Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

IPL Auction: গ্রিনে বাজি কেকেআরের, অবিক্রীত তালিকায় তারকার ছড়াছড়ি! দেখুন নিলামের পুরো ছবি

আইপিএল ২০২৬ নিলাম দেখিয়ে দিল—এখানে তারকাখ্যাতির চেয়ে গুরুত্বপূর্ণ স্কোয়াডের ভারসাম্য। বড় নাম পড়ে থাকলেও সঠিক জায়গায় সঠিক খেলোয়াড় পাওয়াই শেষ পর্যন্ত ম্যাচ জেতার চাবিকাঠি।

IPL Auction: গ্রিনে বাজি কেকেআরের, অবিক্রীত তালিকায় তারকার ছড়াছড়ি! দেখুন নিলামের পুরো ছবি

আইপিএল নিলাম

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 December 2025 16:54

দ্য ওয়াল ব্যুরো: আবু ধাবিতে বসা আইপিএল (IPL 2026 Auction) নিলাম আবারও প্রমাণ করে দিল—ক্রিকেটের এই মঞ্চে নাম নয়, প্রয়োজনই শেষ কথা। বড় টাকা, চমকপ্রদ দর, আবার একই সঙ্গে একঝাঁক তারকার অবিক্রীত থেকে যাওয়া—সব মিলিয়ে এবারের নিলাম কৌশল আর হিসেবের সুচতুর খেলা।

আলো কেড়ে নিলেন অবশ্যই ক্যামেরন গ্রিন (Cameron Green)। অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় তুলে নিয়েছে কেকেআর (Kolkata Knight Riders)। আপাতত তিনিই আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার। ব্যাট-বল দুই বিভাগেই অবদান রাখার ক্ষমতার জন্য গ্রিনের উপর এত বড় বাজি। এখানেই থামেনি কেকেআর—মাথিশা পাথিরানাকে (Matheesha Pathirana) ১৮ কোটিতে দলে টেনে আক্রমণাত্মক বোলিং ইউনিট গড়ার বার্তাও দিয়েছে। সঙ্গে বেস প্রাইসে ফিন অ্যালেন (Finn Allen)।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ভারতীয় কোর মজবুত করতে ৭ কোটিতে দলে নিয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer)। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) সবচেয়ে স্মার্ট ডিল ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (Wanindu Hasaranga) মাত্র ২ কোটিতে পাওয়া। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) আবার হিসেবি পথে হেঁটে বেস প্রাইসে বেন ডাকেট (Ben Duckett) ও ডেভিড মিলারকে (David Miller) তুলে নিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এক কোটি টাকায় কুইন্টন ডি ককের (Quinton de Kock) মতো অভিজ্ঞ উইকেটকিপারকে পেয়ে নিঃসন্দেহে খুশি।

নজরে অবিক্রীত তালিকা

তবে নিলামের আরেক পিঠের ছবি অবিক্রীত তালিকা। জনি বেয়ারস্টো (Jonny Bairstow), লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone), রাচিন রবীন্দ্র (Rachin Ravindra), ডেভন কনওয়ে (Devon Conway)—এমন নামগুলোর দরে কেউ হাত না তোলায় প্রশ্ন উঠছে দলগুলোর কৌশল নিয়ে। ভারতীয়দের মধ্যেও পৃথ্বী শ (Prithvi Shaw), দীপক হুডা (Deepak Hooda), সরফরাজ খান (Sarfaraz Khan) অবিক্রীত থেকে যাওয়া নিলামের বড় চমক।

এবার নজর দলভিত্তিক ছবিতে—

চেন্নাই সুপার কিংস (CSK) ২ কোটিতে আকিল হোসেনকে (Akeal Hosein) নিলেও বড় কেনাকাটায় যায়নি। লখনউ হাসারাঙ্গা ও অ্যানরিখ নর্টজেকে (Anrich Nortje) তুলে বোলিং শক্ত করেছে। স্পষ্টতই অলরাউন্ড শক্তির উপর জোর দিয়েছে কেকেআর। দিল্লি অভিজ্ঞতায় ভরসা রেখেছে। আর সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad), পঞ্জাব কিংস (Punjab Kings), গুজরাট টাইটানস (Gujarat Titans)—তিন দলই নিলামে কোনও খেলোয়াড় কেনেনি, যা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কৌতূহল বাড়াচ্ছে।

সব মিলিয়ে আইপিএল ২০২৬ নিলাম দেখিয়ে দিল—এখানে তারকাখ্যাতির চেয়ে গুরুত্বপূর্ণ স্কোয়াডের ভারসাম্য। বড় নাম পড়ে থাকলেও সঠিক জায়গায় সঠিক খেলোয়াড় পাওয়াই শেষ পর্যন্ত ম্যাচ জেতার চাবিকাঠি।


```