Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

IPL 2026: দিনক্ষণ চূড়ান্ত! কবে শুরু হচ্ছে আইপিএল? ফাইনাল কোন মাসে?

এবারও আইপিএলের সঙ্গে সময়ের সংঘাত পাকিস্তান সুপার লিগের। পিএসএল ২০২৬-এর সম্ভাব্য সময়সূচি ২৬ মার্চ থেকে ৩ মে।

IPL 2026: দিনক্ষণ চূড়ান্ত! কবে শুরু হচ্ছে আইপিএল? ফাইনাল কোন মাসে?

গতবারের বিজয়ী আরসিবি

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 December 2025 12:53

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৬-এর (IPL 2026) দিনক্ষণ কার্যত চূড়ান্ত। রিপোর্ট অনুযায়ী, আগামী বছরের আইপিএল শুরু হবে ২৬ মার্চ। চলবে ৩১ মে পর্যন্ত। অর্থাৎ, টানা দু’মাসের বেশি সময় জুড়ে চলবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের ১৯তম সংস্করণ। এখনও পর্যন্ত বিসিসিআই (BCCI) আনুষ্ঠানিকভাবে পুরো সূচি প্রকাশ করেনি, তবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে এই সময়সীমা জানিয়ে দেওয়া হয়েছে বলেই দাবি।

সূত্রের খবর, বিশ্বকাপ (T20 World Cup), যা ফেব্রুয়ারি ৭ থেকে মার্চ ৮ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা, তা শেষ হওয়ার প্রায় তিন সপ্তাহ পরেই আইপিএল শুরু করার পরিকল্পনা। সেই নিরিখেই মার্চের শেষ সপ্তাহে আইপিএল শুরুর উইন্ডো বেছে নিয়েছে বোর্ড।

আইপিএল বনাম পিএসএল

এবারও আইপিএলের সঙ্গে সময়ের সংঘাত পাকিস্তান সুপার লিগের (PSL)। পিএসএল ২০২৬-এর সম্ভাব্য সময়সূচি ২৬ মার্চ থেকে ৩ মে। দুই লিগের এই ওভারল্যাপ আন্তর্জাতিক ক্রিকেটারদের প্রাপ্যতা ও সম্প্রচার বাজারে বাড়তি কৌতূহল তৈরি করবে বলেই মত বিশেষজ্ঞদের।

নজরে আরসিবি

রিপোর্ট অনুযায়ী, ২৬ মার্চ উদ্বোধনী ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। তবে আরসিবি তাদের ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M. Chinnaswamy Stadium) খেলতে পারবে কি না, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। কয়েক মাস আগে আইপিএল জয়ের পর বেঙ্গালুরুতে উদযাপনের সময় ভয়াবহ পদপিষ্টের ঘটনার জেরে স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কর্নাটক রাজ্য সরকার শর্তসাপেক্ষে মাঠ ব্যবহারের অনুমতি দিলেও, একাধিক নিরাপত্তা মানদণ্ড পূরণ করতে হবে কেএসসিএ-কে (KSCA)।

মরুশহরে বসছে নিলাম

এরই মধ্যে আইপিএল ২০২৬-এর নিলাম (IPL Auction) ঘিরে তৎপরতা তুঙ্গে। যা মঙ্গলবার আবুধাবির (Abu Dhabi) এতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হবে। টানা তৃতীয়বার ভারতের বাইরে আইপিএল নিলাম—এর আগে ২০২৪-এ দুবাই ও ২০২৫-এ জেদ্দায় হয়েছিল এই প্রক্রিয়া। আয়োজনের ঠিক আগে আরও ১৯ জন ক্রিকেটারকে প্লেয়ার পুলে যুক্ত করেছে বিসিসিআই। এই তালিকায় রয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরন (Abhimanyu Easwaran), নিউজিল্যান্ডের বেন সিয়ার্স (Ben Sears) ও দক্ষিণ আফ্রিকার ইথান বোশ (Ethan Bosch)।

সব মিলিয়ে মোট ১,৩৫৫ জনের দীর্ঘ তালিকা থেকে ৩৫৯ জন ক্রিকেটারকে শর্টলিস্ট করা হয়েছে—এর মধ্যে ২৪৪ জন ভারতীয় ও ১১৫ জন বিদেশি। ৭৭টি শূন্যস্থান পূরণ হবে, যার মধ্যে ৩১টি বিদেশি ক্রিকেটারের জন্য। সবচেয়ে বেশি শূন্যপদ কলকাতা নাইট রাইডার্সের (KKR)—১৩টি। তাদের পরেই সানরাইজার্স হায়দরাবাদ (SRH), ১০টি ফাঁকা স্লট নিয়ে।

নিলামের বড় আকর্ষণ হতে পারেন ক্যামেরন গ্রিন (Cameron Green)। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারের জন্য দর ২৫ কোটি টাকার গণ্ডিও ছাড়াতে পারে বলে জল্পনা। তাঁর পাশাপাশি লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone), জেমি স্মিথ (Jamie Smith), ম্যাট হেনরি (Matt Henry), টিম সাইফার্ট (Tim Seifert), ডেভিড মিলার (David Miller) ও মথীশা পাথিরানার (Matheesha Pathirana) দিকেও নজর থাকবে সব ফ্র্যাঞ্চাইজির।


```