Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বুম নয়, ফোকাস থাকুক বলে! মিডিয়ার নিশানা থেকে বৈভবকে ‘বাঁচাতে’ ব্যবস্থা নিচ্ছে রাজস্থান

৩০ মার্চ গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থানের প্রথম ম্যাচ। আর সেই মাঠ থেকেই শুরু হবে বৈভবের দ্বিতীয় অধ্যায়—মিডিয়ার ভিড় ছাড়া, হিসেব শুধু বল আর ব্যাটের।

বুম নয়, ফোকাস থাকুক বলে! মিডিয়ার নিশানা থেকে বৈভবকে ‘বাঁচাতে’ ব্যবস্থা নিচ্ছে রাজস্থান

বৈভব সূর্যবংশী

রূপক মিশ্র

শেষ আপডেট: 20 March 2026 14:56

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ১৪—আগামী সপ্তাহে ১৫ হবে। কিন্তু ক্রিকেট দুনিয়ায় এখন তাঁকে চেনে না এমন মানুষ নেই বললেই চলে। গত আইপিএলে প্রথম বলেই ছক্কা, ৩৫ বলে সেঞ্চুরি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ৮০ বলে ১৭৫ রান। বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) এখন আইপিএলের সবচেয়ে আলোচিত নাম। কিন্তু সেই স্পটলাইটের রোশনাই থেকে এবার তাঁকে আড়াল করতে চাইছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag) সরাসরি জানিয়ে দিয়েছেন—আসন্ন মরসুমে বৈভব প্রেস কনফারেন্সে বেশি যাবেন না, ‘মিডিয়া ইন্টারঅ্যাকশন’ মেপে-বুঝে কমানো হবে।

পরাগের পরিকল্পনা

রাজস্থানের অধিনায়ক বলেন, ‘এ বছর স্বাভাবিকভাবেই হাইপ ও চাপ থাকবে। কিন্তু অধিনায়ক হিসেবে আমি ওকে বলব—সেই চাপটা যশস্বী জয়সওয়াল নিক। বৈভবের কাজ শুধু একটাই—গিয়ে মারো, চিন্তা কোরো না!’

পরিকল্পনা স্পষ্ট। সঞ্জু স্যামসন চেন্নাই সুপার কিংসে। তাই ওপেনিংয়ে যশস্বীই (Yashasvi Jaiswal) হবেন অভিজ্ঞ অ্যাঙ্কর—যাঁর উপর দায়িত্ব থাকবে ইনিংস গড়ে তোলার। আর বৈভব খেলবেন নিশ্চিন্তে, স্বাভাবিক ছন্দে। মিডিয়ার ফোকাস থেকে সরিয়ে রাখা হবে—যাতে ক্লান্তি ও মানসিক চাপ না বাড়ে।

দ্বিতীয় মরসুমের চ্যালেঞ্জ

প্রশ্নটা স্বাভাবিক—দ্বিতীয় সিজনে কী হবে? প্রতিপক্ষ এখন বৈভবের খেলা ভিডিওতে ভাল করে দেখেছে। দুর্বল জায়গা চিহ্নিত করেছে। প্রাক্তন ভারতীয় পেসার লক্ষ্মীপতি বালাজি যেমন সরাসরি বললেন, ‘দ্বিতীয় মরসুম সবসময় কঠিন। প্রতিপক্ষ তাঁকে ভালভাবে দেখেছে। ধারাবাহিকতা ধরে রাখা চালেঞ্জিং হতে চলেছে!’ মেন্টর কুমার সাঙ্গাকারার ভূমিকার কথাও আলাদা করে উল্লেখ করেছেন বালাজি। তবে পরাগ এতকিছু নিয়ে চিন্তিত নন। তাঁর বিশ্বাস, শোরগোল কমালেই বৈভব নিজের মতো করে খেলতে পারবেন।

উল্লেখ্য, সমস্তিপুরের কিশোর নিজে লক্ষ্য ঠিক করে নিয়েছেন—ক্রিস গেইলের (Chris Gayle) ১৭৫ অপরাজিত রানের আইপিএল রেকর্ড ভাঙা। ৩০ মার্চ গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থানের প্রথম ম্যাচ। আর সেই মাঠ থেকেই শুরু হবে বৈভবের দ্বিতীয় অধ্যায়—মিডিয়ার ভিড় ছাড়া, হিসেব শুধু বল আর ব্যাটের।


```