Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

IPL 2026: বৈভব-আয়ুষের পর এবার কে? এই ১০ জন উঠতি প্রতিভার দিকে নজর রাখুন

গত আইপিএলে বৈভব সূর্যবংশী প্রথম বলে ছক্কা মেরে চমকে দিয়েছিলেন। আয়ুষ মাত্রেও ছিলেন আলোচনায়। এবার নতুন কারা নজর কাড়বেন? 

IPL 2026: বৈভব-আয়ুষের পর এবার কে? এই ১০ জন উঠতি প্রতিভার দিকে নজর রাখুন

প্রশান্ত বীর (সিএসকে)

রূপক মিশ্র

শেষ আপডেট: 26 March 2026 18:14

দ্য ওয়াল ব্যুরো: গত আইপিএলে বৈভব সূর্যবংশী প্রথম বলে ছক্কা মেরে চমকে দিয়েছিলেন। আয়ুষ মাত্রেও ছিলেন আলোচনায়। এবার নতুন কারা নজর কাড়বেন? দশ দলের দশজন তরুণ প্রতিভা—যাঁরা এবারের আইপিএলে (IPL 2026) নিজেদের নাম লেখাতে মরিয়া—আপাতত তাঁদের দিকে চেয়ে ক্রিকেট দুনিয়া।

৩ দলের নতুন মুখ

চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে নজর কাড়তে পারেন ২০ বছরের প্রশান্ত বীর। বাঁ-হাতি স্পিন বোলিং ও বাঁ-হাতি ব্যাটিং—মানে রবীন্দ্র জাদেজার মতো অলরাউন্ডার। মাত্র ন’টি ম্যাচের অভিজ্ঞতা, তা সত্ত্বেও স্কাউটদের পরামর্শে ১৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছে সিএসকে—যা বলে দেয়, দল তাঁর উপর কতটা আস্থা রাখতে চলেছে।

দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) আকিব নাবি (Auqib Nabi) তুলনায় অভিজ্ঞ—২৯ বছর বয়স। গত রঞ্জি মরসুমে একাই ৬০ উইকেট নিয়ে জম্মু-কাশ্মীরকে ট্রফি জিতিয়েছেন। পাওয়ারপ্লে-তে মাথা ঠান্ডা রেখে বল করেন, ইকোনমি রেট ৭.৭৪—মন্দ নয়। আইপিএল অভিষেকের জন্য উন্মুখ। প্রথম একাদশে জায়গা ছিনিয়ে নেওয়ার প্রবল দাবিদার।

গুজরাত টাইটানসের (Gujarat Titans) অশোক শর্মা মাত্র ২৩ বছর বয়সে এই সিজনের এসএমএটিতে ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করেছেন। মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ আছেন বলে সুযোগ পাবেন কিনা নিশ্চিত নয়—তবু নজরে রাখতে দোষ কী!

৪ দলের আরও ৪ মুখ

কেকেআরের (Kolkata Knight Riders) তেজস্বী দাহিয়া ২৩ বছরের উইকেটকিপার-ব্যাটসম্যান। দিল্লির হয়ে এসএমএটিতে অর্ধশতরান করেছেন, স্ট্রাইক রেট ১৬৮। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) নমন তিওয়ারি ২০ বছরের বাঁ-হাতি পেসার—নিয়মিত ১৪০-এর বেশি গতিতে বল করেন, ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও খেলেছেন।

পাশাপাশি আসবে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) আল্লাহ গজনফারের (Allah Ghazanfar) কথাও। আফগানিস্তানের রহস্য স্পিনার, ২০ বছর বয়স। তাঁকে আইপিএল ভক্তরা অনেক দিন ধরে ময়দানে দেখতে চাইছেন। গত মরসুমে কেকেআরের হয়ে খেলার কথা ছিল, শেষমুহূর্তে সরে যান। এবার মুম্বইয়ের জার্সিতে মাঠে নামবেন। তুমুল চর্চায় পাঞ্জাব কিংসের (Punjab Kings) মিচেল ওয়েন। ২৪ বছরের তাসমানিয়ান পাওয়ারহিটার। বিগ ব্যাশে ১৮৭ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, মিডিয়াম পেসও করতে পারেন।

বাকি ৩ প্রতিভা

উজ্জ্বল মুখ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) রবি সিং। গত এসএমএটিতে ১৭৩ স্ট্রাইক রেটে ২১৮ রান করেছেন। ৯৫ লক্ষ টাকায় কিনেছে রাজস্থান। বিনিয়োগ ছোট, প্রত্যাশা বড়। আরসিবির (Royal Challengers Bengaluru) জেকব বেথেলও (Jacob Bethell) পিছিয়ে নেই। তরুণ ইংরেজ অলরাউন্ডার টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। চিন্নাস্বামীর ফ্ল্যাট উইকেটে তাঁর ব্যাট ভয়ঙ্কর হতে পারে। উল্লেখ্যযোগ্য আরেক প্রতিভা সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) শিবাঙ্গ কুমার। ২৩ বছরের এই প্রতিভা ভারতীয় ক্রিকেটে বিরল প্রজাতিররিস্ট স্পিনার। কুলদীপ যাদবের মতো কোণ-ঘেঁষা রান-আপ নয়, সোজা দৌড়ে এসে বল করেন। ড্যানিয়েল ভেত্তোরি তাঁকে সুযোগ দেন কিনা—সেটাই দেখার।


```