Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

KKR vs LSG: কালবৈশাখীতে ভণ্ডুল পাঞ্জাব-ম্যাচ, আজও বাদ সাধবে বৃষ্টি? কী বলছে আলিপুর?

পাঞ্জাব ম্যাচ ভেস্তে যাওয়ার পর এবার কি লখনউ ম্যাচেও বৃষ্টির বাধা? ইডেন গার্ডেন্সে আজ কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টসের লড়াই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস এবং শিশির সমস্যার বিস্তারিত সমীকরণ পড়ুন।

KKR vs LSG: কালবৈশাখীতে ভণ্ডুল পাঞ্জাব-ম্যাচ, আজও বাদ সাধবে বৃষ্টি? কী বলছে আলিপুর?

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 9 April 2026 14:05

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে লড়াই কালবৈশাখীতে ভেস্তে গিয়েছে। মাত্র এক পয়েন্ট জুটেছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। তিন ম্যাচ শেষে ঝুলিতে সবেধন নীলমণি ওই এক পয়েন্ট। আজ ইডেন গার্ডেন্সে লড়াই লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে। অথচ ময়দানি সংঘাতের চেয়েও চিন্তায় আবহাওয়া। সকাল থেকে বাকি জেলার মতো কলকাতাতে আবারও মুষলধারে বৃষ্টি। শহরজুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জেগেছে প্রশ্ন—আজও ম্যাচ যাবে ভেসে? নাকি সম্পূর্ণ খেলা হবে?

সকালে শঙ্কা, বিকেলে স্বস্তি

সাতসকালে কলকাতার আকাশ অন্ধকার। কোথাও হাল্কা, কোথাও ভারী বৃষ্টি। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ। যদিও আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বিকেল থেকে পরিস্থিতির উন্নতি হবে। অ্যাকিউওয়েদারের পূর্বাভাস—সন্ধে সাড়ে সাতটা নাগাদ টসের সময় বর্ষণ-সম্ভাবনা প্রায় শূন্য। ম্যাচ পুরো ৪০ ওভার হওয়ার সম্ভাবনা বেশি। তাপমাত্রা থাকবে ২৪-২৭ ডিগ্রির মধ্যে। দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে হালকা বাতাস বইবে—ঘণ্টায় ১১ কিলোমিটার, দমকায় ২৪। যা শুরুর দিকে সুইং বোলারদের কিছুটা সাহায্য করতে পারে।

ডিউ ফ্যাক্টর—বড় সমস্যা

যেহেতু রাতের ম্যাচ, তাই সবচেয়ে বড় ভূমিকা রাখবে শিশির। আর্দ্রতা প্রায় ৭৯ শতাংশ। সন্ধের পর মাঠে শিশির পড়বেই পড়বে। যার জেরে বল হবে পিচ্ছিল—বোলাররা ঠিকমতো গ্রিপ করতে সমস্যায় পড়বেন।

এই পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং অনেক সহজ। সকালের বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকার সম্ভাবনা। গ্রাউন্ড স্টাফকে একটু বাড়তি সময় দিতে হতে পারে পিচ প্রস্তুত করতে। টস জিতে ফিল্ডিং নেওয়াই বুদ্ধিমানের—সরল কথাটা মনে রাখাটা আজ আরও বেশি জরুরি।

দুই দল কোন অবস্থায়?

কেকেআরের এখন তিন ম্যাচে এক পয়েন্ট। জয় না পেলে প্লে-অফের পথ কঠিন। লখনউও প্রথম ম্যাচে হেরেছে—মালিক সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) সঙ্গে অধিনায়ক ঋষভ পন্থের মাঠে উত্তপ্ত আলোচনার কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ঘনিয়েছে বিতর্ক। দুই দলের কাছেই এই লড়াই গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, আজকের ম্যাচে কেকেআরের (KKR IPL 2026) সম্ভাব্য একাদশে রয়েছেন ফিন অ্যালেন, অজিঙ্ক রাহানে, ক্যামেরন গ্রিন, অঙ্গকৃশ রঘুবংশী, রভম্যান পাওয়েল, রিঙ্কু সিং, সুনীল নারিন, বৈভব অরোরা, নবদীপ সইনি, মাথিশা পথিরানা ও ব্লেসিং মুজারবানি।

লখনউয়ের (LSG IPL 2026) হয়ে নামার কথা ঋষভ পন্থ, এডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, মহম্মদ সামি ও অনরিখ নোখিয়া। ম্যাচ শুরু সন্ধে সাড়ে সাতটায়।


```