Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

১৬ হাজার কোটির খুদকণাও মিলবে কি? বিক্রির পর আরসিবিকে ঠেস মেরে ‘মুষ্টিভিক্ষা’ ডাচ তারকার

কোটি কোটি টাকার লেনদেন। আইপিএলের ইতিহাসে নজিরবিহীন ডিল। আর সেই টাকার অঙ্ক শুনেই খোঁচা ডাচ ক্রিকেটারের। সরাসরি বলেই দিলেন: এই বিপুল অঙ্কের সামান্যটুকু পেলেই তাঁর টিম বর্তে যেত! 

১৬ হাজার কোটির খুদকণাও মিলবে কি? বিক্রির পর আরসিবিকে ঠেস মেরে ‘মুষ্টিভিক্ষা’ ডাচ তারকার

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 25 March 2026 13:39

দ্য ওয়াল ব্যুরো: কোটি কোটি টাকার লেনদেন। আইপিএলের ইতিহাসে নজিরবিহীন ডিল। আর সেই টাকার অঙ্ক শুনেই খোঁচা ডাচ ক্রিকেটারের। সরাসরি বলেই দিলেন: এই বিপুল অঙ্কের সামান্যটুকু পেলেই তাঁর টিম বর্তে যেত! কথাটা মজার ছলে হলেও আড়ালের বার্তা কিন্তু বেশ জটিল।

‘০.৫ শতাংশ দিলেই বদলে যাবে ছবি’

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) সাম্প্রতিক বিক্রির অঙ্ক—প্রায় ১৬,৬৬০ কোটি টাকা। সেই নিয়ে নেদারল্যান্ডসের (Netherlands Cricket) পেসার পল ভ্যান মিকেরেন (Paul van Meekeren) রেখেছেন স্ট্রেটকাট আর্জি। লেনদেনের অঙ্কের মাত্র ০.৫ শতাংশ, অর্থাৎ আনুমানিক ৮৩ কোটি টাকাই যথেষ্ট বলে মনে করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এই টাকাটুকু পেলেই নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের (KNCB) অনেক উন্নতি সম্ভব। তাতে ‘ফুল মেম্বার’দেশগুলোর সঙ্গে ব্যবধান কমবে। ক্রিকেট আরও ‘গ্লোবাল’ হবে।

শুধু আবেগ নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই দাবি। সাম্প্রতিক টি–২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) নেদারল্যান্ডস ভালো লড়াই দিয়েছে। পাকিস্তানকে চাপে ফেলেছে, ভারতের বিরুদ্ধেও প্রতিদ্বন্দ্বিতা করেছে। কিন্তু নিয়মিত বড় ম্যাচ না পেলে উন্নতি কঠিন। মজার ছলে বলা কথার নেপথ্যে লুকিয়ে এই মর্মান্তিক সত্য।

কেন বিক্রি হল আরসিবি?

আইপিএলের (IPL 2026) অন্যতম জনপ্রিয় দল আরসিবির এই বিক্রি হঠাৎ নয়। আগের মালিক ইউনাইটেড স্পিরিটস (United Spirits) সংস্থা, যারা ব্রিটিশ কোম্পানি ডিয়াজিওর (Diageo) অধীনস্থ, নিজেদের মূল ব্যবসা থেকে ফ্র্যাঞ্চাইজিটিকে আলাদা হিসেবে দেখছিল। তাই দল বাজারে উঠতেই দাম চড়ল আকাশছোঁয়া। একটি বহুমুখী শিল্পগোষ্ঠী (consortium) কিনে নিয়েছে আরসিবি। একই দিনে রাজস্থান রয়্যালসও (Rajasthan Royals) বিক্রি হয়েছে প্রায় ১৫,৩৪২ কোটি টাকায়। মিডিয়া রাইটস ও স্পনসরশিপের জোরে আইপিএলের বাজারমূল্য এখন প্রায় ১৮.৫ বিলিয়ন ডলারের (প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা) কাছাকাছি! বোঝাই যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন বড় ব্যবসার খনি।

বড় টাকার লিগ বনাম ছোট দেশের লড়াই

এই প্রেক্ষাপটে ভ্যান মিকেরেনের মন্তব্য তাৎপর্যপূর্ণ। একদিকে হাজার হাজার কোটি টাকার লিগ। অন্যদিকে অ্যাসোসিয়েট দেশগুলোর লড়াই—যেখানে অর্থ, পরিকাঠামো, সুযোগ—সবই সীমিত। ওমানের (Oman Cricket) অধিনায়ক যতীন্দর সিং (Jatinder Singh) বা ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস (Scott Edwards) আগেই আবেদন রেখেছেন—বড় টিমের সঙ্গে অনেক বেশি ম্যাচ দরকার। তবেই ব্যবধান ঘুচবে। ভ্যান মিকেরেন সেই কথাটাই অন্যভাবে বললেন। সারসত্যটুকু মেলে ধরলেন হাল্কা খোঁচায়।


```