Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

IPL 2026: আইপিএল থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা! পাথিরানাকে নিয়েও বড় আপডেট কেকেআর শিবিরে

গতবারের আইপিএলে কেকেআর-এর (Kolkata Knight Riders) র‍্যাঙ্ক ছিল অষ্টম। তাই এবার শুরু থেকেই ভাল খেলতে মরিয়া সকলেই, ঘুরে দাঁড়াতে চাইছে তারা। কিন্তু মরসুম শুরুর আগেই এই চোট-শঙ্কা সমস্যা বাড়াল।

IPL 2026: আইপিএল থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা! পাথিরানাকে নিয়েও বড় আপডেট কেকেআর শিবিরে

আইপিএল ২০২৬

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 21 March 2026 12:29

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৬ (IPL 2026) শুরু হতে আর কয়েকদিন বাকি। ঠিক তার আগেই কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে বড় ধাক্কা। দলের অন্যতম ভরসাযোগ্য পেসার হর্ষিত রানা (Harshit Rana) পুরো মরসুম থেকেই ছিটকে গেলেন, একথা নিশ্চিত করেছেন কেকেআর (KKR) হেড কোচ অভিষেক নায়ার।

গতবারের আইপিএলে কেকেআর-এর (Kolkata Knight Riders) র‍্যাঙ্ক ছিল অষ্টম। তাই এবার শুরু থেকেই ভাল খেলতে মরিয়া সকলেই, ঘুরে দাঁড়াতে চাইছে তারা। কিন্তু মরসুম শুরুর আগেই এই চোট-শঙ্কা সমস্যা বাড়াল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক নায়ার বলেন, "হর্ষিতের চোট আমাদের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। ও গত কয়েকবছর ধরে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ওকে সহজে বদলে দেওয়া যায় না।'

তিনি জানান, কেকেআর (KKR) ইতিমধ্যেই কিছু বোলারকে ট্রায়াল করিয়েছে এবং খুব শিগগিরই দলের নেতৃত্ব আলোচনা করে নতুন পরিবর্ত ক্রিকেটার ঠিক করা হবে।

অন্যদিকে, কেকেআরের (KKR Update) জন্য স্বস্তির খবরও আছে। শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা (Matheesha Pathirana) ফিরতে চলেছেন দলে। জানা গেছে, তিনি পুরোপুরি ফিট হয়ে দ্বিতীয় ম্যাচ থেকেই খেলতে পারবেন।

২৯ মার্চ কেকেআরের প্রথম ম্যাচে মাথিশা থাকছেন না বলেই অনুমান। তবে ২ এপ্রিল হায়দরাবাদের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কেকেআরের প্রথম হোম ম্যাচে খেলতে পারেন তিনি।

পাথিরানার পুনর্বাসনও সম্পূর্ণ হয়েছে এবং বোর্ড তাকে NOC দিয়েছে। এখন তিনি মাঠে নামার জন্য কতটা প্রস্তুত তা দেখে সিদ্ধান্ত নেবে কেকেআর ম্যানেজমেন্ট।

সংক্ষেপে পরিস্থিতি

  • হর্ষিত রানা: পুরো মরসুমে খেলবেন না
  • কেকেআর: বদলি পেসার খুঁজছে
  • মাথিশা পাথিরানা: দ্বিতীয় ম্যাচ থেকে দলে ফিরতে প্রস্তুত

চোট-সঙ্কটের মাঝেও কেকেআর আশা করছে, সঠিক বদলি এবং পাথিরানার প্রত্যাবর্তনে দল নতুন মরসুমে নিজেদের পয়েন্ট টেবিলের উপরের দিকে রাখতে পারবে।


```