ শতাংশ বেতন কমিয়ে কেন আরসিবিতে ভেঙ্কটেশ আইয়ার?

আইপিএল ২০২৬ নিলাম স্পষ্ট করে দিল—দাম নয়, ফর্ম আর ভূমিকার চাহিদাই শেষ কথা। ভেঙ্কটেশ আইয়ারের আরসিবি-যাত্রা তাই শুধু দলবদল নয়, নতুন করে নিজেকে প্রমাণ করার সুযোগও।

IPL Auction: কেকেআর ছাড়লেন, ৭০ শতাংশ বেতন কমিয়ে কেন আরসিবিতে ভেঙ্কটেশ আইয়ার?

ভেঙ্কটেশ আইয়ার

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 December 2025 17:38

দ্য ওয়াল ব্যুরো: আবু ধাবিতে বসা আইপিএল ২০২৬ (IPL 2026 Auction) মিনি নিলাম আবারও দেখিয়ে দিল—ক্রিকেটের বাজারে ‘দাম’ চিরস্থায়ী নয়। এক মরশুমে আকাশছোঁয়া দর, পরের মরশুমেই বড়সড় কাটছাঁট। তারই সবচেয়ে বড় উদাহরণ ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। গত বছর কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার ক্রিকেটার, এবার সেই ভেঙ্কটেশই ৭ কোটিতে চলে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (RCB)। হিসেব বলছে—প্রায় ৭০.৫ শতাংশ বেতন কমিয়ে দলবদলে সবুজ সংকেত দিয়েছেন ভারতীয় পিঞ্চহিটার!

কেন এই অধঃপতন?

গত মরশুমে ভেঙ্কটেশের কাঁধে থাকা মোটা দামের বোঝা যে তাঁর খেলায় প্রভাব ফেলেছিল, অস্বীকারের উপায় নেই। ২০২৫ সালে আইপিএলে কেকেআরের হয়ে ১১ ম্যাচে মাত্র ১৪২ রান। স্ট্রাইক রেট ১৩৯। বল হাতে কার্যত অব্যবহৃত—পুরো মরশুমে মাত্র এক ওভার।

২০২৪ বনাম ২০২৫: দুই ভিন্ন ছবি

অথচ একেবারেই উল্টো ছবি ছিল ২০২৪ সালে, কেকেআরের শিরোপাজয়ী অভিযানে। সে বার ১৫ ম্যাচে ৩৭০ রান, স্ট্রাইক রেট ১৫৯। সেই ভেঙ্কটেশই এবার ‘রিসেট’ বাটনে চাপ দিলেন বলে মনে করছে ক্রিকেটমহল।

ভেঙ্কটেশকে নিয়ে কেকেআর-আরসিবির দর যুদ্ধ (KKR Vs RCB IPL auction)

নিলামের মঞ্চে অবশ্য কেকেআর ভেঙ্কটেশকে পুরোপুরি ছেড়ে দেয়নি। আরসিবির সঙ্গে সরাসরি দরযুদ্ধ চলে ৬ কোটি ৮০ লক্ষ পর্যন্ত। কিন্তু ক্যামেরন গ্রিনে (Cameron Green) ২৫ কোটি ২০ লক্ষ ঢালার পর আর এক ধাপ এগতে রাজি ছিল না কলকাতা। শেষ পর্যন্ত ৭ কোটিতে ভেঙ্কটেশকে তুলে নেয় বেঙ্গালুরু। নতুন দলে নতুন ভূমিকা, কম দামে চাপও কম—এই বদলটা ব্যাটারের পক্ষে যেতে পারে বলে ধারণা।

মিলারের ধাক্কা, দিল্লির হিসেবি চাল

ভেঙ্কটেশের পাশাপাশি বড় ধাক্কা খেয়েছেন ডেভিড মিলারও (David Miller)। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটারকে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) তুলে নিয়েছে মাত্র ২ কোটিতে। গত মরশুমে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) হয়ে তাঁর দাম ছিল ৭ কোটি ৫০ লক্ষ। অর্থাৎ, প্রায় ৭৩ শতাংশ বেতন কম। সবচেয়ে চমকপ্রদ বিষয়—মিলারের জন্য একমাত্র দর আসে দিল্লির তরফে। এত বড় নাম, অথচ বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর নীরবতা প্রশ্ন তুলেছে নিলাম-কৌশল নিয়ে।

স্টিল ডিল, ঠান্ডা শুরু আর অবিক্রীত তারকারা

এখানেই থামেনি দিল্লি। বেস প্রাইসে ইংল্যান্ডের বেন ডাকেটকে (Ben Duckett) নিয়েও স্কোয়াডে অভিজ্ঞতার ভারসাম্য বাড়িয়েছে। ২ কোটিতে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (Wanindu Hasaranga) পাওয়া কার্যত লখনউয়ের ‘স্টিল ডিল’! মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) মাত্র ১ কোটিতে ফিরিয়ে এনেছে কুইন্টন ডি কককে (Quinton de Kock)।

যদিও নিলামের শুরুটা ছিল অস্বাভাবিক! কারণ লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone), রাচিন রবীন্দ্র (Rachin Ravindra), জেমি স্মিথ (Jamie Smith), এমনকি ভারতীয় পৃথ্বী শ (Prithvi Shaw), সরফরাজ খান (Sarfaraz Khan)—একাধিক বড় নাম প্রথম দফায় অবিক্রীত থেকে যান। কৌশলগত হিসেবেই বেশিরভাগ দল অপেক্ষার পথ বেছে নেয়।

সব মিলিয়ে আইপিএল ২০২৬ নিলাম স্পষ্ট করে দিল—দাম নয়, ফর্ম আর ভূমিকার চাহিদাই শেষ কথা। ভেঙ্কটেশ আইয়ারের আরসিবি-যাত্রা তাই শুধু দলবদল নয়, নতুন করে নিজেকে প্রমাণ করার সুযোগও।


```