Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

IPL 2026: হাতবদলের পর এবার আরসিবির নামবদল? গুঞ্জনের জবাব দিলেন নতুন মালিকের বোন

২০০৮ সাল থেকে আইপিএলে আরসিবি। গোড়ার দলগুলোর একটি। ২০২৫ সালে প্রথমবার শিরোপা হাতে এসেছে। এই নামের সঙ্গে কোটি কোটি সমর্থকের আবেগ জড়িয়ে। 

IPL 2026: হাতবদলের পর এবার আরসিবির নামবদল? গুঞ্জনের জবাব দিলেন নতুন মালিকের বোন

অনন্যা ও বিরাট

রূপক মিশ্র

শেষ আপডেট: 26 March 2026 12:06

দ্য ওয়াল ব্যুরো: শোরগোল ফেলে ১৬,৭০০ কোটি টাকায় আরসিবি (Royal Challengers Bengaluru) বিক্রি হয়ে গিয়েছে। কিনেছে আদিত্য বিড়লা গ্রুপের (Aditya Birla Group) নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। আর এই খবর ছড়াতেই ক্রিকেট মহলে গুঞ্জন—এবার দলের নামও নাকি বদলে যেতে পারে! গোটা ইস্যু নিয়ে জবাব এল। দিলেন নতুন মালিকের বোন।

নাম থাকছে, জানালেন অনন্যা

আদিত্য বিড়লা গ্রুপের পরিচিত মুখ অনন্যা বিড়লা (Ananya Birla) ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে স্পষ্ট লেখা—আরসিবির নাম বদলাবে না। পোস্টটি রিপোস্ট করার মাধ্যমে তিনি কার্যত নিশ্চিত করে দেন, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ লেখা জার্সি গায়েই বিরাট কোহলি, রজত পাটিদাররা মাঠে নামবেন।

২০০৮ সাল থেকে আইপিএলে আরসিবি। গোড়ার দলগুলোর একটি। ২০২৫ সালে প্রথমবার শিরোপা হাতে এসেছে। এই নামের সঙ্গে কোটি কোটি সমর্থকের আবেগ জড়িয়ে। মালিকানা হস্তান্তরের পরেও যা বদলানোর কোনও কারণ নেই, এটা বোঝাই যাচ্ছিল। অনন্যার পোস্ট সে আশঙ্কা পাকাপাকিভাবে দূর করল।

কারা কিনলেন, কত টাকায়?

ইউনাইটেড স্পিরিটস লিমিটেড (United Spirits Limited) মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আরসিবির ১০০ শতাংশ শেয়ার সম্পূর্ণ নগদে বিক্রি হয়েছে। ১৬,৬৬০ কোটি টাকায়। কনসোর্টিয়ামে সাকুল্যে চারটি সংস্থা। আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস অব ইন্ডিয়া গ্রুপ (Times of India Group), আমেরিকান বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজারের (David Blitzer) বোল্ট ভেঞ্চার্স (Bolt Ventures) এবং গ্লোবাল বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোন (Blackstone)। চুক্তিতে পুরুষ দলের পাশাপাশি মহিলা প্রিমিয়ার লিগের (WPL) দলও অন্তর্ভুক্ত। অর্থাৎ, দুটি দলই আপাতত নতুন মালিকের হাতে। তবে সইসাবুদ এখনও চূড়ান্ত হয়নি। বিসিসিআই ও প্রতিযোগিতা কমিশনের (Competition Commission of India) অনুমোদন বাকি।

এখন সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি

এই বিক্রয়মূল্য টুর্নামেন্টের ইতিহাসে যে কোনও ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বোচ্চ। আরসিবি এখন সবচেয়ে দামি আইপিএল দল। দ্বিতীয় স্থানে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), যারা একই দিনে বিক্রি হয়েছে ১৫,৩৪২ কোটি টাকায়। সব মিলিয়ে আইপিএলের সামগ্রিক মূল্যমান এখন প্রায় ১ লক্ষ ৫৪ হাজার কোটি টাকা।

ইউনাইটেড স্পিরিটস গত নভেম্বরে আরসিবিকে ‘মূল ব্যবসার বাইরের সম্পদ’ বলে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল। সেই প্রক্রিয়া শেষ হল মঙ্গলবার। নতুন মালিকের হাতে গেল দল ঠিকই, কিন্তু নাম থাকল একই—‘আরসিবি’।


```