Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Supreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?

‘আচমকা অধিনায়ক হয়ে গেল ধোনি!’ ‘শিষ্য’ অভিষেকের বঞ্চনায় 'হৃদয় খুঁড়ে বেদনা জাগালেন' যুবরাজ

অভিষেক শর্মাকে বাদ দিয়ে ঈশান কিষাণকে সানরাইজার্সের অধিনায়ক করায় হতাশ যুবরাজ সিং। সেই সূত্রেই উসকে দিলেন ২০০৭ সালের পুরনো ক্ষত। হুট করে ধোনির অধিনায়ক হওয়া নিয়ে ঠিক কী বললেন যুবি? জানুন বিস্তারিত।

‘আচমকা অধিনায়ক হয়ে গেল ধোনি!’ ‘শিষ্য’ অভিষেকের বঞ্চনায় 'হৃদয় খুঁড়ে বেদনা জাগালেন' যুবরাজ

যুবরাজ ও ধোনি

রূপক মিশ্র

শেষ আপডেট: 3 April 2026 16:22

দ্য ওয়াল ব্যুরো: অভিষেক শর্মাকে (Abhishek Sharma) নেতৃত্ব না দিয়ে ঈশান কিষাণকে (Ishan Kishan) সানরাইজার্স হায়দরাবাদের অন্তর্বর্তী অধিনায়ক করা হয়েছে। এই সিদ্ধান্তে হতাশ যুবরাজ সিং (Yuvraj Singh)। বড় কারণ: অভিষেক তাঁর অনেক বছরের ছাত্র। আর এই হতাশা কতটা গভীর, সে প্রসঙ্গে বলতে গিয়ে নিজের অতীত টেনে আনলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা। জানালেন, ২০০৭ সালে একইভাবে হরভজন, সেহওয়াগ ও তাঁর মতো সিনিয়ার থাকতেও হঠাৎ এমএস ধোনিকে অধিনায়কের দায়িত্ব তুলে দেয় বিসিসিআই। এই সিদ্ধান্ত এতটাই বিস্ময়কর আর আচমকা ছিল, যে মেনে নিতে কষ্ট হয়েছিল। যদিও পরে বোঝা গিয়েছে, বোর্ডের অবস্থান নির্ভুল ও দূরদর্শী। একটি পডকাস্টে এমনই খোলামেলা কায়দায় অতীতে ডুব দিলেন যুবি।

অভিষেক কেন ব্রাত্য?

প্যাট কামিন্স (Pat Cummins) চোটের জেরে মরসুমের শুরুটা মিস করছেন। অন্তর্বর্তী অধিনায়ক হিসেবে অনেকেই ভেবেছিলেন অভিষেকের নাম আলোচনায় আসবে। কারণগুলো স্বাভাবিক—সানরাইজার্সেই তিনিই বেশি সময় কাটিয়েছেন, রাজ্য দলকে জিতিয়েছেন, বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। কিন্তু ফ্র্যাঞ্চাইজি সবাইকে চমকে দিয়ে বেছে নিয়েছে ঈশান কিষাণকে।

গোটা বিষয়টি নিয়ে ‘স্পোর্টস তক’ পডকাস্টে যুবরাজের মন্তব্য, ‘কেউ যদি সাত বছর ধরে দলের জন্য সব দিয়ে যায়, রাজ্য দলের অধিনায়কত্ব করে, বিশ্বকাপে রান হাঁকায়—তারপর নেতৃত্ব না পেলে খেলোয়াড়ের মনে কী প্রভাব পড়ে, সেটা ভাবার বিষয়!’

‘বলা নেই কওয়া নেই ধোনি হয়ে গেল অধিনায়ক’

এই প্রসঙ্গেই যুবরাজ অতীত টেনে আনেন। জানান, ২০০৭ সালে ভারতীয় দলে সিনিয়র মুখ হরভজন সিং, বীরেন্দ্র সেহওয়াগের মতো তারকা। সহ-অধিনায়ক খোদ তিনি। কিন্তু এরপরই, যুবির কথায়, ‘হঠাৎ করে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) অধিনায়ক হয়ে গেল। কারণ যাই হোক। যেন ভাগ্যই লিখে রেখেছিল—ধোনি এসেছে ভারতের হয়ে বড় কিছু করতে। সেটা সে করেছেও!’ প্রাক্তন অলরাউন্ডার স্বীকার করলেন, সেই সময় কষ্ট হয়েছিল। কিন্তু পরে বোঝা গিয়েছে সিদ্ধান্ত সঠিক। একইভাবে ঈশানের ক্ষেত্রেও ফ্র্যাঞ্চাইজির কোনও কারণ থাকতে পারে—যেটা আপাতত বাইরে থেকে বোঝা যাচ্ছে না।

অভিষেককে পরামর্শ: ‘এগিয়ে চলো’

যুবরাজ অভিষেকের উদ্দেশে সরাসরি বলেন—‘যা হয়েছে, তার জন্য কষ্ট পেয়েছ। কিন্তু এখন সেটা সরিয়ে রাখো। অধিনায়ককে সমর্থন করো। যন্ত্রণাকেই অনুপ্রেরণায় বদলে নাও!’ পাশাপাশি দিলেন একটু খোঁচাও: সানরাইজার্সের বোলিং খুব দুর্বল। হায়দরাবাদ জিতলে তাঁর কথা ভুল প্রমাণিত হবে—যুবি মেনে নিতে রাজি।

উল্লেখ্য, ২৮ মার্চ আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে ঈশানের নেতৃত্বে টিম হেরেছে। অভিষেক নিজে ৯৪ রানের ইনিংস খেলেছিলেন প্রস্তুতি ম্যাচে। ফর্মে আছেন। নেতৃত্ব পাননি। জবাবের জন্য এই সময় ব্যাটই তাঁর সেরা অস্ত্র।


```