Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

IPL 2026: মুকুল চৌধুরি ভয়ঙ্কর! আগেই সতর্ক করেছিলেন অর্জুন, আমল না দেওয়ার মাশুল গুনল কেকেআর

অর্জুন তেন্ডুলকর আগেই সাবধান করেছিলেন, কিন্তু কথা শোনেনি কেকেআর! ইডেনে ২৭ বলে ৫৪ রানের টর্নেডো ইনিংস খেলে লখনউকে জেতালেন মুকুল চৌধুরি। ঋষভ পন্থের ভরসা আর জাস্টিন ল্যাঙ্গারের প্রশংসায় পঞ্চমুখ নতুন এই তারকাকে নিয়ে বিস্তারিত পড়ুন।

IPL 2026: মুকুল চৌধুরি ভয়ঙ্কর! আগেই সতর্ক করেছিলেন অর্জুন, আমল না দেওয়ার মাশুল গুনল কেকেআর

মুকুল ও অর্জুন

রূপক মিশ্র

শেষ আপডেট: 10 April 2026 15:59

দ্য ওয়াল ব্যুরো: সতর্কবার্তা আগেই এসেছিল। শুনলে হয়তো ফলটা আলাদা হতে পারত। অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান—লখনউ সুপার জায়ান্টসে মুকুল চৌধুরি (Mukul Choudhary) অসাধারণ। লেগ সাইড, অফ সাইড, স্কোয়ার লেগ, পয়েন্ট, আপার কাট—সব দিকে ছক্কা মারতে সিদ্ধহস্ত। এই ছেলেকে এবারের মরসুম নজরে রাখুন।

কলকাতা নাইট রাইডার্স রাখেনি। বুধবার ইডেনে সেই ভুলের মাশুল দিল রাহানে ব্রিগেড।

২৭ বলে ৫৪—যেভাবে ম্যাচ উল্টে দিলেন মুকুল

লখনউয়ের (Lucknow Super Giants) শেষ চার ওভারে দরকার ছিল ৫৪ রান। ক্রিজে মুকুল একাই স্বীকৃত ব্যাটার। বাকি কেউ নেই। কেকেআরের বোলাররা ভেবেছিলেন—সহজ কাজ। ক্যামেরন গ্রিন, কার্তিক ত্যাগী, বৈভব অরোরা—সবাই ডেথ ওভারে নির্ভরযোগ্য।

কিন্তু গতরাতে যেন অর্জুনের সেই কথাগুলো মাঠে প্রমাণ করতে নেমেছিলেন মুকুল। আখেরে হলও তাই। স্কোয়ার লেগে ছক্কা, পয়েন্টের উপর দিয়ে ছক্কা, বোলারের মাথার উপর দিয়ে ছক্কা। ৩৬০ ডিগ্রি হিটিং—তাত্ত্বিক কথা নয়, ইডেনে আগত জনতা নিজের চোখে দেখল। শেষ আঘাত ম্যাচের অন্তিম বলে। খেলা শেষ করে ফিরলেন ডাগ আউটে। লখনউ জিতল। মুকুল অপরাজিত ৫৪।

পন্থের কুর্নিশ, ল্যাঙ্গারের প্রশংসা

ম্যাচের পর লখনউ অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) বলেন, 'এই পারফরম্যান্স বর্ণনা করার ভাষা নেই। আমি ওর উপর বিশ্বাস রেখেছিলাম। ভরসা করলে যে কোনও খেলোয়াড় অলৌকিক কাজ করতে পারে। ভেতরে ভেতরে কিছু একটা তৈরি হয়!’

কোচ জাস্টিন ল্যাঙ্গার আরও এক ধাপ এগিয়ে। তাঁর কথায়, 'মুকুল বিরাট কোহলির মতো ছুটতে পারে, এমএস ধোনির মতো টার্গেট চেজ করতে জানে। পাওয়ার আছে, অ্যাথলেটিজম আছে, গ্রেস আছে। এই তিনটে গুণ একসঙ্গে থাকলে যা হয়—সেটাই মুকুল।'

অর্জুনের ভবিষ্যদ্বাণী

অর্জুন তেন্ডুলকর শুভঙ্কর মিশ্রের পডকাস্টে কিছুদিন আগেই বলেছিলেন, 'প্র্যাকটিস ম্যাচে মুকুলের ছক্কা দেখে অবাক হয়ে গেছি। সব দিকে মারতে পারে—স্কোয়ার লেগ, পয়েন্ট, আপার কাট, বোলারের পিছনে। সত্যিই প্রভাবিত আমি!’ কেকেআরের বোলাররা সেই সতর্কতা কানে তোলেননি বা তুলতে চায়নি।

উল্লেখ্য, ২২ বছরের মুকুল রাজস্থানের ছেলে। এই মরসুমে সুযোগ পেয়েছেন লখনউতে। প্রথম সুযোগেই এমন ইনিংস— আইপিএলের পরিসংখ্যানের পাতায় চিরকাল লেখা থাকবে।


```