Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Aryaman Birla: ক্রিকেট ছেড়েছিলেন মানসিক অবসাদে, সেই আর্যমানই এখন আরসিবির চেয়ারম্যান

একসময় যে মাঠে খেলোয়াড় হিসেবে নামতে পারেননি, এবার সেই ক্রিকেটেরই অন্যতম বড় মঞ্চে ফিরলেন—মালিক হিসেবে। বিরাট কোহলির দল এখন বিকশিত হবে আর্যমানের ছত্রচ্ছায়ায়।

Aryaman Birla: ক্রিকেট ছেড়েছিলেন মানসিক অবসাদে, সেই আর্যমানই এখন আরসিবির চেয়ারম্যান

আর্যমান বিড়লা

রূপক মিশ্র

শেষ আপডেট: 25 March 2026 12:36

দ্য ওয়াল ব্যুরো: অনেক গুঞ্জন আর সম্ভাবনার বেড়াজাল ডিঙিয়ে ১৬ হাজার কোটি টাকারও বেশিতে আরসিবি (Royal Challengers Bengaluru) বিক্রি হল। কিনল আদিত্য বিড়লা গ্রুপের (Aditya Birla Group) নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। সঙ্গী টাইমস অব ইন্ডিয়া গ্রুপ (Times of India Group), ডেভিড ব্লিৎজারের (David Blitzer) বোল্ট ভেঞ্চার্স (Bolt Ventures) ও আমেরিকার বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোন (Blackstone)। ইউনাইটেড স্পিরিটসের (United Spirits Limited) থেকে আরসিবির পুরুষ ও মহিলা—দুই দলের ১০০ শতাংশ মালিকানা কিনে নেওয়া হয়েছে।

ইতিমধ্যে চূড়ান্ত, ফ্র্যাঞ্চাইজির নতুন চেয়ারম্যান হচ্ছেন আর্যমান বিড়লা (Aryaman Birla)। ২৮ বছরের এই তরুণ উদ্যোগপতি কুমার মঙ্গলম বিড়লার (Kumar Mangalam Birla) ছেলে। কিন্তু পরিচয় শুধু শিল্পপতির পুত্র হিসেবে নয়। এর আগে নিজেও ক্রিকেটার ছিলেন আর্যমান! নয়া দায়িত্ব শুরুর লগ্নে পুরনো পরিচয় হঠাৎ করে সামনে চলে এসেছে।

ক্রিকেটার থেকে চেয়ারম্যান

এক সময় চুটিয়ে মধ্যপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। বাঁ-হাতি ব্যাটার। ন’টি প্রথম শ্রেণির ম্যাচে ৪১৪ রান। কলকাতার ইডেন গার্ডেনসে (Eden Gardens) বাংলার বিরুদ্ধে একটি সেঞ্চুরিও রয়েছে। চারটি লিস্ট-এ ম্যাচে করেছেন ৩৬ রান। আরসিবির বর্তমান অধিনায়ক রজত পাটিদার (Rajat Patidar) ও অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) সহযোদ্ধা, ভাগ করে নিয়েছেন একই ড্রেসিংরুম। সেই বন্ধুত্ব এখন নতুন মাত্রা পাচ্ছে।

যখন ক্রিকেটার কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন, সেই সময় ২০১৮ সালের আইপিএল নিলামে (IPL 2018 Auction) আর্যমানকে ৩০ লক্ষ টাকায় কিনে নেয় রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। কিন্তু একটি ম্যাচও খেলেননি। খুব একটা স্মরণীয় অধ্যায় নয়। ২০২০ মরসুমের আগে আর্যমানকে ছেড়ে দেয় রাজস্থান।

কেন ক্রিকেটকে বিদায় জানালেন?

রাজস্থান থেকে বিদায়ই কি হয়ে ওঠে বড় আঘাত? প্রশ্ন উঠবে। কারণ ঠিক এই সময় আর্যমান সরে দাঁড়ান সমস্ত ধরনের ক্রিকেট থেকে। জানান, গুরুতর মানসিক উদ্বেগে রয়েছেন। ফলে ময়দানে লড়াই চালানো অসম্ভব। ইনস্টাগ্রামে লেখেন, ‘নিজেকে বন্দি লাগছে। এতদিন ঠেলে এগিয়ে নিয়ে গিয়েছি। কিন্তু এখন মনে করছি, সবকিছুর আগে মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়া দরকার!’

সেই বিরতি শেষ হয়নি। ক্রিকেটে ফেরেননি আর্যমান। পরিবর্তে যোগ দিয়েছেন আদিত্য বিড়লা ম্যানেজমেন্ট কর্পোরেশনে (Aditya Birla Management Corporation Limited), পরিচালক হিসেবে।

এবার নতুন অধ্যায়

আরসিবির নতুন চেয়ারম্যান হিসেবে আর্যমান আশাবাদী। বলেছেন, ‘এই অংশীদারিত্বে আসতে পেরে সম্মানিত। স্পোর্টস, মিডিয়া ও ব্যবসার গভীর বোঝাপড়া মিলিয়ে আরসিবিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই লক্ষ্য!’ একসময় যে মাঠে খেলোয়াড় হিসেবে নামতে পারেননি, এবার সেই ক্রিকেটেরই অন্যতম বড় মঞ্চে ফিরলেন—মালিক হিসেবে। বিরাট কোহলির (Virat Kohli) দল এখন বিকশিত হবে আর্যমানের ছত্রচ্ছায়ায়।


```